22/08/2026
কোরআনের দুই মহান খাদিমের হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ:
দুজন কোরআনের খাদিমকে একসঙ্গে দেখে সত্যিই খুব ভালো লাগলো। তাঁদের এই সাক্ষাৎ যেন কোরআনের খেদমতে নিয়োজিত দুই নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বের এক অপূর্ব মিলন।
হযরত আল্লামা ফুলতলী ছাহেব রহঃ-এর প্রতিষ্ঠিত পবিত্র কোরআন সহীহ-শুদ্ধভাবে শেখার মকবুল প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট-এর প্রধান কেন্দ্রের নাজিম ও পরিচালক, মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী হাফিযাহুল্লাহ বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। ইউরোপ-আমেরিকার বিভিন্ন শহরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে পরিচালিত কোরআন শিক্ষার্থীদের কিরাত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং পবিত্র মাওলিদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যেই তাঁর এই সফর।
অন্যদিকে, বর্তমান বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ক্বারী, বাংলাদেশের গর্ব শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফিযাহুল্লাহ। তিনি বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কোরআনের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন। আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র বিচারক হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইকরা)-এর সভাপতি এবং মাহাদুল কিরাত বাংলাদেশ-এর সম্মানিত পরিচালক ও সভাপতি। তিনিও পবিত্র মাওলিদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্সে অংশগ্রহণের উদ্দেশ্যে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।
কোরআনের এই দুই মহান খাদিমের গতকাল আমেরিকায় সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়। তাঁদের এই মিলন কোরআনের খেদমতের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার এক সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা কোরআনের এই দুই খাদিমের খেদমতকে কবুল করুন, তাঁদের ইলম, আমল ও হায়াতে বরকত দান করুন এবং তাঁদের মাধ্যমে বিশ্বব্যাপী কোরআনের খেদমতকে আরও বিস্তৃত ও মকবুল করুন।
আমিন।