31/01/2026
" শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তুঃ "৩১/০১/২০২৬
==================
সুধী / মহাত্মন,
অন্তরের অন্তঃস্থল থেকে শুদ্ধা ভক্তি মিশ্রিত বিনম্র প্রণিপাত জ্ঞাপন করছি। শ্রী গুরু গৌরাঙ্গের অহৈতুকী কৃপায় বৎসরান্তে পুনঃ ভাগ্যাকাশে উদিত হলো শুভ মাঘীপূর্ণিমা। মদ গুরু শ্রী শ্রী দয়াল পূর্ণচাঁদের মানিকগঞ্জস্থ কৃষ্ণনগর বাড়ীতে এই পুণ্যময় তিথীতে অনুষ্ঠিত অনুষ্ঠানের স্মৃতি বিজড়িত আবেগঘন অপ্রাকৃত রস পুনু অনুভূতিতে উপলব্ধির মানসে প্রতি বৎসরের ন্যায় আগামীকাল অর্থাৎ ১৮ ই মাঘ/১৪৩২ বাংলা(০১ লা ফেব্রুয়ারী /২০২৬ ইং) রোজ রবিবার সকাল ৯-০০ ঘটিকায় ভক্তমূলক ভজন কীর্ত্তন, ১০-০০ ঘটিকায় অমল পুরাণ শ্রীমদ্ভাগবত পাঠ এবং মধ্যাহ্নকালীন সময়ে শ্রী শ্রী রাধামাধবে নিবেদিত প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণের সংকল্প গ্রহণ করা হয়েছে। শ্রীমদ্ভাগবতের অমীয় কথা আলোচনা করবেন পরম বৈষ্ণব ও ভক্ত প্রবর শ্রীযুক্ত বাবু কৃষ্ণ দাস মন্ডল,কাস্তা,সিঙ্গাইর,মানিকগঞ্জ।
উক্ত অনুষ্ঠানের প্রতিটি পর্বে অংশ গ্রহণ ও প্রসাদ সেবনের জন্য সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দ ও স্নেহময়ী মাতৃ মন্ডলী সহ অনুরাগী সজ্জনের রাতুল চরণে করজোড়ে আর্জি পেশ করা হলো। জ্ঞাত অজ্ঞাত সকল ত্রুটির জন্য ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। নিবেদন ইতি -
দীনতম ও অভাজন,
রঞ্জিত কুমার বিশ্বাস
শ্রী শ্রী রাধামাধব সেবা কুঞ্জ,
মায়ের আঁচল ভবন, জিরানী,
বিকেএসপি, আশুলিয়া, ঢাকা।