21/09/2021
তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা। এইভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে! ইন শা আল্লাহ।
রাত ২ টা তাহাজ্জুদ এর সময় হয়েছে, ওঠো! যেন কেউ জানতে না পারে। ওয়াশরুমে যাও, মিসওয়াক শেষে উত্তমরুপে ওযু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান কর; কাউকে দেখানোর জন্য না! একমাত্র তোমার রব আল্লাহর জন্য।
চোখে সুরমা লাগাও, মাথার চুল আঁচড়া ও হালাল সুগন্ধি লাগাও। নিজেকে উত্তমরুপে সাজাও, আজকের এই গোসল, এই সাজ আল্লাহর জন্য। শুধুই মহান সৃষ্টিকর্তার জন্য, জায়নামাজ বিছিয়ে ধীরস্থির ভাবে দুই রাকাত নামাজ পড়ো।
নামাজান্তে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন, ধৈর্য্যধারণ করে, প্রশান্তচিত্তে, নামাজের মধ্যে তাঁকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন!
তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবেন! তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে যিনি বেঘোরে ঘুমাচ্ছে আর তুমি অশ্রুবর্ষণ করে মহান রবের কুদরতি পা সিক্ত করছো!
না না তুমি আল্লাহর রহমতের ছাঁয়ার নিচে আর সে অনেক অনেক দূরে।
তোমার প্রার্থনায় আরশ কেঁপে ওঠছে, তকদির দোলছে, অবশেষে আল্লাহ তকদির পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন।
وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا ٧٩ – الاسراء.
“আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় কর তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন”। (সূরা ইসরা:৭৯)
তোমার দোয়া কবুল হয় না, তোমার দুঃখ মোচন হয় না, তোমার বিপদ আরো বেড়েই চলছে...। ওই নিয়মে ডাকতে থাকো, আরে…যিনি মাত্র ৬ দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন যদি ডাকার মতো তাঁকে ডাকো তবে তোমার ইচ্ছে কবুল হতে ৬ মিনিটও লাগবে না।
পৃথিবীতে এমন কেউ কি আছে যে আল্লাহর কাছে কিছু চেয়েছে কিন্তু আল্লাহ তা দেয়নি? প্রমাণ করতে পারবে?
হুমম...হুবহু সেই জিনিসটি হয়তো দেননি তবে তার থেকে অনেক অনেক গুণ উত্তম কিছু দিয়েছেন। পরবর্তীতে প্রার্থনাকারী অবশ্যই তা টের পেয়ে লজ্জিত হয়ে বলেছেন- হায়! আমি কত বোকা, না বুঝে কত ছোট প্রার্থনাই না করেছিলাম।
কখনো কি আল্লাহর জন্য নিজেকে সাজিয়েছো? ঐ ভাবে মহান রবকে ডেকেছো?
✍️লেখা: জুবায়ের ওয়াসিম।
This is an Islamic Page.
Please Like and Follow this for update.