তালামীযে ইসলামীয়া এমসি কলেজ সিলেট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • তালামীযে ইসলামীয়া এমসি কলেজ সিলেট

তালামীযে ইসলামীয়া এমসি কলেজ সিলেট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তালামীযে ইসলামীয়া এমসি কলেজ সিলেট, Religious organisation, Sylhet.

‎আউলিয়ায়ে কেরামের পথ ও পদ্ধতি অনুসরণ সংকট নিরসনের প্রধানতম উপকরণ‎-----মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী‎‎জাতীয় মাসিক পর...
04/05/2025

‎আউলিয়ায়ে কেরামের পথ ও পদ্ধতি অনুসরণ সংকট নিরসনের প্রধানতম উপকরণ
‎-----মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী

‎জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক ও তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, সাহাবা ও তাবিয়ীনে কেরামের পরবর্তী সময়ে দুনিয়ার নানাপ্রান্তে যুগ যুগ ধরে আউলিয়ায়ে কেরাম ইসলামের প্রচার ও প্রসার করেছেন। প্রথাগত দুনিয়াবি কোনও মতবাদ দিয়ে দ্বীন প্রতিষ্ঠিত হয় নি, বরং আত্মশুদ্ধির পথকে সামনে রেখে আউলিয়ায়ে কেরাম দ্বীন প্রচার করেছেন। বর্তমান সময়ে মুসলমানদের যে সংকট চলছে, এর অন্যতম কারণ নতুন নতুন মতবাদ ও প্রাচীন বাতিল মতবাদের নতুন রুপ । যা মানুষকে দ্বীনের পথে আহবান না জানিয়ে বরং বিভক্তির দিকে ধাবিত করছে। এরফলে মুসলমানদের মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করেছে। এর থেকে উত্তরণে আমাদের আউলিয়ায়ে কেরামের পথ ও পদ্ধতি অনুসরণ করতে হবে। তারা যেমন দ্বীন প্রচারে মেহনত করেছেন, তেমনি সময়ে সময়ে তাগুতি শক্তির বিরুদ্ধেও জোরালো ভূমিকা রেখেছেন। তাঁদের আদর্শ ছিলো মানুষকে সঠিক আদর্শ দিয়ে দ্বীনের পথে আহবান করা। সঠিক আদর্শের অনুসরণই মানুষকে বিভক্তি থেকে বিরত রাখতে পারে।

‎৩ মে, ২০২৫ ঈসায়ী, শনিবার, বাদ আছর, নগরীর অভিজাত একটি রেস্টুরেন্টের হলরুমে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন এম সি কলেজ শাখা আয়োজিত 'মুসলিম বিশ্বের সংকট নিরসনে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মনজুরুল করিম মহসিন।

‎সিলেট এম সি কলেজ শাখা সভাপতি আলবাব হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, কেন্দ্রীয় সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ, সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এইচ কে নোমান, মিজানুর রহমান, এম সি কলেজ শাখার সাবেক সভাপতি শফি উদ্দিন, সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার সভাপতি এইচ এম কাওছার আহমদ, এম সি কলেজ শাখার সাবেক সভাপতি আফরোজ্জামান রুবেল,এম সি কলেজ শাখার সাবেক সহ সভাপতি আমির হোসেন, জাহাঙ্গীর আলম মুজাহিদ, নাবেদ হোসেন ও দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

‎এছাড়াও এসময় এম সি কলেজ শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

12/03/2025

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when তালামীযে ইসলামীয়া এমসি কলেজ সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share