03/10/2021
লালটেক হযরত লাল শাহ্ (রহ.) লতিফিয়া ইসলামিক সোসাইটি'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
লালটেক হযরত লাল শাহ্ (রহ.) লতিফিয়া ইসলামিক সোসাইটি'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ০১-১০-২০২১ইং রোজ শুক্রবার বাদ এশা সোসাইটি'র কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন।
সোসাইটি'র সভাপতি আব্দুল মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা মন্ডলির সদস্য ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার আজম আলী।
প্রধান অতিথি মাষ্টার আজম আলী তার বক্তব্যে বলেন, ১ অক্টোবর ২০১২ইং সন হতে সোসাইটির কর্যক্রমে লালটেক গ্রামের ঐতিহ্য বজায় রেখে উপদেষ্টা গনের দিকনির্দেশনায় ও মুরব্বিয়ান, প্রবাসী, যুবকদের সহযোগিতায় অধ্যাবদি সামাজিক, ইসলামিক, গরিব অসহায় মানুষের সেবায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। যুবকদের প্রানের সংগঠন হজরত লালশাহ্ (রহ.) লতিফিয়া ইসলামিক সোসাইটি'র সকল কার্যক্রমে বিগত দিনের ন্যায় আগামীতেও সবাইকে সহযোগিতায় এগিয়ে আসা একান্ত কাম্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি'র উপদেষ্টা সদস্য ও লালটেক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ফয়জুল হক নোমান, লালটেক হযরত লালশাহ্ পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া রহমান, লালটেক গ্রামের প্রবীন মুরব্বি জনাব আব্দুস সোবহান, জনাব আনছার আলী।
সোসাইটি'র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম এর পবিত্র কোরআন তিলায়াতের মাধ্যমে সূচিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক লয়লুছ আলী, সংগঠনের বিগত দিনের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফজলু মিয়া, সহ-সভাপতি আলী আহবাব মাছুম, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, সহ-অর্থ সম্পাদক মামুন হাসান।
এসম উপস্থিত ছিলেন সোসাইটি'র সিনিয়র সহ-সভাপতি ফজলু মিয়া, সহ-সভাপতি আলী আহবাব মাছুম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক লয়লুছ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রূপন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, অর্থ সম্পাদক ইউসুফ আলী, সহ-অর্থ সম্পাদক মামুন হাসান, প্রচার সম্পাদক সালমান আহমদ, সহ- প্রচার সম্পাদক আকলিছ আলী, প্রকাশনা সম্পাদক মাছুম আহমদ, সমাজ-কল্যাণ সম্পাদক রওশন আহমদ, সহ-দপ্তর সম্পাদক আবু বক্কর, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মিজান আহমদ প্রমুখ।
লালশাহ্ পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া রহমান সাহেবের মিলাদ পরিচালনায় ও সংগঠনে উপদেষ্টা সদস্য ও লালটেক জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফয়জুল হক নোমান সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
নিজস্ব প্রতিবেদন।