Hazrat Khan Bahadur Ahsanullah R.

Hazrat Khan Bahadur Ahsanullah R. Hazrat Khan Bahadur Ahsanullah (Raḥmatu'llāhi Alay-hi) -December, 1873 – February 09, 1965

27/04/2023

# হজরত মোহাম্মদ (দ:) জগৎগুরু ও ইছলাম বিশ্বধর্ম্ম।
# মোরশেদের বাণী খোদার বাণী জানিবে,যদিও ইহা আল্লাহর বান্দার কণ্ঠ হইতে প্রকাশিত।
# মোরশেদের উপর অটল বিশ্বাস রাখিবে। তাঁহার সম্মুখে অন্যদিকে মনোনিবেশ করিবে না।
# পীরের প্রতি মহব্বত ব্যতীত কিছুই লাভ হয় না। মোরশেদ যাহা বলিবেন বিনা বিচারে প্রতি পালন করিবে।
# মা-বাপের দাবী হইতে মোরশেদের দাবী অধিকতর জানিবে।
# পিতা-মাতার পদগৌরব হইতে পীরের পদগৌরব অধিকতর উচ্চ মনে করিবে।
# মোট কথা ইহাই লক্ষ রাখা চাই যে পীর, পয়গম্বরের স্থলাভিষিক্ত।

"আহ্ছানিয়া মিশনের মত ও পথ"
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র:)

পবিত্র শব-ই-কদর এর আমল।গ্রন্থঃ তরীকত শিক্ষা, গ্রন্থকারঃ হজরত আলহাজ্জ খানবাহাদুর আহ্‌ছানউল্লা (রহমাতুল্লাহ্ আলাইহে‌)রমজান...
18/04/2023

পবিত্র শব-ই-কদর এর আমল।

গ্রন্থঃ তরীকত শিক্ষা, গ্রন্থকারঃ হজরত আলহাজ্জ খানবাহাদুর আহ্‌ছানউল্লা (রহমাতুল্লাহ্ আলাইহে‌)

রমজানঃ তারাবীর নামাজে এক খতম কোরআন শরীফ পড়া শুনা ছুন্নতে মোয়াক্‌কাদাহ্‌।

শবেকদর অর্থাৎ ২৭শে তারিখে চারি রাকআত নামাজ পড়িবে, প্রত্যেক রাকআত ছুরা কদর (ইন্না আন্‌জালনা) একবার ও ছুরা এখলাছ ২৭ বার পড়িবে। ছালামের পর ১০০ বার দরুদ শরীফ পড়িবে। এই মাসে কোরআন শরীফ বেশী পড়া ছওয়াবের কাজ।

27/03/2023

পত্র সংখ্যাঃ ৭৪, তারিখঃ ০৪.১২.১৯২১।
কেন এত ব্যস্ততা! কেন এত চিন্তা! মহাপ্রভুর গায়ে লুটিয়া যাও, তুমি যে জেনে শুনে আপনাকে বিপদে ফেলিয়াছ, তবে এখন আক্ষেপ কেন? খোশ রহ। কেবল রাত্রিতে নহে, দিবাতে যাহা দেখ - তাকেও স্বপ্ন মনে কর। যাহাকে আমরা অসত্য মনে করি সেই সত্য, আর যাহাকে সত্য মনে করি, সেই অসত্য - তবে কেন বুঝ না?

সুখের সংজ্ঞা জান কি? পৃথিবীতে যাহাদিগকে সুখী মনে কর, জিজ্ঞাসা করিয়া দেখিও, কি উত্তর পাও। সুখ একটি মানসিক অবস্থা। সে'ত ধন, মান, জনের উপর নির্ভর করে না। যে তৃপ্ত, সেই সুখী। অসুখেও মানুষ তৃপ্ত হইতে পারে, তাহা কি জান না? মানুষের নিকট যেটী সুখ আখ্যা পায়, সেটী প্রকৃত সুখ নহে। স্বপ্নবশে দিবানিদ্রায় মানুষ অসুখকে সুখ আখ্যা দিয়া থাকে। তুমি রাত্রিকালে যে আনন্দ উপভোগ কর সেটী কি সুখ নহে? সে কি প্রকৃতই স্বপ্নের নামান্তর?

যিনি তামাসা দেখাইতেছেন, তাঁকে একবার চোখ খুলে দেখ। ঐ দেখ, কত লোক তোমার সুখের দ্বেষী। তাঁহার রহস্য বুঝিবে কে? পৃথিবীকে না এই জন্য লীলাক্ষেত্র বলে? তাঁহার লীলা বুঝে ক'জন। কলেমা দিবারাত্র হেফজ কর, তাঁকে চক্ষুকর্ণে অনুভব কর। অনুভূতির নামই ইছ্লাম। পশু-পক্ষী, কীট-পতঙ্গ, যাহার অনুভূতি করে, মানুষ কেন তাহার অনুভুতি করে না? বড় জ্ঞান দিয়া সে কি করিবে? কেবল কি চুরি-ডাকাতির চিন্তা করিবে? কূট আইনের চিন্তে করিবে? বিজ্ঞান দ্বারা প্রাকৃতিক রহস্য উড়াইয়া দিবে? আমরা বড় পণ্ডিত, তাই আবিষ্কর্ত্তার প্রশংসা করি, সৃষ্টিকর্ত্তাকে ভুলিয়া যাই।

ভক্তের পত্র
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)

প্রস্তুত দেশের বৃহত্তম ইফতার ময়দান। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ব্যবস্থাপনায় পাক রওজা শরীফ সংলগ্ন মাহফিল মাঠে প্রতিদ...
24/03/2023

প্রস্তুত দেশের বৃহত্তম ইফতার ময়দান। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ব্যবস্থাপনায় পাক রওজা শরীফ সংলগ্ন মাহফিল মাঠে প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ মিলিত হন এই ইফতার আয়োজনে।

23/03/2023
পত্র সংখ্যাঃ ২৩৩তারিখঃ ২১.৭.১৯৪৬, স্থানঃ নলতা।সামনে পবিত্র রমজান। মুখ, হস্ত, পদ, চক্ষু, কর্ণ, নাসিকাকে বশীভূত করে, খাঁটি...
19/03/2023

পত্র সংখ্যাঃ ২৩৩
তারিখঃ ২১.৭.১৯৪৬, স্থানঃ নলতা।

সামনে পবিত্র রমজান। মুখ, হস্ত, পদ, চক্ষু, কর্ণ, নাসিকাকে বশীভূত করে, খাঁটি রোজা আদায় করবে। মুখে কটু কথা বলবে না, ক্রোধকে সম্বরণ করবে, অত্যাধিক আহার মুখে দিবে না, দৃষ্টিকে সংযত করবে, চলার সময় মাটির দিকে নজর রাখবে, কানে কুকথা শুনবে না, সুকথায় মন দেবে, নাকে দুর্গন্ধ না লাগে তৎপ্রতি সতর্ক থাকবে, সুগন্ধ বেশীর ভাগ এস্তেমাল করবে, হাত পা-এর অসদ্ব্যবহার করবে না, দমে দমে আল্লাহকে ইয়াদ করবে, খতম শরীফ শুনবার ব্যবস্থা করবে।

আল্লাহ্‘র রমজ চিন্তা করবে প্রকৃতির বুকে, প্রিয়তমের প্রতিভাস দেখবে সর্ব্ব দৃষ্টিতে। মানুষে মানুষে ভেদাভেদ করবে না, শ্রদ্ধার সহিত মহিলাকে দেখবে, কাউকে হেয় জ্ঞান করিবে না, মনিবকে মান্য করবে তার ত্রুটি দেখবে না, আবার মনিব হয়ে চাকরের ত্রুটি ক্ষমা করবে, নামাজীর পরিমান বাড়াবে, রোজাদারকে নামাজী করবে, বৃদ্ধকে সম্মান করবে, ছোটদের পেয়ার করবে, প্রতি মুহূর্ত্তকে আল্লাহ্‘র অমূল্য দান মনে করে কোন না কোন সুকাজ করবে, সময়কে অবহেলা করা মহাপাপ মনে করবে, কর্তব্যের প্রতি কঠোর দৃষ্টি রাখবে; শুতে, খেতে, বসতে, চলতে ছুন্নত আদায় করবে, গরীবনা এখতেয়ার করবে কিন্তু খুব ছাফায়ীর সহিত, প্রফুল্ল মনে,পরিষ্কৃত পরিচ্ছদে, এক মনে এক প্রাণে নামাজ আদায় করবে, ইফতারির সময় আল্লাহর রহমতকে ইয়াদ করবে।

পীর কেবলা হযরত শাহ্‌ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) রচিত, ‘ভক্তের পত্র' পুস্তক হতে পত্রের শেষ খন্ড, পৃঃ১৭৬ ।

14/03/2023

পত্র সংখ্যা : ১৮৫ । ৩০.৮.১৯৩৩ । মোবারক মঞ্জিল ।

আজকাল সংসারের চাপে নিষ্পেষিত, শ্বাসপ্রশ্বাসের সময় নাই, নামাজ-রোজার অবসর নাই, কেবল সংসার, কেবল চাপ, কেবল অভাব, কেবল নিষ্পেষণ! তহবিল শূন্য, দাবী অপৰ্য্যাপ্ত, যাই কোথা, পথ পাই না। সবই অন্ধকার দেখিতেছি। সুখের স্বপন অতীত হইয়াছে। আবার সংসার জীবন নতুন করিয়া আরম্ভ করিলাম। শূন্য লইয়া শুরু করিলাম,দেখি শূন্যে মিশিতে পারি কি না। তুমি আসিতেছ, বেশ কথা, একবার লাশের জানাজার শের‌‌কত কর।

কাজ কর, রাগ ছাড়, প্রতিবাদ হইতে দূরে থাক, কেবল মহব্বত বিলাইতে থাক, আপনাকে ভুলিয়া অপরের হইয়া যাও, এক ব্যতীত দ্বিতীয়ের উপর ভরসা রাখিবে না, মোশরেক আখ্যা লইবে না। এক জনেরই এবাদত করিবে। এখন আসি-

ভক্তের পত্র
হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ)

12/03/2023

আহ্ছানিয়া মিশনের মূলনীতি __

১২. মহব্বতকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্বল মনে করিবে এবং মহব্বতে নিজেকে এরূপ নিমগ্ন রাখিবে যে সকল সময় চোখের সামনে মাহবুব দৃষ্টিগোচর হয়। মহব্বত অগ্নি স্বরূপ সকল কুচিন্তাকে জ্বালাইয়া খাক্ করিয়া দেয়। যাহাকে মহব্বত করিবে তাহারই হইয়া যাইবে। যাহাকে ভালবাসিবে আখেরাতে তাহার সঙ্গলাভ করিবে। নিজেকে এরূপভাবে তৈয়ার করিবে যেন দেহত্যাগের পর বেহেস্তের সর্ব্ব-উচ্চ পর্য্যায়ে স্থান লাভ করিতে পার। সর্ব্বদা মনে রাখিবে নেকী ও সুচিন্তার মান অনুসারে জান্নাতে স্থান নির্দিষ্ট হয়।

আহ্ছানিয়া মিশনের মত ও পথ
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহঃ)

পীর আম্মার ৫৬ তম কুলখানি!২৮ ফাল্গুন ১৪২৯, ১৩ মার্চ ২০২৩ খ্রিঃ, রোজঃ সোমবার।অনুষ্ঠানসূচিঃ■ সকাল ৬.৩০ মিনিটে চাদর পেশ।■ সক...
12/03/2023

পীর আম্মার ৫৬ তম কুলখানি!
২৮ ফাল্গুন ১৪২৯, ১৩ মার্চ ২০২৩ খ্রিঃ, রোজঃ সোমবার।

অনুষ্ঠানসূচিঃ
■ সকাল ৬.৩০ মিনিটে চাদর পেশ।
■ সকাল ৭.০০ মিনিটে খতমে কোরআন।
■ সকাল ৮.০০ মিনিটে মিলাদ শরীফ ও মোনাজাত।
■ সকাল ৮.৩৫ মিনিট থেকে ৯ টা পর্যন্ত সকালের নাস্তার বিরতি।
■ সকাল ৯.৩০ মিনিটে পাক রওজা শরীফে আলোচনা সভা ও মিলাদ শরীফ।
■ দুপুর ১ টায় তাবারুক বিতরণ।

শ্রদ্ধেয় পীর আম্মাজানের ৫৬তম কুলখানি তে আপনারা সবাই আমন্ত্রিত।
21/02/2023

শ্রদ্ধেয় পীর আম্মাজানের ৫৬তম কুলখানি তে আপনারা সবাই আমন্ত্রিত।

30/01/2023

পত্র সংখ্যা : ১৭৪। ৫.৭.১৯৩০।

মহব্বত অগ্নিবৎ,সে যাহাকে আয়ত্ত করে তাহার ভেজাল খাইদ্ সব পুড়িয়া খাক্ হইয়া যায়। আশেক্ খোদাতা'লার পেয়ারা বস্তু । বেহেশতীর জন্যই মাফ্ কাঠির আবশ্যক,তাহার নেকী-বদী জার্রা জার্রা ওজন করা হয়। আশেক ত নেকী-বদীর পরওয়া করে না, বেহেশত দোজখের আশা বা ভয় রাখে না, সে ত মহাপ্রভুর জন্য জানিয়া বুঝিয়া অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়,তার আবার মাফ কিসের জন্য? সে ত জ্বলিতে চায়, পুড়িতে চায়, কাঁদিতে চায়, কেন চায় সে কি তা বুঝে? একই স্মৃতি দিবারাত্র তাহাকে দহন করিতে থাকে, সে দহনই ভালবাসে, সে ত মরিবার ভয় রাখে না, সে রোদনে আনন্দ পায়, সে ব্যথাকে বরণ করে, সে পুরস্কারের আকাঙ্খা রাখে না । সুখ অসুখ সে ভ্রুক্ষেপ করে না, সে কেবল আপন মাহবুবের জন্য মত্ত, পাগলপারা, দিশাহারা থাকে ।

----ভক্তের পত্র

হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা রহঃ

Address

Nalta Sharif, Kaliognj
Satkhira
9441

Telephone

+8801711026929

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Khan Bahadur Ahsanullah R. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Hazrat Khan Bahadur Ahsanullah R.:

Share