Bangladesh Chhatra Hizbullah

Bangladesh Chhatra Hizbullah Official page Of Bangladesh Chhatra Hizbullah

♦️আরাফার দিন: বরকত, রহমত ও আমলের মহিমান্বিত দিন ♦️আরাফার দিন (৯ জিলহজ) ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় দিন। এ দিন আ...
26/05/2026

♦️আরাফার দিন: বরকত, রহমত ও আমলের মহিমান্বিত দিন ♦️

আরাফার দিন (৯ জিলহজ) ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় দিন। এ দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন এবং রহমতের দ্বার উন্মুক্ত করে দেন। রাসূলুল্লাহ ﷺ এ দিনের গুরুত্ব ও আমলের প্রতি বিশেষ উৎসাহ প্রদান করেছেন।
✨ একনজরে আরাফার দিনের বিশেষত্ব ✨
🔹 হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন — “হজ হলো আরাফা” (তিরমিজি)
🔹 দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ দিন
🔹 আল্লাহ তাআলা এ দিনে বহু বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন (সহিহ মুসলিম)
🔹 গুনাহ মাফ ও তওবার সুবর্ণ সুযোগ
🔹 আরাফার রোজা (হাজী ব্যতিত) দুই বছরের (এক বছর পূর্বের ও এক বছর পরের) গুনাহের কাফফারার আশা বহন করে। (সহিহ মুসলিম)
🔹 জিকির, তাকবির ও ইবাদতে কাটানোর বিশেষ মর্যাদাপূর্ণ সময়

📌 আরাফার দিনের বিশেষ আমলসমূহ:
১. রোজা রাখা (হাজিদের ছাড়া অন্যদের জন্য সুন্নত) 🍃
যারা হজে নেই তাদের জন্য আরাফার দিনের রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ।
রাসূল ﷺ বলেছেন—
"আরাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি, তা পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনাহের কাফফারা হবে।"
— (সহিহ মুসলিম)

২. বেশি বেশি দোয়া করা 🤲
আরাফার দিন দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়।
রাসূল ﷺ বলেছেন—
"সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া।"
— (তিরমিজি)
বিশেষভাবে পড়া যায়—
لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর।

৩. বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা।

৪. বেশি বেশি জিকির ও তাকবির পাঠ 🕌
▪️ সুবহানাল্লাহ
▪️ আলহামদুলিল্লাহ
▪️ আল্লাহু আকবার
▪️ লা ইলাহা ইল্লাল্লাহ

৫. তওবা ও ইস্তিগফার করা 💚
أستغفر الله وأتوب إليه
(আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি)
৬. নেক আমলে বেশি মনোযোগ 🌸
কুরআন তিলাওয়াত, সদকা, সালাত ও মানুষের কল্যাণমূলক কাজে অংশ নেওয়া।

আল্লাহ তাআলা আরাফার দিনকে ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের দিনে পরিণত করার তৌফিক দান করুন। আমীন 🏵️

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ফ্রি  শরবত বিতরণ কর্মসূচি ...
24/05/2026

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ফ্রি শরবত বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ নাঈমুর রহমান।
▪️সিনিয়র সহ-সভাপতি:
মাওলানা মুহাম্মদ ওমর ফারুক ফরায়জী
▪️সহ সাধারণ সম্পাদক:
মুহাম্মদ মনোয়ার হোসেন মাসুদ
▪️যুগ্ম সাধারণ সম্পাদক:
মুহাম্মদ নিয়াজুর রহমান
▪️সাংস্কৃতিক সম্পাদক:
ক্বারী মুহাম্মদ মাহমুদুল হাছান
▪️প্রচার সম্পাদক:
মুহাম্মদ মাহমুদুল হাছান রনি
▪️অর্থ সম্পাদক:
হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ্ সহ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত দিনাজপুর জেলা অডিট ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর বিভিন্ন মুখী...
17/05/2026

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত দিনাজপুর জেলা অডিট ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর বিভিন্ন মুখী কার্যক্রম পর্যালোচনা অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

তারিখ:-১৭/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ। রোজ রবিবার।
বেলা ১১ টায় শুরু হয়ে বাদ যোহর মিলাদ -কিয়াম ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

শোকবার্তাবাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব প্রফেসর এম.এ আহসানুল্লাহ ইন্তেকাল গতকাল ১৬ মে ২৬, রোজ: শন...
16/05/2026

শোকবার্তা
বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব প্রফেসর এম.এ আহসানুল্লাহ ইন্তেকাল গতকাল ১৬ মে ২৬, রোজ: শনিবার তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রফেসর এম.এ আহসানুল্লাহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম এর সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ডের প্রতিষ্ঠা পরবর্তী চেয়ারম্যান ছিলেন।

মরহুমের ইন্তেকালে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আবু ওয়াক্কাস এবং কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মাদ মোহেব্বুল্লাহ ছালেহী গভীর শোকজ্ঞাপন করেছেন।

যৌথ শোকবার্তায় তারা বলেন, মরহুম প্রফেসর এম.এ আহসানুল্লাহ দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ছিলেন। ছারছীনা দীনিয়া মাদরাসা বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি সারাদেশের দীনিয়া মাদরাসা সমূহের সার্বিক অগ্রগতির নিমিত্তে বহু শ্রম দিয়ে গেছেন। দীনিয়া মাদরাসার ক্রান্তি কালে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়ানে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর পক্ষ হতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা মরহুমের জীবনের ভুলত্রুটি সমূহ ক্ষমা করে তাঁর খেদমত সমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতবাসী করুন।

উল্লেখ্য মরহুমের জানাজা আজ ১৭ মে ২০২৬, রবিবার সকাল ৮.০০ ঘটিকায় ঢাকার হাজারীবাগ ট্যানারি মোড় (শেরে বাংলা রোড) জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আলহামদুলিল্লাহ! বরিশাল জেলা ও মহানগরের কাউন্সিল ২০২৬ অনুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন নেতৃবৃন্দকে বাংল...
16/05/2026

আলহামদুলিল্লাহ! বরিশাল জেলা ও মহানগরের কাউন্সিল ২০২৬ অনুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন নেতৃবৃন্দকে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ কেন্দ্রীয় কার্যনির্বাহি পরিষদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

কুয়াকাটা খানকায় ছালেহীয়া মোহেব্বীয়া দ্বীনিয়া কমপ্লেক্স জামে মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সফলতার সাথে সম্পন্ন হয়েছে। ...
14/05/2026

কুয়াকাটা খানকায় ছালেহীয়া মোহেব্বীয়া দ্বীনিয়া কমপ্লেক্স জামে মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি চেয়ার অলংকৃত করেন আমীরে হিযবুল্লাহ্ ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব সাহেব কিবলা (মাঃ জিঃ আঃ)।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কিশোরগঞ্জ জেলা শাখার দুই মাস মেয়াদে আহ্বায়ক কমিটি গঠন কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হ...
09/05/2026

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কিশোরগঞ্জ জেলা শাখার দুই মাস মেয়াদে আহ্বায়ক কমিটি গঠন কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
স্থান:- শালংকা দারুসসুন্নাত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসা। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
প্রধান অতিথি:-মাওলানা মোঃ মাসউদ আলম । সম্মানিত সভাপতি ,বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কিশোরগঞ্জ জেলা শাখা।
প্রধান আলোচক:-জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নেছারুদ্দীন আহমদ। কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ।
বিশেষ অতিথি:-জনাব হযরত মাওলানা মোঃ মাহমুদুল হাসান। প্রধান মনিটর বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ মোমেনশাহী বিভাগ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ।
সকলে দোয়া করবেন আল্লাহ পাক কিশোরগঞ্জে নবনির্বাচিত এই কমিটিকে আমিরে হিযবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশ অনুযায়ী স;গঠনের কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করেন ।।আমিন ।।সুম্মা আমীন।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ ছারছীনা মাদ্রাসা শাখার(কেন্দ্রীয় শাখা) ছারছীনা দারুসসুন্নাত হাফিজী মাদ্রাসার পাঁচটি ইউনিট আজ...
08/05/2026

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ ছারছীনা মাদ্রাসা শাখার
(কেন্দ্রীয় শাখা) ছারছীনা দারুসসুন্নাত হাফিজী মাদ্রাসার পাঁচটি ইউনিট আজ উদ্বোধন হলো।

প্রধান অতিথিঃ জনাব মাওলানা মোঃ আবু ওয়াক্কাস সাহেব, কেন্দ্রীয় সভাপতি: বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ছারছীনা মাদ্রাসা শাখার সেক্রেটারি, জয়েন সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ মেহেরপুর জেলা শাখার তিন মাস মেয়াদে আহ্বায়ক কমিটি গঠন-পুনর্গঠন কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সম্...
07/05/2026

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ মেহেরপুর জেলা শাখার তিন মাস মেয়াদে আহ্বায়ক কমিটি গঠন-পুনর্গঠন কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

তারিখ:-০৭/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ। রোজ:-বৃহস্পতিবার।

স্থান:-গাংনী দারুসসুন্নাত খানকায়ে নেছারিয়া মুখতারিয়া কমপ্লেক্স।

সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন নবনির্বাচিত কমিটির মাধ্যমে মেহেরপুর জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ কায়েম করার তৌফিক দান করেন। আমীন। ছুম্মা আমিন।

06/05/2026

আযাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, শহীদে বালাকোট, সাইয়্যেদ আহমদ বেরেলভী রহ. এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনলাইন আলোচনা সভা
তারিখ: ০৬ মে, ২০২৬, বুধবার
আয়োজনে: বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ
কেন্দ্রীয় কার্যালয়: ছারছীনা দরবার শরীফ, নেছারাবাদ, পিরোজপুর।

আজ ৬ মে' ঐতিহাসিক বালাকোট দিবস____উপমহাদেশের খ্যাতনামা বুজুর্গ, আযাদী আন্দোলনের অকুতোভয় বীর সিপাহসালার, ঈমানী চেতনার প্র...
06/05/2026

আজ ৬ মে' ঐতিহাসিক বালাকোট দিবস____

উপমহাদেশের খ্যাতনামা বুজুর্গ, আযাদী আন্দোলনের অকুতোভয় বীর সিপাহসালার, ঈমানী চেতনার প্রাণপুরুষ, ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, মুহাম্মাদিয়া তরিকার ইমাম ও প্রবর্তক, আমীরুল মুমিনিন ফিল হিন্দ, আওলাদে রাসূল, শহীদে বালাকোট, আমাদের উর্ধতন পীর ও মুর্শিদ, হযরত সাইয়িদ আহমদ শহীদ বেরলভি [রহঃ] এর ১৯৩ তম শাহাদাৎ বার্ষিকী ও ঐতিহাসিক বালাকোট দিবস।

১৮৩১ সালের এই দিনে স্বদেশ, স্বজাতি ও স্বধর্মের অস্তিত্ব সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে পাঞ্জাবের হাযারা জেলার বালাকোট প্রান্তরে শহীদ হন উপমহাদেশের ইসলামী আন্দোলনের অগ্রদূত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার, ইমামুত তরিকত, আমাদের চেতনার প্রাণপুরুষ হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.)।

আল্লাহ পাক হুজুর সাইয়্যিদ আহমাদ শহীদ বেরলভি [রহঃ] এর দরওয়াজা বুলন্দ করুন। আমাদেরকে তার নেক ফয়েজ, নেক তাওয়াজ্জুহ, নেক তাছার্রুফ, নেক নজর, নেক দু'আর মাধ্যমে কামিয়াবি দান করুন।

Address

Sarsina Darbar Sharif, Darussunnat, Nesarabad
Swarupkati
8521,

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Chhatra Hizbullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Bangladesh Chhatra Hizbullah:

Share