Al Korim Foundation /আল করীম ফাউন্ডেশন

Al Korim Foundation /আল করীম ফাউন্ডেশন মানবতার কল্যানে,সত্যের পক্ষে বাতিলের বিপক্ষে নিজেদের উৎসর্গ করব ইনশাআল্লাহ।

30/06/2024

ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।

দোহালিয়া, নিয়ামতপুর নিবাসী, আল করীম ফাউন্ডেশনের অফিস ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদের আম্মা ইন্তেকাল করেছেন।

আজ আছরের পর জানাযা অনুষ্ঠিত হবে।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন। এবং পরিবার, প্রিয়জনসহ সবাইকে ধৈর্যধারণের তাওফিক দান করুন। আমীন।

রমজানের হাদিয়ার মোড়ক উন্মোচন-১৪৪৫ হিজরীআল-করীম ফাউন্ডেশন প্রকাশিত 'রমজানের হাদিয়া'র মোড়ক উন্মোচন করা হয় দোহালিয়া বাজারস্...
10/03/2024

রমজানের হাদিয়ার মোড়ক উন্মোচন-১৪৪৫ হিজরী

আল-করীম ফাউন্ডেশন প্রকাশিত 'রমজানের হাদিয়া'র মোড়ক উন্মোচন করা হয় দোহালিয়া বাজারস্থ আমানা ট্রাভেলসের শাখা অফিসে।

আমানা ট্রাভেলসের প্রোপ্রাইটর মাওলানা আবুল কালাম আজাদ এবং আমানা ট্রাভেলস দোহালিয়া বাজার শাখাপরিচালক মাওলানা নাজিম বিন হকের মাধ্যমে মোড়ক উন্মোচন করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন:আল করীম-ফাউন্ডেশন পরিবার—মুফতি সাইফুর রহমান শামীম, মাওলানা শাহীনুর রাহমান,মাওলানা হাফিয দিলোয়ার হুসাইন,মাওলানা শাহ আলম আল ফাহিম,মাওলানা কোহিনুর রাহমান,জুবায়ের নাবিল,ইমরান আহমদ আদিব,আবদুল মজিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
দোহালিয়া বাজার মাদরাসার শিক্ষক,মাওলানা আফজল হুসাইন,কাড়ারাই জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মিজানুর রাহমান,ইসলামী ছাত্র মজলিস দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ সেক্রেটারি হাবিবুর রাহমান প্রমুখ।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সবাইকে মুবারাক এই মাসের যাবতীয় ফাযাইল ও বারাকাত দান করুন।

21/09/2023

পৃথিবীতে মানুষের বসবাসের শুরুটাই হয়েছে ভুলের মাধ্যমে।(অনৈচ্ছিক)
কাজেই মানুষ ভুল করবে,অপরাধ করবে—এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, সমাজকে পরিচ্ছন্ন রাখতে এসব ভুলের বিরুদ্ধে মানুষকেই কথা বলতে হবে।একদল মানুষ ভুল করলে আরেকদল মানুষকেই তা শুধরিয়ে দিতে হবে।নতুবা অন্যায় অনাচারে সুন্দর এই সমাজটা দুর্গন্ধময় হয়ে পড়বে।মানুষের সমাজে পশুত্বের রাজ কায়েম হয়ে যাবে।

আল্লাহ ﷻ আমাদের সবাইকে হেফাজত করুন।
Shahinur Rahman

দেশের প্রাচীনতম কওমী মাদরাসা শিক্ষা বোর্ড "আযাদ দ্বীনি এদারায়ে তা'লীম বাংলাদেশ" এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শ...
27/02/2023

দেশের প্রাচীনতম কওমী মাদরাসা শিক্ষা বোর্ড "আযাদ দ্বীনি এদারায়ে তা'লীম বাংলাদেশ" এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

বিশেষত দোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ "মদীনাতুল উলূম দোহালিয়া বাজার মাদরাসা" কেন্দ্রে আগত সকল পরীক্ষার্থীকে জানাই আল-করীম ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জামেয়া দরগাহ সিলেটের ফাযিল মাওলানা সাইফুল আলমের ওয়ালিমা অনুষ্ঠানে আল করীম পরিবার। আল করীম ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে ক্...
10/02/2023

জামেয়া দরগাহ সিলেটের ফাযিল মাওলানা সাইফুল আলমের ওয়ালিমা অনুষ্ঠানে আল করীম পরিবার।

আল করীম ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট প্রদান করা হয়।

আমরা তাঁর বিবাহত্তোর জীবন সুখময় হোক।এ কামনা করছি মহান আল্লাহ তা'য়ালার কাছে ।

07/07/2022

দা ও য়া ত না মা

আসসালামু আলাইকুম!
আশাকরি সবাই ভালো আছেন?

আজ আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত অশান্তির সাগরে নিমজ্জিত। আমরা সবাই শান্তির জন্য পাগলপারা, কিন্তু শান্তির নাগাল পাওয়া যাচ্ছে না। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিত্য নতুন অভিনব পন্থা আবিস্কার করেও আজ আমরা ব্যর্থ। তার একমাত্র কারন, আমরা পবিত্র কোরআন-সুন্নাহ'র দিক নির্দেশনা থেকে অনেক দূরে অবস্থান করছি। অথচ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্ভূল ও যথার্থ জীবন ব্যবস্থার পথ প্রদর্শক মহা-গ্রন্থ আল কোরআন। ইতিহাস সাক্ষী কোরআনী জীবন ব্যবস্থা বাস্তবায়ন ব্যতীত অতিতে শান্তি আসেনি, বর্তমানে আসছে না এবং ভবিষ্যতেও আসবে না। আর সেই কোরআনী শান্তি পাওয়ার পূর্ব শর্ত হলো কোরআন বুঝা ও কোরআনের দিক নির্দেশনা মেনে চলা।

"আল-করীম ফাউন্ডেশন যার লক্ষ্যই হচ্ছে ঘুনে ধরা সমাজকে আলোর পথে ফিরিয়ে আনা।

এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে " আল-করীম ফাউন্ডেশন" এর ঈদপূণর্মিলনি ও সাধারণ সভার তারিখ ধার্য্য ধারণ করা হয়েছে।

তারিখ: ১১ জুলাই। রোজ—সোমবার। সময়: সকাল ১০টা।
স্থান: দোহালিয়া বাজার মাদরাসা মিলনায়তন হল।

উক্ত ঈদপূণর্মিলনি ও আলোচনা সভাকে স্বতঃস্ফূর্তভাবে সফল করার জন্য আপনাদের পরামর্শ, উপস্থিতি, আন্তরিক দুআ এবং সার্বিক সহযোগীতা কামনা করছি।

বার্তাপ্রেরক—
আহমদ ছালিক
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আল-করীম ফাউন্ডেশন।

01/07/2022

اللهم تقبل لزيارة بيتك مرة بعد مرة.

21/05/2022

আকস্মিক বন্যায় প্লাবিত হয়ে মানুষের বসবাসের ঘর,গবাদিপশু রাখার স্থান, ফসলী জমি,ধানের ছাড়া, মাছের খামার সবই আজ পানির নিচে ক্ষতির সম্মুখীন।
বেরী বাধ ভেঙে যাওয়ায় আগামী ফসল ও হুমকির মুখে।
ছাতক-সুনামগঞ্জ রাস্তার অনেক স্থানে রোড ভেঙে গাড়ি যাতায়াত বন্ধ করে দিয়েছে সুরমার পানি।

বন্যা কবলিত মানুষ আজ দিশেহারা
আল্লাহ তাদের সহায় হোন।

সিলেটের বন্যার দৃশ্য নিয়ে শুধু ফেইসবুকে পোস্ট করে কিংবা ভিডিও না দেখে, আসুন আমরা সবাই বন্যায় বিপর্যস্ত ভাই-বোনদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি। সে সহযোগিতা হোক সেটা খাবার দিয়ে, টাকা দিয়ে কিংবা বাসস্থানের জায়গা দিয়ে।
একজনে ১ লাখ দেওয়া কঠিন বাট ১০০ জনে ১ হাজার করে দিলেই হয়ে যাবে ১ হাজার জনে ১০০ করে দিলেই হয়ে যাবে

আমরা যার যা সামর্থ্য আছে সেইটুকু দিয়েই
৫০, ১০০,২০০,৫০০,১০০০ যে যা পারি ভাই এই মানুষগুলোর বিপদে এগিয়ে আসি আল্লাহ আমাদের বিপদে পাশে থাকবেন।
এই মানুষ গুলো আজ নিঃস্ব অসহায় এইমানুষগুলোর জীবন বাঁচাতে আমাদের এগিয়ে আশাটা খুব জরুরি ভাই।

আল-করীম ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২"আল্লাহ কবুল করুন।আমীন
15/05/2022

আল-করীম ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২"
আল্লাহ কবুল করুন।আমীন

13/05/2022

আলহামদুলিল্লাহ!
আল-করীম ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২" এর প্রাথমিকধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

প্রিয় দ্বীনি ভাইয়েরা! আপনারা জানেন সামাজিক ও মানবিক সংগঠন আল-করীম ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দ্যোগ হাতে নিয়েছিল এবং তারই প্রথম ধাপ হিসেবে অদ্য ১২/০৫/২০২২ ইং – শুক্রবার বাদ জুমআ ৬ জাতের ৬০টি ফলের চারা এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় রোপন করে।আলহামদুলিল্লাহ।

বৃক্ষরোপণ কর্মসূচির অবশিষ্ট চারাগুলো ধাপেধাপে আমরা এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও অসহায়দের বাড়ির আঙ্গিনায় আপনাদের সহযোগিতায় রোপন করব ইনশাআল্লাহ।

আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন:
মাওলানা আব্দুল হামিদ সাহেব
মাওলানা রুহুল আমীন সাহেব
মাওলানা আবুল কালাম আজাদ সাহেব
মাওলানা হোসাইন আহমদ সাহেব
জনাব চাঁন মিয়া সাহেব
মৌলভী ক্বারী জমির উদ্দীন সাহেব
মাওলানা নাজিম বিন হক্ব সাহেব সহ ফাউন্ডেশনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
এতে উপস্থিত উলামায়ে কেরাম ফাউন্ডেশনের উক্ত মহতি উদ্দ্যোগকে সাধুবাদ জানান।বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা ও মাকবুলিয়াতের জন্য এবং সংগঠনের উত্তরোত্তর সফলতার দোয়া করেন।

গাছ-বৃক্ষ প্রকৃতি ও পরিবেশের বন্ধু। সাদাকায়ে জারিয়ার অফুরন্ত উৎস। তাই নির্বিচারে গাছ না কেটে আসুন আমরা প্রত্যেকেই প্রচুর বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করি। প্রয়োজনে আল-করীম ফাউন্ডেশন এর সহোযোগিতা নিন। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আল্লাহ তায়ালা আল-করীম ফাউন্ডেশন এর এ উদ্যোগে বারাকাহ দিন ও সহায়তাকারীদের দানকে কবুল করে নিন এবং ফাউন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার তাওফিক দান করুন।আমীন

আসুন, মৃত্যুর পূর্বে কিছু সাওয়াবের গাছ লাগিয়ে যাই:মসজিদ-মাদরাসা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা সাদকায়ে জারিয়াহ, এটা আ...
11/05/2022

আসুন, মৃত্যুর পূর্বে কিছু সাওয়াবের গাছ লাগিয়ে যাই:

মসজিদ-মাদরাসা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা সাদকায়ে জারিয়াহ, এটা আমরা জানি। বৃক্ষরোপণ করাও সাদাকায়ে জারিয়াহ , এটা বেশিরভাগ মানুষ জানি না। মূলত: যে দানের উপকারিতা স্থায়ী বা দীর্ঘমেয়াদী হয়, সেটাই সাদাকায়ে জারিয়াহ।

বৃক্ষরোপণ একটি সাদাকায়ে জারিয়ামূলক নেক কাজ। যদি কেউ মানুষ কিংবা প্রাণীকূলের উপকার সাধনের লক্ষ্যে ফলজ বা বনজ গাছ রোপণ করে এবং এর মাধ্যমে সাওয়াব আশা করে, তবে এটি একটি উত্তম সাদাকায়ে জারিয়াহ; যার সওয়াবের ধারা ব্যক্তির মৃত্যুর পরও অব্যাহত থাকতে পারে।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তাহলে তা সে ব্যক্তির জন্য সাদাকাস্বরূপ।’ (সহীহ বুখারী-২৩২০, সহীহ মুসলিম-১৫৫৩)

আল-করীম ফাউন্ডেশন এলাকার মসজিদ-মাদ্রাসা,অভাবী মানুষদের বাড়ির আঙিনা, এতিমখানা ও আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে উন্নত জাতের অধিক ফলনশীল গাছের চারা/কলম রোপণ করার উদ্যোগ হাতে নিয়েছে।

এতে একাধারে পরিবেশ সুরক্ষা এবং অক্সিজেনের যোগান হবে,মসজিদ-মাদ্রাসার স্বল্প পরিসরে আয়ের একটি উৎস হবে, দুঃস্থ ও অসহায়রা আত্মনির্ভরশীল হবেন এবং সচ্ছলদের সাদাকায়ে জারিয়ার সওয়াব অর্জিত হবে ইন শা আল্লাহ।

🔸চাইলে চারার (ক্রয়, রোপণ ও পরিচর্যা) স্পন্সর হতে পারেন আপনিও।
▶️ নিম্ন মানের ৫টি চারা- ১২৫/-
▶️ নিম্ন জাতের ৫ টি চারা- ২০০/-
▶️ উন্নত জাতের ৫ টি চারা- ৫০০/-
▶️ নিম্ন জাতের ১০ টি চারা- ৪০০/-
▶️ উন্নত জাতের ১০ টি চারা- ১০০০/-

🔉 বৃক্ষরোপণ প্রকল্পে দান করতে নিম্নের বিকাশ/নগদ নাম্বারে অনুদান পাঠিয়ে অংশগ্রহণ করতে পারেন— (অনুদান পাঠিয়ে একটি কল/মেসেজ করে শেষ ৩ ডিজিট জানিয়ে দিবেন)

01791333985 (বিকাশ পারসোনাল)
01791333985 (নগদ পারসোনাল)

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। ১. সদাকাহ জারিয়াহ্ ২. এমন ইলম বা জ্ঞান যার দ্বারা অন্যের উপকার হয় ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু'আ করতে থাকে’। (সহীহ্ মুসলিম, হাদিস নং ১৬৩১)

📞যোগাযোগ: 01759697283

🔹 বিশেষ দ্রষ্টব্য:
✳️ প্রজেক্টের কল্যাণ বিবেচনায় যে কোনো পরিবর্তনের অধিকার ফাউন্ডেশন সংরক্ষণ করে।
✳️ প্রজেক্ট বাস্তবায়নের পর অর্থ উদ্বৃত্ত থাকলে তা পরবর্তী মওসুমের বৃক্ষরোপণের কাজে ব্যয় করা হবে ইন শা আল্লাহ।
❇️ আপনার সামর্থ্য অনুযায়ী সদকায়ে জারিয়া হিসেবে যেকোনো অংকের টাকা পাঠিয়ে অংশগ্রহণ করতে পারেন।

09/05/2022

নতুন নামে
নতুন খামে আল করীম।

সারা জাগানো সংগঠন 'আল-করীম ফাউন্ডেশন।

Address

Sylhet Divisions
Sylhet

Telephone

+8801568327860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Korim Foundation /আল করীম ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share