27/10/2022
সম্মানীত ভাই, বোন ও বন্ধুগণ,
আস্সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ ৷
আপনাদের দান - অনুদানে প্রতিষ্ঠিত আমাদের মহল্লায় এই টিনশেড মসজিদটি " আল-নূর জামে মসজিদ " নোয়াগাঁও (পশ্চিম পাড়া) , টুকেরবাজার, সিলেটে অবস্থিত ৷ এই বছরের জানুয়ারি মাসে আমরা আল্লাহর ঘর এই মসজিদ নির্মাণ করি ৷ আপনারা জানেন যে, এই মহল্লার লোকজন প্রায় সবাই খুবই নিম্ন আয়ের মানুষ ৷ তাই আমরা মসজিদটি পাকা করন করতে পারছিনা ৷ ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আগামীতে আমরা তিনতলা মসজিদ নির্মাণে হাত দিব ৷
বর্তমানে প্রধান যে সমস্যাটা হচ্ছে তাহলো মসজিদের মুসল্লিদের জন্য ওজু করার পানির ট্যাংকটা 500 লিঃ এর হওয়ায় প্রতদিন মোটর দিয়ে পানি তুলতে হয় ৷ মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় একবার পানি তুললে সবার দুই ওয়াক্তে ওজু করা সম্ভব হয় না ৷ বিদ্যুৎ এর বর্তমান ঘনঘন লোডশেডিংয়ের জন্য পানি তোলাও সবসময় সম্ভব হচ্ছেনা ৷ তখন ওজুর জন্য বিপাকে পরতে হয় মুসল্লিদের ৷ এমতাবস্থায় পানির ট্যাংকটি 500 লিঃ এর পরিবর্তে 1000 লিটার করা হলে এই সমস্যার সমাধান সম্ভব ৷ বর্তমানে ভালো মানের 1000 লিটারের একটা গাজী ট্যাংকের মূল্য 12-13 হাজার টাকা ৷
কিন্তু আমাদের কাছে এই মূহূর্তে ট্যাংক কেনার মতো টাকা না থাকায় আপনাদের সহযোগিতা কামনা করছি ৷
আপনাদের এই দানের টাকা নিশ্চই সদকায়ে জারিয়া হিসাবে মহান রব কবুল করবেন ইনশাআল্লাহ ৷
যিনি যত টাকা দিয়ে পারেন মসজিদের এই কাজের জন্য শরিক থাকবেন বলে আমি আশা রাখি ৷
★দান / অনুদানের টাকা পাঠানোর জন্য বিকাশ নং: 01911504813 (পারসোনাল) ৷
★ সরাসরি ব্যাংকেও পাঠাতে পারবেন ৷
আল-নূর জামে মসজিদ
স্যোসাল ইসলামী ব্যাংক লিঃ
একাউন্ট নং 1481340002465
টুকেরবাজার শাখা,
সিলেট ৷
বিঃদ্রঃ যদি কোনো সংস্থা বা ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ আল্লাহর ঘর এই মসজিদটি তিনতলা বিল্ডিং করে দিতে চান তাহলে আমরা মসজিদ কমিটি সবসময়ই স্বাগত জানাবো ইনশাআল্লাহ ৷