27/05/2026
ইয়া রাব্ব! হৃদয়ের কথা তো তুমি জানো। আমি তো তোমারই বান্দা। গুনাহের কারণে আমাদের অন্তর কুলষিত হয়ে গেছে। আমাদের এই অন্তরকে তোমার অভিমুখী করে নাও মাবুদ।
মাবুদ, তুমি আমাদের শাস্তি দিলে তোমার ক্ষতি নেই, আমাদেরকে ক্ষমা করে দিলেও ক্ষতি নেই। কিন্তু আমাদেরকে ক্ষমা না করে দিলে আমরা তো ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবো। তোমার শাস্তি নেওয়ার সামর্থ্য আমাদের নেই।
মাবুদ, আমি ছাড়া তোমার আরও বান্দা আছে কিন্তু তুমি ছাড়া আমার আর কে আছে? গুনাহ করে ফেলেছি মাবুদ, তোমার অবাধ্য হয়ে গেছি মাবুদ, এখন তোমার কাছেই তো মাফ চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার সেসকল প্রিয়বান্দার দলভুক্ত করে নাও যাদেরকে তুমি আজকের এই দিনে ক্ষমা করেছো।
আমাদেরকে আমাদের নফসের উপর ছেড়ে দিও না মাবুদ, তুমি আমাদের অভিভাবক হিসেবে যথেষ্ট হয়ে যাও।
সালমান