মদন মোহন জিউড় আখড়া আমবাড়ী,সুনামগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • মদন মোহন জিউড় আখড়া আমবাড়ী,সুনামগঞ্জ

মদন মোহন জিউড় আখড়া আমবাড়ী,সুনামগঞ্জ ↓↓↓↓
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
↑↑↑↑

23/01/2026
জ্ঞান ও বিদ্যার দেবী স্বরসতী পূজা আজসবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
23/01/2026

জ্ঞান ও বিদ্যার দেবী
স্বরসতী পূজা আজ
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

শুভ বিজয়া,,🌸🙏
02/10/2025

শুভ বিজয়া,,🌸🙏

শুভ মহা পঞ্চমী 🙏আমাদের পূজার প্রস্তুতি সম্পন্ন। সকলে আমন্ত্রিত 🙏🔸মদন মোহন জিউড় আখড়া।আমবাড়ি,  সুনামগঞ্জ।
27/09/2025

শুভ মহা পঞ্চমী 🙏
আমাদের পূজার প্রস্তুতি সম্পন্ন।
সকলে আমন্ত্রিত 🙏
🔸মদন মোহন জিউড় আখড়া।
আমবাড়ি, সুনামগঞ্জ।

সকলে আমন্ত্রিত 🙏
25/09/2025

সকলে আমন্ত্রিত 🙏

পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য!ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্রমাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠির শ্র...
04/09/2025

পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য!

ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্রমাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং এই ব্রত পালনেই কি পুণ্য লাভ হয়? উত্তরে-ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিনী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রীবামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন।

পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন আপনার এসকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব আপনি কিভাবে শয়ন করেন, কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চার্তুমাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়? এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন।

শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র 'বলি' আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো-ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণসহ ইন্দ্র আমার শরণপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণবালক বেশে বামনরূপে বলি মাহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম।

দৈত্যগুরু শুত্রুাচার্য আমাকে ভগবানরূপে জানতে পেরে বলি মহারাজকে ঐ দান দিতে নিষেধ করল। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নীচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম।

ভাদ্র শুক্লপক্ষীয়া একাদশীতে ভগবান শ্রীবামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চারমাস শয়ন অবস্থায় থাকেন।'' এই চারমাস যে ব্যক্তি নিদিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিনযাপন করে, সেই মহামুর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে।''

শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই চারমাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একদশী ব্রত যথাযথ পালন করতে হয়। শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়।

শুভ জন্মাষ্টমী ❤️🙏🕉️
15/08/2025

শুভ জন্মাষ্টমী ❤️🙏🕉️

আজ পাণ্ডবা নির্জলা একাদশী!পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম্য - জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মব...
07/06/2025

আজ পাণ্ডবা নির্জলা একাদশী!

পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম্য -

জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্তপুরাণে শ্রীভীমসেন-ব্যাসসংবাদে বর্ণিত হয়েছে।

ব্যাসদেব বলছিলেন, কলিযুগের মানুষের পক্ষে ধর্মাচরণ পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করা উচিত। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করা উচিত। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করানো উচিত। অশৌচাদিতেও এই ব্রত কখনও ত্যাগ করা উচিত না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়।

শ্রীব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। তাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে। কিন্তু দুঃসহ ক্ষুধাযন্ত্রণার জন্য তিনি উপবাস করতে পারেন না। তিনি জানালেন, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও অসম্ভব। কারণ তার উদরে ‘বৃক’ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে তিনি একেবারেই অপারগ। বছরে একটি মাত্র একাদশী পালন করে যেন দিব্যধাম লাভ করতে পারেন এরকম কোন একাদশীর কথা জানতে চাইলে ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকতে। তবে আচমনে দোষ হবে না। ঐদিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়।

একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রতভঙ্গ হয়ে যায, তা হলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্মমুহূর্তে স্নানাদিকার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয়স্বজন সঙ্গে নিজে ভোজন করা উচিত।

সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, "বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন-সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না।" এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাঁকে বিষ্ণুলোকে নিয়ে যান।

শ্রীভীমসেন ঐদিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী ‘পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী’ নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তিসহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন।

অনন্তবিজয়ং রাজা কুন্তীপুত্রো যুধিষ্ঠিরঃ।নকুলঃ সহদেবশ সুঘোেষমণিপুষ্পকৌ।।১৬।।কাশ্যশ্চ পরমেম্বাসঃ শিখন্ডী চ মহারথঃ।ধৃষ্টদ্য...
01/06/2025

অনন্তবিজয়ং রাজা কুন্তীপুত্রো যুধিষ্ঠিরঃ।
নকুলঃ সহদেবশ সুঘোেষমণিপুষ্পকৌ।।১৬।।

কাশ্যশ্চ পরমেম্বাসঃ শিখন্ডী চ মহারথঃ।
ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ।।১৭।।

দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে।
সৌভদ্রশ মহাবাহুঃ শঙ্খান্ দম্মুঃ পৃথক্ পৃথক্।। ১৮।।

অনুবাদঃ কুন্তীপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ। হে মহারাজ! তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখন্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকি, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভসুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাঁদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন।

পাঞ্চজন্যং হৃষীকেশো দেবদত্তং দেবদত্তং ধনঞ্জয়ঃ।পৌণ্ড্রং দখৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ।। ১৫।।অনুবাদঃ তখন, শ্রীকৃষ্ণ পাঞ্চজ...
21/05/2025

পাঞ্চজন্যং হৃষীকেশো দেবদত্তং দেবদত্তং ধনঞ্জয়ঃ।
পৌণ্ড্রং দখৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ।। ১৫।।

অনুবাদঃ তখন, শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তাঁর শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তাঁর বিশাল শঙ্খ।

Address

Ambari Bazar. Dowara Bazar. Sunamganj
Sunamganj
3000

Opening Hours

Monday 06:00 - 20:00
Tuesday 06:00 - 20:00
Wednesday 06:00 - 20:00
Thursday 06:00 - 20:00
Friday 06:00 - 20:00
Saturday 06:00 - 20:00
Sunday 06:00 - 20:00

Telephone

+8801833441312

Website

Alerts

Be the first to know and let us send you an email when মদন মোহন জিউড় আখড়া আমবাড়ী,সুনামগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to মদন মোহন জিউড় আখড়া আমবাড়ী,সুনামগঞ্জ:

Share

Category