ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট

ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট Bangladesh Islami Chhatrashibir is an Islamic student organization working in Bangladesh. It envisages setting up an ideal Islamic societal order.

ক্যাম্পাসে নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে এম.সি. কলেজ ডিগ্রি ক্লাব কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রশিবির এ...
27/08/2026

ক্যাম্পাসে নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে এম.সি. কলেজ ডিগ্রি ক্লাব কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট শাখার নেতৃবৃন্দ।

এ সময় ক্যাম্পাসের শিক্ষার্থীদের কল্যাণ, সহশিক্ষা কার্যক্রম ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে মতবিনিময় হয়।

এমসি কলেজ ছাত্রশিবিরকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ এবং এমসি কলেজ ছাত্রদল কর্তৃক ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদ...
26/08/2026

এমসি কলেজ ছাত্রশিবিরকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ এবং এমসি কলেজ ছাত্রদল কর্তৃক ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের নিন্দা ।
---------------------------------------------------------------------------
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমসি কলেজ ছাত্রশিবিরকে জড়িয়ে যে মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এমসি কলেজ শাখা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রকাশিত সংবাদে ছাত্রশিবিরের বিরুদ্ধে যে সকল অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও বাস্তবতাবিবর্জিত। প্রকৃত ঘটনার সঙ্গে এসব অভিযোগের কোনো সামঞ্জস্য নেই।

মূল ঘটনা হলো, বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহিদুর রহমান, যিনি ছাত্রাবাসের ২য় ব্লকের আবাসিক শিক্ষার্থী, তার সঙ্গে একই বিভাগের শিক্ষার্থী জুলফিকার হাসানের বিভাগে ক্লাবের মিটিং আয়োজনকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জুলফিকার হাসান তার বন্ধু হাসনাতকে সঙ্গে নিয়ে মাহিদুর রহমানকে ক্যাম্পাসে একা পেয়ে শার্টের কলার ধরে শারীরিকভাবে আঘাত করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি জানাজানি হলে বিভাগের শিক্ষকরা তাৎক্ষণিকভাবে উভয় পক্ষকে ডেকে বিষয়টির সমাধান করেন। পরবর্তীতে জুলফিকার হাসান মাহিদুর রহমানকে বালুচর এলাকার সন্ত্রাসীদের দিয়ে হামলা করানো এবং মেরে ফেলার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এরপর মাহিদুর রহমান বিষয়টি জুলফিকারের বন্ধু রুহুল ইসলাম, নাজমুল ইসলাম ও ইমরান আহমদকে জানান। তারা একই ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী হওয়ায় বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য জুলফিকারের কাছে স্বাভাবিকভাবে জানতে চান—শিক্ষকরা বিষয়টির সমাধান করে দেওয়ার পরও তিনি এমন হুমকি দিয়েছেন কি না। এ সময় জুলফিকার এমন হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি জানার পর তারা সেখান থেকে চলে আসেন।

পরবর্তীতে জুলফিকার হাসান ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য এমসি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে ছড়িয়েছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এরপর এমসি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বিষয়টিকে কেন্দ্র করে একপাক্ষিকভাবে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করছেন ।

উল্লেখ্য, এর কিছুদিন আগে জুলফিকার হাসান হোস্টেলের সকল ব্লকের প্রিফেক্ট (ছাত্রাধিনায়ক) ও মাস্টার্স পর্যায়ের সিনিয়র শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি বিচারসভা থেকে অসৌজন্যমূলক আচরণ করে নিয়ম ভঙ্গ করে চলে যান। পরবর্তীতে বিষয়টি নিয়ে সকল ব্লকের প্রিফেক্টরা হোস্টেল সুপারকে অবহিত করেন। হোস্টেলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে শাস্তির আওতায় আনা হলেও তিনি সেই শাস্তিও অমান্য করেন বলে জানা যায়।

হোস্টেলের অভ্যন্তরে তার এসব অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের কর্মকাণ্ডকে শিক্ষার্থীরা প্রশ্রয় দেয় নি। প্রশ্রয় না দেয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের বহিরাগত ও অছাত্র ব্যক্তিদের আবাসিক ছাত্রাবাসে প্রবেশের সুযোগ করে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছেন বলে আমরা মনে করি।

আমরা সংশ্লিষ্ট গণমাধ্যম, সাংবাদিক ও ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছি—কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর করে একপাক্ষিক সংবাদ প্রকাশ না করে ঘটনার প্রকৃত সত্য যাচাই করুন। একই সঙ্গে এমসি কলেজ ছাত্রশিবিরকে জড়িয়ে এমসি কলেজ ছাত্রদলের উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব। তাই ভবিষ্যতে এ ধরনের কোনো সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্যের যথাযথ যাচাই করার জন্য আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
এমসি কলেজ, সিলেট।

ক্যাম্পাসে নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি'র (MCRU) সাংবাদিকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ছাত্...
20/08/2026

ক্যাম্পাসে নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি'র (MCRU) সাংবাদিকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট শাখার নেতৃবৃন্দ।

এ সময় সাংবাদিকদের সাথে কুশল বিনিময় হয় এবং ক্যাম্পাসের সকল সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিব...
19/08/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (সিলেট মহানগরী) শাখা।

মহানগর সেক্রেটারি আবু তাহের মো. ফাহিমের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও ওয়াকফ প্রশাসক মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার, মাওলানা মাসুক আহমদ, ফরিদ আহমদ, নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ছয় শতাদিক শিক্ষার্থীসহ সম্মানিত অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করে সিলেটের ঐতিহ্যবাহী দিশারী শিল্পীগোষ্ঠী।

ক্যাম্পাসের সাম্প্রতিক বিতর্কিত বিষয়গুলো নিয়ে কলেজ প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট শাখা...
18/08/2026

ক্যাম্পাসের সাম্প্রতিক বিতর্কিত বিষয়গুলো নিয়ে কলেজ প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট শাখার নেতৃবৃন্দ।

সাক্ষাতে শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে যৌক্তিক দাবিসমূহ প্রশাসনের কাছে মৌখিকভাবে পেশ করা হয়। শিক্ষার্থীসংশ্লিষ্ট সকল বিষয় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানে দ্রুত ও কার্যকর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা ২০২৬ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছা...
14/08/2026

এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা ২০২৬ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,সিলেট মহানগর।

📆তারিখ: ১৯ আগস্ট'২০২৬,বুধবার।

🕥সময়: সকাল ১০:৩০ মিনিট।

📍স্থান: জেলা শিল্পকলা একাডেমি,টিভি গেইট, সিলেট।

রেজিষ্ট্রেশনের লিংক-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdzMMrnHN0meXP-outSbdwwcNOWRyE3duGFCLi3mmgQHqC5fQ/viewform

সিলেটের মুরারিচাঁদ (এম.সি) কলেজে মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে কলেজের ৬ শতাধিক আ...
14/08/2026

সিলেটের মুরারিচাঁদ (এম.সি) কলেজে মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে কলেজের ৬ শতাধিক আবাসিক শিক্ষার্থীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

এমসি কলেজের পুরুষ ছাত্রাবাসের সাতটি ব্লকের প্রায় ৪০০ জন এবং দুটি মহিলা হোস্টেলের প্রায় ২০০ জন আবাসিক শিক্ষার্থীকে এ উপলক্ষে রাতের আপ্যায়ন করা হয়।

প্রীতিভোজে কলেজ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন স্যার, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো: আবুল কালাম আজাদ স্যার এবং সাতটি আবাসিক হোস্টেলের সম্মানিত সুপারগণ।

মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর জনাব ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জনাব জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সেক্রেটারি জনাব শাহজাহান আলী, সিলেট মহানগর শিবিরের সভাপতি জনাব শহীদুল ইসলাম সাজু, সাবেক এমসি কলেজ শিবিরের সভাপতি জনাব ইয়াছিন খান, সাবেক কলেজ সভাপতি জনাব নজরুল ইসলাম, সিলেট মহানগর শিবিরের সেক্রেটারি জনাব আবু তাহের মু. ফাহিম, কলেজ কার্যক্রম সম্পাদক জনাব এনামুল ইসলাম, বিতর্ক সম্পাদক জনাব মওদুদুর রহমান নাদিম, এমসি কলেজ শিবিরের সভাপতি আবু তাহের মিছবাহ, সিকৃবি শিবিরের সভাপতি রাকিব হাসান শান্ত, সিলেট সরকারি কলেজ শিবিরের সভাপতি ফাহমিদ আল মাহদী, এমসি কলেজ শিবিরের সেক্রেটারি অলিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদসহ এমসি কলেজ শিবিরের সকল নেতৃবৃন্দ।

প্রীতিভোজ উপলক্ষে সম্মানিত মেহমানবৃন্দ ও শ্রদ্ধেয় শিক্ষকগন সকল আবাসিক হোস্টেল পরিদর্শন করেন এবং ছাত্রাধিনায়ক ও আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে অতিথিরা বিরোধীদলীয় নেতার স্মৃতি বিজড়িত তৃতীয় ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এম.সি. কলেজ শাখার উদ্যোগে তোমাদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে MATH OLYMP...
13/08/2026

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এম.সি. কলেজ শাখার উদ্যোগে তোমাদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে MATH OLYMPIAD-2026।

রেজিস্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdZnkPJOX-fCw_cvQNo0BXNtIhOgkErGqUmte8EmGiJqJkyLA/viewform?usp=dialog

★ অংশগ্রহণের যোগ্যতা: শুধুমাত্র মুরারিচাঁদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

★ রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭টা।

★ পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৬ আগস্ট ২০২৬।

★ পরীক্ষার স্থান: কলেজ ক্যাম্পাস।

★ পরীক্ষা শেষে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হবে এবং ফলাফল প্রকাশের পরপরই বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

★ পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

★ একাধিক প্রতিযোগী সমান নম্বর পেলে দৈবচয়নের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।

তোমাদের মেধা ও প্রতিভার বিকাশে অংশ নাও MATH OLYMPIAD-2026-এ।

সবার জন্য শুভকামনা ।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট পক্ষ...
10/08/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 💐💐

মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে প্রায় ৬০০-এর অধিক আবাসিক শিক্ষার্থীর মধ...
05/08/2026

মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে প্রায় ৬০০-এর অধিক আবাসিক শিক্ষার্থীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

কলেজের পুরুষ ছাত্রাবাসের সাতটি ব্লকে প্রায় ৪০০ জন এবং দুটি মহিলা হোস্টেলে প্রায় ২০০ জন আবাসিক শিক্ষার্থীকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

এ ছাড়া পুরুষ ছাত্রাবাসের প্রতিটি ব্লকের হোস্টেল সুপার এবং দুটি মহিলা হোস্টেলের সুপারদের বাসভবনেও সৌজন্য হিসেবে মিষ্টি পৌঁছে দেওয়া হয়।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ছাত্রশিবির এম.সি কলেজ, সিলেট:

Shortcuts

Share