Mawlana Muhammad Moinul Islam Al Qaderi Naqshbandi

Mawlana Muhammad Moinul Islam Al Qaderi Naqshbandi ইসলামের সঠিক রূপরেখা মানুষের মাঝে তুলে ধরার সামান্য প্রয়াস

27/08/2026

সকল ঈদের সেরা ঈদ
ঈদে মিলাদুন নবী।

পবিত্র উমরাহ পালনে মক্কায়।
09/07/2026

পবিত্র উমরাহ পালনে মক্কায়।

হে যুবকেরা সাবধান!!  সারজিস আদবের জায়গায় বেয়াদবি করেছে। সে যদি আন্তরিক তৌবা না করে তবে কিছু দিন পর আমার এ পোস্ট তোমরা স্...
05/03/2026

হে যুবকেরা সাবধান!! সারজিস আদবের জায়গায় বেয়াদবি করেছে। সে যদি আন্তরিক তৌবা না করে তবে কিছু দিন পর আমার এ পোস্ট তোমরা স্বরন করিও।
আল্লাহ তায়ালা সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন।

যে সাহাবীর জন্য আল্লাহ তাআলা মৌমাছির বাহিনী প্রেরণ করেছিলেন, তিনি হলেন মহান সাহাবিعاصم بن ثابت (আসিম ইবন সাবিত রা.)।এই স...
27/02/2026

যে সাহাবীর জন্য আল্লাহ তাআলা মৌমাছির বাহিনী প্রেরণ করেছিলেন, তিনি হলেন মহান সাহাবি
عاصم بن ثابت (আসিম ইবন সাবিত রা.)।
এই সম্মানিত সাহাবির ঘটনা শুধু বিস্ময়কর নয়, বরং আল্লাহ তাঁর আন্তরিক বান্দাদের কীভাবে রক্ষা করেন তার জীবন্ত প্রমাণ। দুঃখজনকভাবে, আমাদের অনেকেই তাঁর এই মহান ঘটনাটি সম্পর্কে খুব কম জানি।

এই মহামানব ছিলেন আনসারদের বীর সাহাবিদের একজন এবং অত্যন্ত দক্ষ তীরন্দাজ।
রাসূলুল্লাহ ﷺ তাঁর যুদ্ধকৌশল সম্পর্কে বলেছেন:
“যুদ্ধ এভাবেই হয়; যে লড়বে, সে যেন আসিমের মতো লড়ে।”
উহুদের যুদ্ধে তিনি অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন। তিনি শত্রুদের দুইজন যোদ্ধা—হারিস ও মুসাফি‘ (তালহা পরিবারের সন্তান)—কে তীর নিক্ষেপ করে হত্যা করেন। তখন তাদের মা, সুলাফা বিনতে সা‘দ, প্রতিশোধ নেওয়ার শপথ করেন। তিনি ঘোষণা করেন যে, তিনি আসিম (রা.)-এর মাথার খুলি দিয়ে মদ পান করবেন এবং যে তাঁর মাথা এনে দেবে তাকে একশত উট পুরস্কার দেবেন।

কয়েক বছর পরে, হিজরির চতুর্থ বছরে, “আদল” ও “কারা” গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ ﷺ-এর কাছে এসে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য সাহাবি চাইল। যদিও নবীজি ﷺ আশঙ্কা করেছিলেন যে এতে প্রতারণা থাকতে পারে, তবুও তিনি দশজন সাহাবিকে পাঠান। তাঁদের নেতৃত্বে ছিলেন আসিম ইবন সাবিত (রা.) এবং মারসাদ ইবন আবি মারসাদ (রা.)।

তাঁরা যখন “বিরে রাজী” নামক স্থানে পৌঁছালেন, তখন তারা বিশ্বাসঘাতকতার শিকার হন। শত্রুরা “রিল”, “জাকওয়ান” ও “লিহইয়ান” গোত্রকে ডেকে আনল। প্রায় একশত যোদ্ধা তাদের ঘিরে ফেলল।

শত্রুরা বলল, তোমরা আত্মসমর্পণ করো, না হলে যুদ্ধ করো। তখন আসিম (রা.) দৃঢ়ভাবে বললেন:
“আমি কখনো কাফিরের নিরাপত্তা গ্রহণ করব না।”

এরপর তিনি বীরত্বের সাথে যুদ্ধ শুরু করেন। তিনি তীর নিক্ষেপ করে অনেক শত্রুকে হত্যা করেন। তীর শেষ হয়ে গেলে বর্শা দিয়ে যুদ্ধ করেন, বর্শা ভেঙে গেলে তলোয়ার তুলে নেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন।

এই অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করেন:
اللَّهُمَّ إِنِّي حَمَيْتُ دِينَكَ أَوَّلَ النَّهَارِ، فَاحْمِ لِي لَحْمِي آخِرَهُ
“হে আল্লাহ! আমি দিনের শুরুতে তোমার দ্বীন রক্ষা করেছি; তুমি আমার দেহকে রক্ষা করো দিনের শেষে।”

অবশেষে তিনি শহীদ হন। শত্রুরা তাঁর মাথা কাটতে চাইল যাতে পুরস্কার পায়। তখন আল্লাহর অদ্ভুত সাহায্য নেমে আসে। আল্লাহ একটি বিশাল মৌমাছি ও বোলতার বাহিনী প্রেরণ করেন। তারা তাঁর দেহ ঘিরে রাখে। কেউ কাছে এলেই তাদের মুখ ও চোখে হুল ফোটাত। ফলে শত্রুরা ভয়ে পালিয়ে যায়। তারা বলে:
: نَتْرُكُهُ حَتَّى اللَّيْلِ
“ওকে ছেড়ে দাও, রাত হলে মৌমাছি চলে যাবে।”

কিন্তু রাত হলে আল্লাহ আবার তাঁর কুদরত দেখালেন। প্রবল বৃষ্টি ও বন্যা নেমে আসে এবং তাঁর পবিত্র দেহ ভাসিয়ে নিয়ে যায় এমন এক স্থানে, যা কেউ জানে না। সকালে শত্রুরা অনেক খুঁজেও তাঁর দেহের কোনো চিহ্ন পায়নি। এভাবে আল্লাহ তাঁকে অপমান থেকে রক্ষা করেন।

এই মহান ঘটনা প্রমাণ করে—যে আল্লাহর দ্বীনকে রক্ষা করে, আল্লাহ তার মর্যাদা ও সম্মান রক্ষা করেন, জীবনে ও মৃত্যুর পরেও।

আল্লাহ আসিম ইবন সাবিত (রা.)-এর প্রতি সন্তুষ্ট হোন এবং আমাদেরকে তাঁদের পথ অনুসরণ করার তাওফিক দিন। আমিন।

বিদ্যুৎ বিলের সাথে প্রতি মাসে মিটার ভাড়া  সার্ভিস চার্জ আর ডিমান্ড চার্জের নামে যে টাকা কাটা হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত। ...
25/02/2026

বিদ্যুৎ বিলের সাথে প্রতি মাসে মিটার ভাড়া সার্ভিস চার্জ আর ডিমান্ড চার্জের নামে যে টাকা কাটা হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত। আমরা মিটারের দাম দিয়ে মিটার কিনি, তারপরও কেন প্রতি মাসে ভাড়া দেব?
সার্ভিস চার্জই বা কেন আলাদা করে দিতে হবে?
​এই বাড়তি খরচের বোঝা সাধারণ মানুষের ওপর অন্যায় ভাবে নেওয়া হচ্ছে। আপনারা কতজন এই চার্জগুলো বন্ধ করার পক্ষে?

👉 দেশের বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করছে। ডাক্তারদের মাত্র ৫/১০ মিনিট দেখার ভিজিট যেন ৮০...
23/02/2026

👉 দেশের বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করছে। ডাক্তারদের মাত্র ৫/১০ মিনিট দেখার ভিজিট যেন ৮০০/১০০০ টাকা থেকে কমিয়ে, ২০০/৩০০ করা হয়।
কারা কারা এই প্রস্তাবের পক্ষে, আওয়াজ হয়ে যাক

সকলকে পবিত্র রমজানুল মোবারকের( ২০২৬) শুভেচ্ছা । দিনে রোজা রাখুন রাতে ২০ রাকা'ত তারাবি আদায় করুন।
19/02/2026

সকলকে পবিত্র রমজানুল মোবারকের( ২০২৬) শুভেচ্ছা । দিনে রোজা রাখুন রাতে ২০ রাকা'ত তারাবি আদায় করুন।

Address

Satnala
5310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mawlana Muhammad Moinul Islam Al Qaderi Naqshbandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share