25/05/2026
হিফজুল কুরআন একাডেমি
প্রতি মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত হয় “মাসিক মূল্যায়ন পরীক্ষা”।
একজন শিক্ষার্থী পুরো মাসজুড়ে যা অধ্যয়ন করেছে, তারই সুন্দর ও সুশৃঙ্খল মূল্যায়নের ব্যবস্থা করা হয় এই পরীক্ষার মাধ্যমে।
এর ফলে একজন ছাত্র এক মাসে কী পড়েছে, কতটুকু অর্জন করেছে, কুরআন তিলাওয়াত, হিফজ, আমল-আখলাক ও পাঠদানে তার অগ্রগতি কতটুকু — তার পূর্ণাঙ্গ হিসাব অভিভাবকদের হাতে পৌঁছে যায়।
যাতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও সম্মানিত গার্ডিয়ানগণ খুব সহজেই বুঝতে পারেন, তাদের সন্তান দীর্ঘ এক মাসে কী শিখেছে এবং কেমন অগ্রগতি করেছে।
হিফজুল কুরআন একাডেমি বিশ্বাস করে—
শুধু কুরআন শিক্ষা নয়, বরং সুন্দর আখলাক, আদব-আচরণ, মনোরম পরিবেশ ও মানসম্মত পাঠদানই একজন শিক্ষার্থীর প্রকৃত সৌন্দর্য গড়ে তোলে।
আপনার সন্তানকে দিন দ্বীনি শিক্ষার সুশীতল পরিবেশ,
যেখানে কুরআনের আলোয় গড়ে উঠবে তার জীবন, চরিত্র ও ভবিষ্যৎ।