Mizan

Mizan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mizan, Sylhet.

سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ
আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।

26/06/2026

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।🥰
আজকে জুমাবার, নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বাধিক পরিমাণে দরূদ পড়ার সর্বোত্তম দিন।

মুহাররম মাসের ১০ তারিখ বা আশুরার রোযা কেন রাখবেন?আল্লাহর রাসূল ﷺ-কে আশুরার দিনে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্ত...
25/06/2026

মুহাররম মাসের ১০ তারিখ বা আশুরার রোযা কেন রাখবেন?

আল্লাহর রাসূল ﷺ-কে আশুরার দিনে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন,
“তা বিগত এক বছরের গুনাহ মোচন করে দেয়।”
(রিয়াযুস স্বালিহীন, হা/১২৬০; মুসলিম ১১৬২)

আল্লাহর রাসূল ﷺ আশুরার (মুহাররম মাসের দশম) দিনে স্বয়ং রোযা রেখেছেন এবং ঐ দিনে রোযা রাখতে আদেশ করেছেন।
(রিয়াযুস স্বালিহীন:১২৫৯; সহীহুল বুখারী:২০০৪; মুসলিম:১১৩০; ইবনু মাজাহ:১৭৩৪)

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন,
‘আমি রাসূলুল্লাহ ﷺকে রমযান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোযা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।’
(সহীহ বুখারী ১/২১৮)

এই দিন তথা এই মাসের অন্যতম আরেকটি মাহাত্ম্য হচ্ছে-

এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে, যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। (জামে তিরমিযী:১/১৫৭)

রোযা কি ১টি রাখবেন? নাকি ২টি?

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
‘তোমরা আশুরার রোযা রাখ এবং ইয়া-হুদীদের সাদৃশ্য পরিত্যাগ করে; আশুরার আগে বা পরে আরো একদিন রোযা রাখ।’
(মুসনাদে আহমদ ১/২৪১)

সুতরাং ৯ ও ১০ মুহাররম রোযা রাখতে পারবেন, সম্ভব না হলে ১০ এবং ১১ই মুহাররমও রাখা যাবে ইন শা আল্লাহ।

• তবে ৯ এবং ১০ই মুহাররম রোযা রাখাকে বেশিরভাগ আলেম সমর্থন করেছেন এবং উত্তম বলেছেন। কারণ,

নবী কারীম ﷺ ৯ই মুহাররম রোযা রাখার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। (হাদিস সম্ভার:১১১০)

আল্লাহ তা'য়ালা আমাদের তাওফিক দিন।

ইয়া রব তুমি ছাড়া আমার কোন অস্তিত্বই নেই।
24/06/2026

ইয়া রব তুমি ছাড়া আমার কোন অস্তিত্বই নেই।

23/06/2026

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mizan:

Shortcuts

Share