শান্তি ফৌজ

শান্তি ফৌজ "খোদাওয়ান্দ করিমের সান্নিধ্য লাভ এবং তাহার একমাত্র উপায় সাচ্চা মহব্বত হাছিল"

16/06/2025

শান্তি ফৌজ এর পক্ষ থেকে পবিত্র ঈদে গাদীর উপলক্ষে বাদ আছর পাক রওজা শরীফ এ জিয়ারত ও তাবারুক বিতরণ।

06/02/2025

৬১ তম ওরছ শরীফ উপলক্ষে শান্তি ফৌজ এর মশা নিধন প্রকল্পের কাজ চলমান।

09/03/2024

পীর আম্মা জানের (র:) ওরছ শরীফ উপলক্ষে মশা নিধন প্রকল্পের কার্যক্রম।

07/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন🥰🥰

02/03/2024

শরীয়ত প্রাথমিক শিক্ষার ন্যায় অবশ্য- প্রতিপাল্য, কিন্তু উচ্চ শিক্ষার জন্য চাই তরীকত, হাকীকত ও মা'রেফত। বান্দা হইয়া মনিবকে না চিনিলে জীবন ব্যর্থ হয়। তাঁহার অনুভূতির জন্য তিনটি পর্য্যায় নির্দ্দিষ্ট---তরীকত, হাকীকত, মা'রেফত। ইহাদের মূলে চারিত্র‍্য। যাহার চরিত্র নাই, তাহার কিছুই নাই। চরিত্রবাণ সেই, যে নফসকে বশীভূত করিয়াছে. চরিত্রবাণ হইয়া মহব্বত এখতেয়ার করিলে তরীকতে পৌঁছান যায়। চরিত্রহীন মহব্বত লাভের আশা করিতে পারে না।

"দরবেশ জীবনী"
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা ওয়ার্ছী (র:)

যারা মাজারে সেজদা কে না জেনে হারাম আর শিরিক এর সাথে তুলনা করে তারা গুমরাহির জীবন কাটাচ্ছে, তাই সঠিক টা জানুন এবং নিজের জ...
15/02/2024

যারা মাজারে সেজদা কে না জেনে হারাম আর শিরিক এর সাথে তুলনা করে তারা গুমরাহির জীবন কাটাচ্ছে, তাই সঠিক টা জানুন এবং নিজের জ্ঞানের পরিসীমা বড় করুন।

নবী-রাসূল ও আউলিয়াগনকে তাজিমি সেজদা করা জায়েজে না কি হারাম? কুরআন ও হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা

যারা মাজারে সেজদা কে না জেনে হারাম আর শিরিক এর সাথে তুলনা করে তারা গুমরাহির জীবন কাটাচ্ছে, তাই সঠিক টা জানুন এবং নিজের জ...
15/02/2024

যারা মাজারে সেজদা কে না জেনে হারাম আর শিরিক এর সাথে তুলনা করে তারা গুমরাহির জীবন কাটাচ্ছে, তাই সঠিক টা জানুন এবং নিজের জ্ঞানের পরিসীমা বড় করুন।
বিস্তারিত পড়ুনঃ http://shantifouz.com/blog/5/tajimisejda-4

15/02/2024

শান্তি ফৌজ এর মশা নিধন প্রকল্পের শুভ উদ্বোধন।

শান্তি ফৌজ এর বিভিন্ন প্রকল্পের মধ্যে "মশা নিধন প্রকল্প" টি খুব শিগ্রি শুরু হতে যাচ্ছে।আমাদের মুর্শিদ মাওলা'র পবিত্র ভূম...
27/12/2023

শান্তি ফৌজ এর বিভিন্ন প্রকল্পের মধ্যে "মশা নিধন প্রকল্প" টি খুব শিগ্রি শুরু হতে যাচ্ছে।
আমাদের মুর্শিদ মাওলা'র পবিত্র ভূমি নলতা শরীফে প্রতি বছর আমাদের সকলের প্রাণের অনুষ্ঠান মহা পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।

এই মহা অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের পীর ভাই বোন রা আমাদের এই পবিত্র ভুমি তে আসেন অল্প কিছু সময়ের জন্য।

এই সময় তাদের খেদমতের জিম্মা আমাদের মুর্শিদ মাওলা আমাদের এর উপর দিয়েছেন, হয়তো আমরা তা সঠিক ভাবে পালন করতেও পারি না।
আমাদের পীর ভাই বোন দের নানান অসুবিধার মধ্যে একটি সমস্যা হল মশার কামড়।

শান্তি ফৌজ এই সমস্যা কে সামনে রেখে এ বছর থেকে ওরশ শরীফ কে কেন্দ্র করে, এই মশা নিধন প্রকল্প টি হাতে নিয়েছে।

এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আমাদের শান্তি ফৌজ এর ওয়েব সাইট এ পাবেন।
website link: http://shantifouz.com/mosquito-abatement-project

Address

Nalta Sharif, Kaligonj
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when শান্তি ফৌজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share