Miah Bari Jame Masjid, Nolua, Senbagh

Miah Bari Jame Masjid, Nolua, Senbagh Miah Bari Jame Masjid is one of the most beautiful Mosques in Bangladesh. This Mosque has an incredi This is the first mosque in the village.

Late Shamsuddin Miahji established this mosque in 1258 AH, 1839 AC. Since its inception, he worked as the first Khatib of this Mosque. By the grace of almighty Allah, Till now, his descendants are maintaining and managing this mosque. In continuation of this, today's structure has been established.

12/03/2025
রমাদানের বিশেষ ৪টি আমলনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমরা রামাদানে ৪টি কাজ বেশি বেশি করো। এগুলোর মধ্যে দুটি...
05/03/2025

রমাদানের বিশেষ ৪টি আমল
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

‘‘তোমরা রামাদানে ৪টি কাজ বেশি বেশি করো। এগুলোর মধ্যে দুটি কাজ দ্বারা তোমাদের রবকে সন্তুষ্ট করো এবং অপর দুটি কাজ এমন, যা না করে উপায় নেই।

যে দুটি কাজ দ্বারা তোমাদের রবকে খুশি করবে, তা হলো: এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই (অর্থাৎ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা) ও তাঁর কাছে ইস্তিগফার পাঠ করবে।

আর যে দুটি কাজ অবশ্যই করবে, তা হলো: তোমরা আল্লাহর নিকট জান্নাত চাইবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে।’’

[ইমাম ইবনু খুযাইমা, আস-সহিহ: ১৮৮৭; হাদিসটির সনদে দুর্বলতা থাকলেও এটি নিঃসন্দেহে আমলযোগ্য]

শাবান মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে আগামী ১৩, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতি, শুক্রবার, শনিবার)।আইয়ামে বীজের রোজ...
13/02/2025

শাবান মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে আগামী ১৩, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতি, শুক্রবার, শনিবার)।

আইয়ামে বীজের রোজার কিছু হাদিসঃ

★আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমার বন্ধু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু’রাক’আত সলাতুয-যুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।

(সহিহ বুখারী, হাদিস নং ১৯৮১)

★রাসূল ﷺ বলেছেনঃ কেউ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করে তবে তা যেন সারা বছরই সিয়াম পালন করা হলো।

[তিরমিযী, হাদিস ৭৬০]

★ইবন মিলহান আল-কায়সী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে আয়ামে বীয্ অর্থাৎ চন্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন। তিনি (ইবন মালহান) বলেন, তিনি বলেছেনঃ এ রোযাগুলোর মর্যাদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য।

[আবু দাউদ, হাদিস ২৪৪৯]

Address

Miah Bari, Village: Nolua, 3 No. Union
Senbag
3850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miah Bari Jame Masjid, Nolua, Senbagh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Miah Bari Jame Masjid, Nolua, Senbagh:

Share