হিলফুল ফুযুল লতিফিয়া ছাত্র সংস্থা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • হিলফুল ফুযুল লতিফিয়া ছাত্র সংস্থা

হিলফুল ফুযুল লতিফিয়া ছাত্র সংস্থা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হিলফুল ফুযুল লতিফিয়া ছাত্র সংস্থা, Religious organisation, লাকেশ্বর বাজার, Sylhet.

গতকাল ০৩/০৪/২০১৮ইং আফগানিস্তান হাফেজে কোরআনদের পাগড়ী ও সনদ বিতরণী অনুস্টানে সন্ত্রাসীদের  বোমা হামলায় ১০১ জন হাফিজে কোরআ...
04/04/2018

গতকাল ০৩/০৪/২০১৮ইং আফগানিস্তান হাফেজে কোরআনদের পাগড়ী ও সনদ বিতরণী অনুস্টানে সন্ত্রাসীদের বোমা হামলায় ১০১ জন হাফিজে কোরআন শাহাদত বরন করেছেন রাব্বে কারিম প্রিয় ভাইদের কে জান্নাতের আলা মাকাম দান করুন ""আমিন""

03/04/2018

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মিঃ সুবল দাশ,তিনি গত কাল ২ এপ্রিল সোমবার উপমহাদেশের প্রখ্যাত ওলী শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রঃ) এর সুযোগ্য নাতিঢাকা সুপ্রিমকোর্ট মসজিদের সম্মানিত খতীব ও ঢাকা বিশ্ববিদ্যালয়েরআরবী বিভাগের সহকারী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেবের হাত ধরে সেচ্ছায় কালেমা পাঠ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহন করেন। তার হিন্দু ধর্মে থাকাকালীন নাম ছিল মিঃ সুবল দাশ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার বর্তমান নাম রাখা হয়েছে নাইমূল ইসলাম নাইম।
নাইম সবার কাছে দোয়া পার্থী।

আসুন সকলে এই নওমুসলিম ভাইয়ের মঙ্গল কামনা করে রাব্বুল আলামিনের নিকট দোয়া করি""আমিন""

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পাগড়ী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্নহাফিযে কুরআনগণ দুনিয়া ও আখিরাতে লাঞ্চিত হবে না --আল্লাম...
01/04/2018

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পাগড়ী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

হাফিযে কুরআনগণ দুনিয়া ও আখিরাতে লাঞ্চিত হবে না
--আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন, রাহমাতুল্লিল আলামিন (সা.) আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর তাঁকে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন তন্মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ও সর্বশ্রেষ্ঠ মুজিযা হলো কুরআন শরিফ। রহমতে আলম (সা.)-এর ওসিলায় যাদেরকে আল্লাহ এ কুরআনের আমানত দান করেছেন যদি আকিদা সঠিক থাকে, আখলাক সুন্দর হয়, আত্মা পরিশুদ্ধ হয় এবং মা-বাবা ও উস্তাদের দোয়া থাকে তবে তারা দুনিয়া ও আখিরাতে লাঞ্চিত হবে না। সুতরাং সহিহ আকিদার উপর টিকে থাকবেন। মা-বাবার খেদমত করবেন। উস্তাদদের সম্মান করবেন। তাদের জন্য দোয়া করবেন। সাহিবে কুরআনদের জন্য সুসংবাদ রয়েছে, কিয়ামতের দিন তাদের বলা হবে পড়ো তারতিলের সাথে, যেভাবে দুনিয়ায় পড়তে আর উপরে উঠতে থাকো। হাশরের ময়দানে তিলাওয়াত করতে করতে তারা বিশাল প্রান্তর পাড়ি দিয়ে উঁচুস্থানে আসীন হবেন। এই হাফিযে কুরআন আর এতিমদের চেহারা আমি অত্যন্ত ভালোবাসি। এদের চেহারা যেন সবসময় স্মৃতিতে অক্ষয়-অমর থাকে।

আজ (০১.০৪.২০১৮) রবিবার ফুলতলী ছাহেব বাড়িতে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পাগড়ী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় অুনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, মুসলিম হ্যান্ডস স্কুল অব একসেলেন্স-এর প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, লতিফিয়া এতিমখানা হিফযুল কুরআন মাদরাসা ফুলতলী’র প্রধান শিক্ষক হাফিয আশিকুর রহমান, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাফিয নিজাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা সভাপতি হাফিয তাজুল ইসলাম, বিশ্বনাথ উত্তর উপজেলা সভাপতি হাফিয আব্দুল কাদির, ওসমানীনগর উপজেলা সেক্রেটারি হাফিয সিরাজুল ইসলাম, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি হাফিয আব্দুল কাদির, দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি হাফিয মাওলানা আব্দুশ শহীদ, সিলেট সদর উপজেলা সভাপতি হাফিয আশিকুর রহমান, কুলাউড়া উপজেলা সেক্রেটারি হাফিয ওলিউর রহমান, ছাতক উত্তর উপজেলা সেক্রেটারি হাফিয ছয়ফুল আলম, ছাতক দক্ষিণ উপজেলা সেক্রেটারি হাফিয সিদ্দিকুর রহমান, সিলেট দি কুরআনিক হোম’র শিক্ষক হাফিয আব্দুল মুকিত প্রমুখ।

লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়ার জিসিএসসি ও এ লেভেল এর এওয়ার্ড অনুষ্ঠান গতকাল অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপ...
28/03/2018

লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়ার জিসিএসসি ও এ লেভেল এর এওয়ার্ড অনুষ্ঠান গতকাল অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস লন্ডনের মেয়র মি. জন বিগস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

26/03/2018
মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী (বড় ছাহেব কিবলা ফুলতলী) রচিত নাশিদের অ্যালবাম ‘অসহায় বনি আদমের অশ্রু ঝরে’ ...
24/03/2018

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী (বড় ছাহেব কিবলা ফুলতলী) রচিত নাশিদের অ্যালবাম ‘অসহায় বনি আদমের অশ্রু ঝরে’ নিয়ে লাইভে আসছেন ইসলামী সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। লাইভ দেখতে চোখ রাখুন FB Muzahidul Islam Bulbul আগামীকাল রবিবার বাংলাদেশ সময় রাত ১০ টায়।

রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, শামসুলউলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ)'র জীবন ও কর্ম শীর্ষ...
20/03/2018

রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, শামসুলউলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ)'র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও জেলা সম্মেলন।
সফল করতে দলে দলে যোগ দিন।

*** ইসলামী সাংস্কৃতিক সংগঠন 'সুরে বেলালী সাংস্কৃতিক পরিষদ' ছাতক, সুনামগঞ্জের ১ম প্রতিষ্টাবার্ষিকী সম্পন্ন  ***আজ সোমবার ...
19/03/2018

*** ইসলামী সাংস্কৃতিক সংগঠন 'সুরে বেলালী সাংস্কৃতিক পরিষদ' ছাতক, সুনামগঞ্জের ১ম প্রতিষ্টাবার্ষিকী সম্পন্ন ***
আজ সোমবার স্থানীয় সময় বেলা ০২:০০ ঘটিকায় লাকেশ্বর বাজারস্থ হিলফুল ফুযুল লতিফিয়া ছাত্র সংস্থার কার্যালয়ে মোহাম্মাদ তাজুল ইসলাম'র সভাপতিত্বে এবং শাহেদ আহমদ ও নেছার আহমদ 'র যৌথ সঞ্চালনায় এবং নেছার আহমদের কেরাত, নাঈম হোসেনের হামদ, নজির আহমদ জুবায়ের এর নাত ও তাদের উভয়ের যৌথ ভাবে পরিষদ সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং ছৈলা আফজলাবাদ ইউ/পি তালামীযের সভাপতি মোঃ সুহেল তাজ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকেশ্বর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেবুল আহমদ, বড় পলিরগাঁও গ্রামের কৃতি সন্তান বাবুল আহমদ এবং হিলফুল ফুযুল লতিফিয়া ছাত্র সংস্থার সকল কর্মী এবং সদস্যবৃন্দ ।
পরিশেষে সাংস্কৃতিক অনুষ্টানের বিজয়ীদের হাতে পুরুষ্কার প্রদান, মিলাদ এবং দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয় ।

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ হযরত শাহজা...
14/03/2018

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল এম.এ মাদরাসার, সোবহানীঘাট, সিলেট-এর বার্ষিক ওয়াজ ও পাগড়ী প্রদান মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ১৪/০৩/১৮

বিশ্বনাথ এর বৈরাগী বাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা এবং প্রধান শিক্ষক, হাজারো হাফেজদের শিরতাজ শামছু...
13/03/2018

বিশ্বনাথ এর বৈরাগী বাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা এবং প্রধান শিক্ষক, হাজারো হাফেজদের শিরতাজ শামছুল হুফফাজ আলহাজ হাফিজ আলাউদ্দিন (রহঃ) র ৩য় তম ঈসালে সওয়াব মাহফিল আগামী ২১ মার্চ বড়লেখার চান্দগ্রাম ছাহেব বাড়িতে অনুষ্টিত হবে।
যোগ দিন সফল করুন।

যোগ দিন সফল করুন
12/03/2018

যোগ দিন সফল করুন

Address

লাকেশ্বর বাজার
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিলফুল ফুযুল লতিফিয়া ছাত্র সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share