ক্ষণিকের মুসাফির

ক্ষণিকের মুসাফির ইহা একটি ইসলামিক পেইজ, আমরা প্রতিনিয়ত ভাল ভাল ইসলামিক পোস্ট এই পেইজে শেয়ার করি।

18/08/2023

মাশ আল্লাহ,, শুনতে পারেন।

17/08/2023

আমার বয়স ২৩।
আমার ২০১৯, এর জানুয়ারীতে
১৯ বছর বয়সে বিয়ে হয়, ৩ বছর পর , দেড় বছরের একটা বাচ্চা রেখে স্বামি গাড়ি এক্সিডেন্ট করে মারা যায়,
আমি খুব একাকিত্ব ফিল করি,
আমি বিয়ে করতে চাই, খুব ভালো ভালো ঘর থেকেও আমার বিয়ের সম্বন্ধ আসে,অবিবাহিত ছেলেরাও আসে, আমার ফ্যামিলি দেয়নি, স্বয়ং আমার শাশুড়ি আমাকে আমার দেবরের বউ করে নেওয়ার জন্য আমার ফ্যামিলীর পিছনে ছমাস ঘুরে এটাও বলতো অন্যখানে বিয়ে দিলে আমার নাতির জিবন নষ্ট হবে, ওর চাচা ওর দায়িত্ব নিলে ও সুন্দর একটা ভবিষ্যত পাবে।
আমার বাবা মা দিবেনা,
কারন আমি চাকরী করি,
তারা বলে এমন চাকরি করা বউ পেলে মানুষ মাথায় করে রাখে বউকে, তারা তো তেমন কিছু করেনি,
হাজব্যান্ড মৃত্যুর পর থেকে চাকরি অধিকাংশ টাকা মার হাতে দেই, বলতে গেলে মার সংসারটা আমি চালাই,
আমি বুজতে পারি আমার জিবনে একজন মানুষ প্রয়োজন, সন্তান আমার কাছে কদিন থাকবে,
কিন্তু আমার মায়ের কথা হলো, একটা সন্তান নিয়ে মায়েরা জিবন কাটিয়ে দিতে পারে, আমার কোনো রিলেশন নেই,
অনেকে প্রপোজ করে কিন্তু আমি রাজি হইনা,
আমি আমার ফ্যামিলি নিয়ে আসাবাদি, কিন্তু আমি দেখি, আমার অন্য বোন যাদের বিয়ে হয়েছে মা বাবা তাদের নিয়েই ব্যাস্ত, আমার থেকে টাকা নিয়ে তাদের সংসার পুর্ন করে, বোনেরাও বলে ওর বিয়ের দরকার নাই,
আমার কথা তারা চিন্তা করেনা,
তাহলে আমার ভবিষ্যত কি?
আমি যদি কোন মাসে টাকা কম দেই, তাহলে মায়ের রুপ বুজতে পারি,
সত্তি আমি আমার জিবনে একজন মানুষ চাই.
আসলে আমার কি করা উচিৎ?
প্রেম পিরিতি রিলেশন এসব আমার দ্বারা হবেনা,
তবু আপনাদের বলবো সুন্দর একটা পরামর্শ দিবেন🙏

-এক বোনের কথা

07/02/2023

বিখ্যাত দার্শনিক ও মহাকবি শেখ সাদী রহ. ও তাঁর ছেলে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। নামাজ পড়ে দুআ শেষে ছেলে বলে ওঠল, বাবা! সবাই ঘুমে, কেবল আমি আর আপনি তাহাজ্জুদ পড়লাম। শেখ সাদী বললেন, পুত্র! অন্যদের দোষ দেখতে পাচ্ছো! এর চেয়ে ভালো ছিল তুমিও ঘুমিয়ে থাকতে।

15/01/2023

>>মূল্যবান কথাঃ

যাত্রাবাড়ী শায়খের কাছ থেকে শোনা একটি কথা ছিল সবচে ভালো লাগার। ইজতেমার মাঠে এতো উলামায়ে কেরামকে মাটিতে শুয়ে দেখে বলেন- এটাই তো আমাদের পরিচয়। আমরা মাটির মানুষ। আর পৃথিবীতে যত দামী জিনিস আছে, সবই থাকে মাটিতে। সোনারূপা বলেন আর মণিমুক্তা বলেন, সবই মাটির নিচে থাকে, আর ভেসে থাকে শুধু পঁচা মাছ। এই কথাটা শুনে তাবলিগের হাজি সেলিম সাহেবও বলেছিলেন যে, এমন দামী কথা এর আগে কখনো শুনিনি।

কপি পোস্ট-----

11/11/2022
10/11/2022

বাড়ির কাছে মসজিদে যায় না।
- স্ট্যাটাস দেয় একদিন মক্কা যাবো।

21/10/2022

হয়তো ভাবছেন?
আপনি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি।
সমাজের জন্য অদ্বিতীয় ব্যক্তি।
সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
কিন্তু অসুস্থ হয়ে কয়েকটি মাস বিছানায় থাকুন।
লক্ষ্য করবেন,,
পরিবার বিকল্প খুজে নিয়েছে।
সমাজ অপর কাউকে নেতা বানিয়ে নিবে।
সংগঠন কাউকে ভারপ্রাপ্ত করে নিবে।

আপনি লক্ষ্য করেছেন কি?
মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম আঘাত আসে নাম ও উপাধির উপর।
সন্তান আব্বুকে গোসল দাও বলেনা।
চেয়ারম্যান বা এম পি সাহেবকে কফিনে উঠাও কেউ বলেনা,,সবাই বলে "লাশের গোসল দাও,লাশ কফিনে উঠাও।
অথচ দুনিয়ায় আমরা নিজের নামের জন্য কি প্রচেষ্টাই না করি।
আসুন,নিজের নামের খ্যাতির জন্য নয়,আল্লাহর সন্তুষ্টি লাভে সৃষ্টির সেবায় কিছু কাজ করার ফিকির করি।
আমার সৎ কর্ম আমাকে অমর করে রাখবে।
আল্লাহ তাওফিক দিন।

10/08/2022

“সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয়, যারা ধনী হওয়ার পরও গরিবের মত বিনয়ী”

শেখ সাদী রহ: (সূফী ও দার্শনিক)

07/08/2022

অধিকাংশ নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে,
আবার শেষ বয়সে শ্বাশুড়ি হয়ে একসাথে থাকার হাদিস শোনায় !!!

29/07/2022

পৃথিবীর সকল মানুষ নিজে জিততে চায়।সফল হতে চায়।কিন্তু আপনি জানেন কী?
দু'প্রকার মানুষ নিজে না জিতে অন্যকে জিতাতে চায়।নিজে সফল না হয়েও অন্যের সফলতায় আনন্দিত হয়।
১-পিতামাতা।নিজেরা জীবন যুদ্ধে ব্যর্থ।হয়তো স্কুলের গণ্ডি পার হওয়ার সু্যোগ হয়নি।কিন্তু সন্তানের ক্যারিয়ার গঠন দেখে তাদের আনন্দাশ্রু ঝরে।
২- উস্তাদ।নিজে একজন প্রাইমারী শিক্ষক।কিন্তু ছাত্রকে মুহাদ্দিস বা একজন অধ্যাপক দেখলে প্রফুল্লিত হন।উৎসাহিত করার মানসে ছাত্রটিকে জড়িয়ে ধরার অপেক্ষায় থাকেন।
আমাদের উচিত তাদের যথাযথ কদর করা।তাদের কাছে শুধু দোয়া চাওয়া নয়।দোয়া নেয়া উচিত।
আমাদের স্বভাব হচ্ছে,আমরা দোয়া চাই,দোয়া নেইনা।একটু খেয়াল করুন!
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) উম্মাহর মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির কিভাবে হলেন?
কেননা তিনি রাসুলুল্লাহ (সঃ) এর নিকট শুধু দোয়া চাননি।সুযোগের সদ্ব্যবহার করে দোয়া নিয়েছেন।
রাসুলুল্লাহ (সঃ) বাথরুম থেকে বের হয়ে অজুর পানি প্রস্তুত পেলেন,জিজ্ঞাসা করলেন,পানি কে রেখেছে?
বালক ইবনে আব্বাস রেখেছেন জেনে রাসুলুল্লাহ (সঃ) দোয়া করলেন اللهم فقه فى الدين
হে আল্লাহ! তাঁকে দ্বীনের বুঝ দান কর।(বুখারী)

আমাদের ও উচিত পিতামাতা ও উস্তাদদের দোয়া নেয়া। শুধু চাওয়া ব্যতিরেকে তাদের দোয়া পেতে সচেষ্ট থাকা।
আমরা যেভাবে দোয়া নিতে পারি।
& চাহিদা অনুধাবন করে প্রয়োজন ব্যক্ত করার পূর্বেই যথাসময়ে জরুরত পুরা করা।
& পিতামাতা ও উস্তাদগণ বৃদ্ধবয়সে একাকীত্ববোধ করেন।তাদের সঙ্গ দেয়া।
& তাদের বিশাল জীবন অভিজ্ঞতায় পরিপূর্ণ।ওনারা ব্যক্ত করার জন্য ব্যাকুল থাকেন।মনোযোগ সহকারে
শ্রোতা হয়ে থাকা।
& একই কথা বারবার বলে থাকেন।বিরক্ত না হয়ে আগ্রহ সহকারে শুনার চেষ্টা করা।
& হাস্যমুখে কথা বলা।
& সন্তাদির খুজ নেয়ার পূর্বে পিতামাতার খবর নেয়া।হাদিয়া পেশ করা।
& বৃদ্ধ পিতামাতা ও উস্তাদের অবদানের স্বীকৃতি দেয়া।শুকরিয়া আদায় করা।
& প্রতিটি কাজ শুরুর পূর্বে পিতামাতার অনুমতি ও পরামর্শ নেয়া।
& প্রতিটি কাজের রিপোর্ট পেশ করা।
& তারা নিজেদের গুরুহীনভাবেন।তাদের যথাযথ মর্যাদা দেয়া।
& অনুপস্থিতে ফোনে সরাসরি কথা বলা নতুবা খবর নিয়েছেন,তাদের অবগত করানো।
& পিতামাতার খেদমত করা।কাজে সহযোগিতা করা।
হে আল্লাহ! পিতামাতা,উস্তাদদের নেক দোয়া থেকে বঞ্চিত করিওনা।

29/06/2022

আল্লাহর প্রতি আমার মহব্বত পরিমাপের উপায় কী? আমার জিকিরের পরিমাণ দেখে সেটা বোঝা যাবে। যে যাকে যত বেশি ভালোবাসে, তার আলোচনা-জিকিরও বেশি করে।

29/06/2022

দৃষ্টি অবনত রাখা অত্যন্ত শক্তিশালী ইবাদত। এতে রিয়ার আশংকা কম থাকে। চোখের গতিবিধি আল্লাহ ছাড়া কারো পক্ষে লক্ষ্য রাখা সম্ভব নয়। নিয়ন্ত্রিত দৃষ্টি কলবে সলিম বা বিশুদ্ধ আত্মার আলামত। তাকওয়ার মূল রহস্য।

Address

Mira Bazar
Sylhet
3100

Telephone

+8801303249274

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষণিকের মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share