শ্রীমদ্ভাগবদ কথা অমৃত

শ্রীমদ্ভাগবদ কথা অমৃত গীতার দর্শন পৌছে যায় সবার প্রাণে প্র?

19/08/2025

প্রয়োজনীয় ত্রিশটি মন্ত্র মুখস্ত রাখতে পারলে ভালো,।
৩০টি মন্ত্রের নামের তালিকা -
১৷গুরু প্রণাম মন্ত্র
"ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।
চক্ষুরুন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ।।
২৷শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র
"হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে।
গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে ।।"
৩৷ শ্রী রাধারানী প্রণাম মন্ত্র
"তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী।
বৃষভানু সূতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে।।"
৪৷ শ্রী পঞ্চতত্ত্ব প্রনাম মন্ত্র
""পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম্ ।
ভক্ত অবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম্ ৷৷""
৫৷ পঞ্চতত্ত্ব মহামন্ত্র
" জয় শ্রীকৃষ্ণ চৈতন্যপ্রভু নিত্যানন্দ শ্রী অদৈত্ব গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ""
৬৷ হরিনাম মহামন্ত্র
"" হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে // হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ৷৷""
৭৷ শ্রী পিতার প্রনাম মন্ত্র
"পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ।
পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ।। ""
৮৷ শ্রীমাতার প্রনাম মন্ত্র
"মাতা জননী ধরিত্রী, দয়াদ্র হৃদয়া সতী।
দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দ্দোশা সর্ব দুঃখ হারা।।"
৯৷ শ্রী বৈষ্ণব প্রণাম মন্ত্র
""বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যা বৈষ্ণবেভ্যে নমো নমঃ ।।""
১০৷ মহাপ্রভু গৌরাঙ্গের প্রণাম মন্ত্র
"নমো মহাবদান্যায় কৃষ্ণপ্রেম প্রদায় তে।
কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যানাম্নে গৌরত্বিষে নমঃ৷"
১১৷ তুলসী প্রণাম মন্ত্র
""বৃন্দায়ৈ তুলসী দৈব্যে প্রিয়ায়ৈ কেশবস্য চ ।
কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈঃ নমঃ নমঃ ।।""
১২৷ তুলসী জলদান মন্ত্র
""গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিনী।
স্নাপযামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনী।।""
১৩৷ তুলসী পত্র চয়ন মন্ত্র
""ওঁ তুলস্যমৃতজন্মাসি সদা ত্বং কেশবপ্রিয়া।
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে॥""
১৪৷ তুলসীদেবীর কাছে ক্ষমা প্রর্থনা মন্ত্র
""চয়নোদ্ভবদুঃখং চ যদ্ হৃদি তব বর্ততে।
তত্‍ ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী নমোহস্ততে॥""
১৫৷ গোবিন্দ প্রনাম মন্ত্র
""ওম ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহ্মণ হিতায় চঃ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ॥""
১৬৷ আচমন মন্ত্র
""ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
ওঁ তদ্বিষ্ণু পরমং পদং সদাপশ্যান্তি সুরয়। দিবিব চহ্মুরাততম।""
১৭৷গঙ্গা প্রনাম মন্ত্র
"'"ওঁ সদ্যঃপাতকসংহন্ত্রী সদ্যোদুঃখবিনাশিনী।
সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিঃ।।
১৮৷ সূর্য প্রনাম মন্ত্র
""ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং।
ধ্বান্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।। ""
১৯৷ গীতা পাঠে ভুলের ক্ষমা প্রর্থনা মন্ত্র
নমো যদক্ষরং মাত্রাহীনঞ্চ যদ্‌ ভবেৎ ।
পূর্ণং ভবতু ত্বং সর্বং ত্বং প্রসাদাৎ জনার্দ্দন ।।
২০৷ সরস্বতী দেবীর প্রনাম মন্ত্র
""নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।""
২১৷ পুষ্প শুদ্ধিকরন মন্ত্র
""ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচয়াবকীর্নে চ হুং ফট স্বাহা।। ""
২২৷ একাদশী পারনা মন্ত্র
• ”একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।।”
২৩৷ দেহ শুদ্ধি মন্ত্র
"পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান্ ।
ত্রাহি মাং পুন্ডরীকাক্ষং সর্ব পাপো হরো হরি ৷৷""
২৪৷ শ্রীকৃষ্ণের চরনামৃত পান করার মন্ত্র
"ওঁ অকাল-মৃত্যু-হরণং সর্ব্ব ব্যাধি-বিনাশনং ।
কৃষ্ণ পাদোদকং পীত্বা শিরসা ধারয়াম্যহং ।।"
২৫৷ শিবের প্রনাম মন্ত্র
"ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে।
নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর।"
২৬৷ প্রসাদ সেবন মন্ত্র
"মহাপ্রসাদে গোবিন্দে নাম-ব্রহ্মেণি
বৈষ্ণবে।
স্বল্প-পুণ্য বতাং রাজন্ বিশ্বাস নৈব
জায়তে॥
শরীর অবিদ্যা-জাল, জড়েন্দ্রিয় তাহে
কাল,
জীবে ফেলে বিষয়-সাগরে।
তা'র মধ্য জিহ্বা অতি, লোভময় সুদুর্মতি,
তা'কে জেতা কঠিন সংসারে॥
কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়,
স্বপ্রসাদ-অন্ন দিলা ভাই।
সেই অন্নামৃত খাও, রাধাকৃষ্ণ গুণ গাও,
প্রেমে ডাক চৈতন্য-নিতাই ৷৷""
২৭৷ জন্ম সংবাদ মন্ত্র
"আয়ুষ্মান ভব""( তিনবার)
২৮৷ মৃত্যু সংবাদ মন্ত্র
"দিব্যান্ লোকান্ স গচ্ছতু"( পুরুষের ক্ষেত্রে)
"দিব্যান্ লোকান্ সা গচ্ছতু"( নারীর ক্ষেত্রে)
২৯৷ নৃসিংহ প্রনাম মন্ত্র
জয় নৃসিংহ শ্রীনৃসিংহ
জয় জয় জয় শ্রীনৃসিংহ
উগ্রং বিরং মহাবিষ্ণুং
জলন্তং সর্বতোমুখং
নৃসিংহং বিষনং ভদ্রং
মৃত্যুর মৃত্যো নমাম্যহং
শ্রী নৃসিংহ জয় নৃসিংহ
জয় জয় নৃসিংহ
প্রহ্লাদেশ জয় পদ্ম
মুখো পদ্ম বৃংঙ্গম।।
৩০৷ শ্রী রাম-সীতা প্রনাম মন্ত্র
"রামায় রাম-ভদ্রায় রামচন্দ্রায় মেধষে ।
রঘুনাথায় নাথায় সীতায়ৈ পতয়ে নমঃ।।

লোকটা গরীব আবার হিন্দু !রবীন আহসানলোকটা গরীব! আবার হিন্দু!দেশভাগ হলো তখনও তার পরিবার এই দেশ ছাড়েনি!কেনো দেশ ছাড়লোনা আহাম...
27/06/2025

লোকটা গরীব আবার হিন্দু !
রবীন আহসান

লোকটা গরীব! আবার হিন্দু!
দেশভাগ হলো তখনও তার পরিবার এই দেশ ছাড়েনি!
কেনো দেশ ছাড়লোনা আহাম্মকটার পরিবার!
এই যে একাত্তরে লুঙি খুলে পরিচয় নেয়ার সময় ও লোকটা এই দেশ ছড়ে নি! কি আছে এই মরার দেশে!!!
লোকটা গরীব! আবার হিন্দু! একটা ছোট ভিটে আছে হয়তো
বাজারে ছোট্ট একটা দোকান ঘর
বাপ-পুতে সেখানে বছরের পর বছর হিন্দু-মুসলমানের চুল কাটে!
খাত খায়! ঘুমায়! গল্প করে!
এই মাটি এই বাপদাদার জমি-দেশটা ফেলে লোকট কোথায় যাবে! লোকটার সে রকম কোনো স্বপ্ন নেই!
লোকটার সে রকম কোনো যোগ্যতা নেই! লোকটার আসল যোগ্যতা সে গরীব আবার হিন্দু!

কতো কতো হিন্দুরা চলে গেছে জমিজমা পানিরদরে বিক্রি করে ভারতে -আমেরিকায় -অষ্ট্রেলিয়া-কেনাডায়।
লোকটা নিতান্ত গরীব বাপ বেটায় যা আয় করে চুল কেটে
তা দিয়ে ভাত খায় ঘুমায় কোনো স্বপ্ন দেখেনা!!!

লোকটা গরীব আবার হিন্দু!
চুল কেটে দশ টাকা দিবে না বলে মুসলমান দলবেঁধে জটলা পাকালো! দলবেঁধে জটলা করে করে কি সব কাহিনী বানালো!
তার পর! তার পর! বাপ-বেটাকে এক সাথে মারতে লাগলো
মারতে মারতে মেরে ফেলতে চাইলো!
লোকটা গরীব আবার হিন্দু! মাত্র দশ টাকার জন্য এরকম গল্প তৈরি হবে ভাবেনি ! এরকম বাপে পুতে মার খাবে ভাবেনি।
একই পাড়ার মানুষ তো! আসলেই সবাই মানুষ তো!
লোকটা গরীব আবার হিন্দু !
দশ টাকার ঝামেলা নিয়ে বাপ-পুতে এখন জেলখাটে লালমনিরহাটের জেলখানায়!

২৫ জুন ২০২৫
সংগৃহিত

26/06/2025

শুধু একবার মনোযোগ সহকারে দেখুন...
মন্দিরের ভিতরে মায়ের প্রতিমা থাকলেও তারা মন্দির ভেঙে দিচ্ছে।।
এই দ্বায় কার?

11/06/2025

ত্রেতা যুগে, যখন ধর্ম ও অধর্মের সংঘর্ষ চরমে, তখন ধরাধামে আগমন করেন ভগবান রাম।
ধনুর্বানে সজ্জিত, ন্যায় ও সত্যের প্রতীক হয়ে তিনি প্রতিজ্ঞা করেন—অধর্মকে মুছে দেবেন চিরতরে।
এই দৃশ্য তার সেই ঐশ্বরিক শক্তির প্রকাশ, যেখানে তিনি রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে প্রতিজ্ঞাবদ্ধ।
রামের প্রতিটি পদক্ষেপ তখন ইতিহাস গড়ে, আর সেই ইতিহাসই আজ আমাদের ঐতিহ্য।
এই মহিমা শুধু আধ্যাত্মিক নয়, এটি আমাদের চেতনার প্রতীক।

10/06/2025

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

09/06/2025

কানুগোপাল সম্প্রদায়, পটুয়াখালী, মাস্টার বিমল ঘরামী।
#যজ্ঞ ভুমি হাঁড়িভাঙ্গা।

করপুর গৌরম করুণাবতারমসংসার সারাম ভুজগেন্দ্রহারাম |||| সদাবসন্তম্ হৃদয়ারবিন্দেভবম্ ভবানীসহিতম্ নমামি ||সাম্প্রদায়িক সম্প...
28/05/2025

করপুর গৌরম করুণাবতারম
সংসার সারাম ভুজগেন্দ্রহারাম ||

|| সদাবসন্তম্ হৃদয়ারবিন্দে
ভবম্ ভবানীসহিতম্ নমামি ||

সাম্প্রদায়িক সম্প্রীতি ভস্মীভূত করার প্রয়াসেও শিবশক্তি উজ্জ্বল হয়ে অক্ষত।

13/05/2025
🔔অক্ষয় তৃতীয়া তিথি🔔🌹আসছে ৩০ এপ্রিল ২০২৫🌹★অক্ষয় তৃতীয়া তিথি কি এবং কেন? ★অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্...
29/04/2025

🔔অক্ষয় তৃতীয়া তিথি🔔
🌹আসছে ৩০ এপ্রিল ২০২৫🌹
★অক্ষয় তৃতীয়া তিথি কি এবং কেন?

★অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি।
অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।

যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ।
তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে। কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরী। আর এদিন পূজা,জপ,ধ্যান,দান,অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে।

★এই তিথিতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল।

১) এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে।
২) এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
৩) এদিনই গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।
৪) এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।
৫) এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।
৬) এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।
৭) এদিনই ভক্তরাজ সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন।
৮) এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ।
শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন।
৯) এদিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।
১০) কেদার বদরী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।
১১) এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয়।

★ #অক্ষয়_তৃতীয়া_সম্পর্কে_একটি_পুরানিক_গল্প_দেয়া_হল :

ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন ।
শতানিক বললেন পুরাকালে খুব ক্রোধসর্বস্ব , নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন । ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল,না । একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন । রণচন্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ স্বরে তাঁর দুয়ার থেকে ভিখারীকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে ।
ক্ষুধা-পিপাসায় কাতর ভিখারী চলে যেতে উদ্যত হল ।
ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভরদুপুরে অতিথি সত্কার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোপ পাবে … একথা জানালেন ।
স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারীকে তিনি ডাক দিলেন এবং ভিখারীর অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন । সুশীলা ত্রস্তপদে তার জন্য অন্নজল আনবার ব্যবস্থা করলেন । কিছুপরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন-ব্যঞ্জন নিয়ে হাজির হলেন । ভিখারী বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন ।
বহুবছর পর সেই উগ্রচন্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল । যমদূতেরা এসে তার শিয়রে হাজির । ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হ’ল বলে । তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত । ক্ষুধা ও তৃষ্ণায় তার কন্ঠ ও তালু শুকিয়ে গেল । তার ওপর যমদূতেদের কঠোর অত্যাচার । ব্রাহ্মণ তাদের কাছে দুফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল ।
যমদূতেরা তখন একহাত নিল ব্রাহ্মণের ওপর ।
তারা বলল ” মনে নেই ? তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারীকে নির্জ্জলা বিদেয় করেছিলে ?”
বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ।
ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন ” এঁকে কেন আমার কাছে এনেছ্?
ইনি মহা পুণ্যবান ব্যক্তি ।বৈশাখমাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্নজল দান করেছেন ।
এই দানঅক্ষয় দান সেই পূণ্যফলে উনি নরকে গমন করবেন না। ব্রাহ্মণকে তোমরা জল দাও,
উনি স্বর্গে গমন করবেন।

সকলের এবারের অক্ষয়তৃতীয়া ভালো কাজে ও ধর্মকর্মে কাটুক – এই কামনা করি।

゚viralシfypシ゚viralシalシ #অক্ষয়_তৃতীয়া_সম্পর্কে_একটি_পুরানিক_গল্প_দেয়া_হল #তপেশ্বরী ゚ ゚

16/04/2025

যে রাজ্যে বাড়ির লক্ষ্মীরা সুরক্ষিত নয়,সেই রাজ্যে "লক্ষীর ভান্ডার" দিয়ে লাভ কি..?

Address

Satkhira
9461

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীমদ্ভাগবদ কথা অমৃত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share