14/02/2026
আরবী ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ-কোর্স।
আরবীভাষা কুরআন-হাদীসের ভাষা। এই সত্য প্রত্যেক মুমিনকেই আলোড়িত এবং আন্দোলিত করে, হৃদয়ে আলাদা এক প্রশান্তি ছড়িয়ে দেয়। নামাযে ইমাম সাহেবের তেলাওয়াতে একজন সাধারণ ভাঙালিরও আকাঙ্ক্ষা জাগে, 'হায়, যদি বুঝতে পারতাম খোদার কথা!' এই ব্যথা, না বুঝতে পারার বেদনা আরও তীব্রতর হয়ে উঠে মাদরাসাপড়ুয়া একজন তালিবুল ইলমের, যখন শিক্ষালাভের মহানমজলিসে বসার সুযোগ পেয়েও কোনো কারণে আয়ত্ত করা হয়ে ওঠে না। সেইসকল স্বাপ্নিক এবং আগ্রহী শিক্ষার্থীদের জন্য আমরা রমযান ভিত্তিক নাহু-সরফের একটি কোর্সের আয়োজন করেছি। আমাদের বিশ্বাস, দিক-নির্দেশনা সঠিকভাবে মেনে চললে সুন্দর একপথে পা রাখবার দৃঢ়প্রত্যয় জন্মাবে। আয়াত-হাদীস পাঠে-শ্রবণে শ্রেষ্ঠভাষা অনুধাবনের আনন্দে চোখে সুখাশ্রু ঝরবে। এটুকুই আমাদের চাওয়া, এটুকুই পাওয়া আমাদের ভালোবাসার দাবি।
প্রশিক্ষণ প্রদান করবেন—
হাফিয মাও. মুফতি নাসির উদ্দিন সাহেব
মুহাদ্দিস,
ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদরাসা
হাফিয মাও. আবুল হাদী সাহেব
সিনিয়র মুহাদ্দিস,
ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদরাসা।
কোর্সের_মেয়াদ :
১লা রমজান হতে ২৩ রমযান পর্যন্ত।
কোর্স ফি ৫০০/-
থাকা-খাওয়া ফ্রি।
স্থান: ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদরাসা
ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্ছ, সিলেট।
বিস্তারিত_জানতে_যোগাযোগ_করুন:
01325 512711
01325 512712
01737 901190
01776-146693