Voice of Islam

Voice of Islam তিনিই প্রেরণ করেছেন আপন রাসূলকে,
হেদায়াহ ও সত্যদ্বীন দিয়ে তিনি যেন এই দ্বীনকে অপরাপর দ্বীনের উপর বিজয়ী করেন।
সুরা: সফ - ৯, তওবাহ -৩৩, ফাতাহ -২৮

কেফায়েতুল্লাহ আজহারী নামের এই ওয়াজব্যবসায়ী হুমকি দিয়ে বলেছে “বাংলাদেশে সব চলতে পারবে কিন্তু হেযবুত তওহীদ চলতে পারবে না, ...
01/08/2026

কেফায়েতুল্লাহ আজহারী নামের এই ওয়াজব্যবসায়ী হুমকি দিয়ে বলেছে “বাংলাদেশে সব চলতে পারবে কিন্তু হেযবুত তওহীদ চলতে পারবে না, গুড়াইয়া দেওয়া হবে।” এই বক্তব্য থেকেই বোঝা যায় দ্বীন বিক্রি করে খাওয়ার প্রশ্নে তারা কতখানি আন্তরিক ও মরিয়া! চিন্তা করে দেখেন- দেশে নাকি সব চলতে পারবে ওদের অসুবিধা নাই, সবকিছুকে বৈধ করে দিতে প্রস্তুত! শুধু শর্ত একটাই হেযবুত তওহীদকে কথা বলতে দেওয়া যাবে না। কেন কথা বলতে দেওয়া যাবে না? কারণ, হেযবুত তওহীদ কথা বললে ওদের ধর্মব্যবসার পথ বন্ধ হয়ে যাবে। মানুষ আর টাকা দিয়ে দ্বীন কিনবে না। টাকা দিয়ে মোল্লা-পুরোহিত পালবে না। মূলত এই ভয়েই আজকে ৭২ ফেরকা একত্রিত হয়ে ময়দানে নেমেছে হেযবুত তওহীদের বিরুদ্ধে। তারা যে করেই হোক ধর্মব্যবসা করার অধিকার আদায় করেই ছাড়বে।

28/07/2026

LIVE🔴

05/07/2026

খামেনির জানাজায় বাংলাদেশির অংশগ্রহণ নিয়ে যা বললেন মাননীয় ইমাম।

05/07/2026

কেন অগণিত মানুষ হেযবুত তওহীদে যোগ দিচ্ছে?
বহুবার দই ভেবে চুন খেয়ে যাদের মুখ পুড়েছে, তাদের শেষ ভরসা এখন হেযবুত তওহীদ। এখানে কোনো প্রতারণা নেই, নেই মিথ্যে আশার প্রলোভন। আমরা সোজা পথে চলি, সত্য কথা বলি। তাই সাত ঘাটের পানি খেয়ে বহু পোড় খাওয়া মানুষ হেযবুত তওহীদে এসে তাদের ইমানের সঠিক ঠিকানা খুঁজে পাচ্ছেন। যারা সত্যিই ইসলামকে ধারণ করতে চান, ইসলামের নামে অর্থ উপার্জন বা পদ-পদবির মোহ যাদের নেই, তারা প্রকৃত বিপ্লব সাধনের লক্ষ্যে দলে দলে নাম লেখাচ্ছেন এই পবিত্র আন্দোলনে।

আমাদের সাথে যুক্ত হওয়া একজন নতুন সদস্যের অভিজ্ঞতা শোনা যাক। তিনি বললেন:

"ভাই, আপনাদের বিষয়ে আমি পুরোপুরি ভুল জানতাম। বড় বড় হুজুরদের মুখে আপনাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার শুনেছি। বাস্তবে এসে দেখি তারা সম্পূর্ণ মিথ্যা বলেছেন। অনলাইনে আপনাদের বিরুদ্ধে হাজার হাজার নেতিবাচক কন্টেন্ট দেখে আমিও একসময় গালি দিয়েছি। কিন্তু পরে যখন মাননীয় এমামের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে শুরু করলাম, তখন মনে হলো—এই তো সত্য! শুধু শুনতেই ভালো লাগে না, বরং হৃদয় দিয়ে অনুভব করি। প্রায় চার-পাঁচ বছর ধরে বিষয়গুলো যাচাই-বাছাই করার পর, আজ আমি এই আন্দোলনে যোগ দিলাম।
হেযবুত তওহীদে যোগ দেওয়া আর কোনো এক পীরের বায়াত নেওয়া এক কথা নয়। কেউ যখন হেযবুত তওহীদে যোগ দেয়, তাবৎ ধর্মব্যবসায়ী গোষ্ঠীর চক্ষুশূলে পরিণত হয় সে। তার বিরুদ্ধে শুরু হয় চক্রান্ত, ফতোয়াবাজি। তাকে চাপ দিয়ে দলত্যাগ করানোর চেষ্টা চলে, নাহলে এলাকা থেকে উৎখাত করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে কথিত ওলামা মাশায়েখ। তাদের রক্তচক্ষু ও সকল বিরোধিতার মুখে অবিচল থাকার মতো মনোবল, দীন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবন কোরবান করার প্রত্যয় নিয়েই একজনকে হেযবুত তওহীদে যোগ দিতে হয়। এসব জেনে ও মেনেও প্রতিনিয়ত দলে দলে নারী-পুরুষ হেযবুত তওহীদে যোগ দিচ্ছেন।
“যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, তখন আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।”

15/06/2026

শিরক কুফরে ডুবে আছে বাংলাদেশ | আল্লাহর বিধান প্রতিষ্ঠার ডাক দিলেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম



আপনি জানেন কি? ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনে বহু মানুষ নাস্তিকতার পথ থেকে ফিরে আসছে। আল্লাহর বিধানের প্রতি শ...
15/06/2026

আপনি জানেন কি? ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনে বহু মানুষ নাস্তিকতার পথ থেকে ফিরে আসছে। আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছে।


তাদের হাতে ধর্মীয় সেন্টিমেন্টের কলকাঠি। তাদের বীনে তওহীদী জনতা ফণা তুলে নাচে। তাই জনগণকে ধর্মের প্রকৃত শিক্ষা তুলে ধরেই ...
04/06/2026

তাদের হাতে ধর্মীয় সেন্টিমেন্টের কলকাঠি। তাদের বীনে তওহীদী জনতা ফণা তুলে নাচে। তাই জনগণকে ধর্মের প্রকৃত শিক্ষা তুলে ধরেই বোঝাতে হবে যে এই লেবাসধারী গোষ্ঠীটি ইসলামের বৈধ কর্তৃপক্ষ নয়, তারা নিজেরাই মূর্তিমান বেদাত। রসুল এমন কোনো ধর্মজীবী গ্রুপ রেখে যাননি তাঁর উম্মাহর মধ্যে।

#বিকৃতি

Address

Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Voice of Islam:

Shortcuts

Share