DIU Hindu Community

DIU Hindu Community "Dharma protects those who protect it"
A collective initiative of Hindu students following Sanatan Dharma.

কাশফুলের দোলা আর শরতের নীল আকাশে এখন একটাই সুর—উমার আগমনী। এবার মা দুর্গার আগমন ঘোড়ায়, পঞ্জিকার পাতায় ফল যাই লেখা থাক ...
09/08/2026

কাশফুলের দোলা আর শরতের নীল আকাশে এখন একটাই সুর—উমার আগমনী।
এবার মা দুর্গার আগমন ঘোড়ায়, পঞ্জিকার পাতায় ফল যাই লেখা থাক না কেন, বাঙালীর মনে কিন্তু একটাই ব্যাকুলতা—মা যেন সব দুর্যোগ কাটিয়ে আমাদের ঘর আলো করে রাখেন। বছরের এই পাঁচটি দিন সব বিষাদ ভুলে মেতে ওঠার দিন, মেখে নেওয়ার দিন বাপের বাড়িতে মায়ের ফেরার আনন্দ। আশ্বিনের ভোরে ঢাকের কাঠি সুর তুলুক, দূর হোক সব অন্ধকার।
মা আসছেন... জয় মা দুর্গা 🙏🙏

গতকালের (শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬) ডিআইইউ সনাতনী এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত দায়িত্বশীল সা...
08/08/2026

গতকালের (শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬) ডিআইইউ সনাতনী এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত দায়িত্বশীল সাবেক গ্র্যাজুয়েট, সর্বশেষ পূজা উদযাপন কমিটির সদস্য ও সনাতনী সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহ -

- সর্বশেষ কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি ও অর্থ সম্পাদক সমন্বয় করে নতুন কমিটির জন্য কোনো পজিশন ছাড়া শুধু নাম, ডিপার্টমেন্ট ও সেমিস্টার এর তথ্য সংবলিত একটি ড্রাফট লিস্ট এর ডকুমেন্ট তৈরি করবে।
- সর্বশেষ কমিটির সদস্যদের যদি কমিটির ব্যাপারে কোনো পজিশনভিত্তিক রেকমেন্ডেশন থাকে (নিজের বা অন্য কারো ব্যাপারে), তাহলে সেই বিবরণ এর জন্য আরেকটি ডকুমেন্ট কমিটির সবার মতামত নিয়ে প্রেসিডেন্ট, সেক্রেটারি ও অর্থ সম্পাদক সমন্বয় করে তৈরি করবে।
- সর্বশেষ কমিটি কর্তৃক উক্ত ২ টি ডকুমেন্ট সনাতনী এলামনাই এসোসিয়েশনকে প্রদান করতে হবে।
- ইতোমধ্যে কমিটির জন্য আহবান করা গুগল ফর্মে আবেদনকারী শিক্ষার্থীদেরকে ইন্টারভিউ এটেন্ড করার জন্য ইমেইলের মাধ্যমে তারিখ ও সময় জানানো হবে।
- প্রেসিডেন্ট, সেক্রেটারি ও অর্থ সম্পাদক এবং অন্য কোনো স্পেসিফিক পদের জন্য কেউ বিশেষভাবে আগ্রহী হলে তাদেরও এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে এবং ইতোমধ্যে গুগল ফর্ম না পূরণ করে থাকলে আগামী ১১ আগস্ট এর মধ্যে করতে হবে। উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত ৩ পদের জন্য SOP সংবলিত গুগল ফর্মে আবেদনকারীদের মধ্যে চতুর্থ বর্ষের কেউ না থাকায় ওই রেজোলিউশন বাতিল করা হলো।
- গত পূজায় ক্রেস্ট দিয়ে বিদায় নিয়েছে এমন কেউ পরবর্তী কমিটির জন্য বিবেচিত হবে না।
- প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি ও অর্থ সম্পাদক এই চার পদের জন্য ৩১ জানুয়ারি, ২০২৭ এর মধ্যে চতুর্থ বর্ষে থাকবে, এমন শিক্ষার্থীদের বিবেচনা করা হবে।
- ৩১ জানুয়ারি, ২০২৬ এর মধ্যে ফাইনাল সেমিস্টারের ক্লাস ও রেগুলার ফাইনাল এক্সাম শেষ এমন শিক্ষার্থীদের প্রধান তিন পদের জন্য তুলনামূলকভাবে কম অগ্রাধিকার দেওয়া হবে।
- ক্যাম্পাসে মাস্টার্সে এডমিশন নেওয়া শিক্ষার্থীরা শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বিবেচিত হতে পারে।
- বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে কমিটিতে কমপক্ষে দুইজনের সদস্যপদ নিশ্চিত করতে হবে।
- সাংস্কৃতিক, ধর্মীয় মনোভাবাপন্ন এবং বিশ্ববিদ্যালয়ের কোন ক্লাব, ফোরাম বা সোসাইটির কোর কমিটিতে থাকা দায়িত্বশীল শিক্ষার্থীদের বিশেষভাবে মূল্যায়ন করা হবে।
- সর্বশেষ কমিটি থেকে প্রাপ্ত দুটি ডকুমেন্ট, ইন্টারভিউ এর মূল্যায়ন, এলামনাই এসোসিয়েশনের দায়িত্বশীল গ্র্যাজুয়েটদের সম্মিলিত সিদ্ধান্ত এবং প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা স্যারের চূড়ান্ত অনুমোদনের প্রেক্ষিতে এলামনাই এসোসিয়েশন কর্তৃক পরবর্তী কমিটি প্রকাশিত হবে।

সর্বোচ্চ স্বচ্ছতা ও ফেয়ারনেস নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা এই ফ্রেমওয়ার্ক এর মধ্যে দিয়েই এখন থেকে প্রতি বছরের পূজা উদযাপন পরিষদের অর্গানাইজিং কমিটি গঠিত হবে এবং এটি এই মুহূর্তে থেকে কার্যকর হচ্ছে।

কোনো প্রশ্ন বা মতামত থাকলে যোগাযোগ:
Email - [email protected]
Whatsapp - 01580-792567
Facebook - https://www.facebook.com/rajkumarsr36

বার্তায় -
রাজকুমার সরকার
প্রধান সমন্বয়ক, ডিআইইউ এলামনাই এসোসিয়েশন
সাবেক অর্থ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ ২০২৫
গ্র্যাজুয়েট, ডিপার্টমেন্ট অফ সিএসই, ডিআইইউ।

নমষ্কার সবাইকে 🙏অনেকদিন পর  সবাই একসাথে।ডি আই ইউ পুজা উদযাপন পরিষদ এর আল্যামনাই এর সিনিয়র দাদাদের সাথে বর্তমান  কমিটির স...
07/08/2026

নমষ্কার সবাইকে 🙏
অনেকদিন পর সবাই একসাথে।
ডি আই ইউ পুজা উদযাপন পরিষদ এর আল্যামনাই এর সিনিয়র দাদাদের সাথে বর্তমান কমিটির সদস্যরা এবং এছাড়াও রয়েছে ডি আই ইউ হিন্দু কমিউনিটির আরো সদস্য রা।নতুন কমিটি গঠন এবং সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা।সিনিয়রদের পরামর্শ মোতাবেক সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করা এবং সকল সনাতনী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।মায়ের পুজার এই ধারাবাহিকতা সবসময় বজায় থাকে এই প্রত্যাশা রাখেন ।সামনের বছর গুলোতে যেন বিগত বছরগুলোর চেয়ে আরও সুষ্ঠ এবং সুন্দর করে মায়ের পুজা উদযাপন হয় এটাই প্রত্যাশা করেন সকলে।
মায়ের কৃপা ও আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক।

ডি আই ইউ পুজা উদযাপন পরিষদ।
DIU Hindu Community

28/07/2026

দেবী আসছেন,,,,,,,,,,,,,,,,,

15/07/2026

🛕শুভ রথযাত্রা❤️
মা দুর্গার স্নেহের স্পর্শে গড়ে উঠছে প্রভু জগন্নাথের পবিত্র রথ—এ যেন ভক্তি, ঐতিহ্য আর ভালোবাসার এক অনন্য প্রতীক।
🙏সবাইকে জানাই Puja Udjapan Parishad এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জয় জগন্নাথ। 🚩❤️

শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে DIU Puja Udjapan Parishad  সকল ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা।জয় জগন্নাথ 🙏
29/06/2026

শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে
DIU Puja Udjapan Parishad সকল ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
জয় জগন্নাথ 🙏

🙏শুভ বাবা দিবস🙏"পিতা স্বর্গঃ, পিতা ধর্মঃ, পিতা হি পরমং তপঃ।পিতরি প্রীয়ন্তে সর্বদেবতাঃ॥  Puja Udjapan Parishad এর পক্ষ থ...
21/06/2026

🙏শুভ বাবা দিবস🙏

"পিতা স্বর্গঃ, পিতা ধর্মঃ, পিতা হি পরমং তপঃ।পিতরি প্রীয়ন্তে সর্বদেবতাঃ॥
Puja Udjapan Parishad এর পক্ষ থেকে সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।
—পিতা শুধু জন্মদাতা নন; তিনি সন্তানের প্রথম গুরু, রক্ষক ও আদর্শ। তাঁর আশীর্বাদে জীবন শক্তি পায়, তাঁর ত্যাগে ভবিষ্যৎ গড়ে ওঠে। আজ বাবা দিবসে সকল পিতার চরণে জানাই আন্তরিক প্রণাম। ঈশ্বর তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন দান করুন।🙏

বিশ্ব মা দিবসে 💙পৃথিবীর সকল মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা ও উষ্ণ শুভেচ্ছা! মা হলেন ভালোবাসা, ত্যাগ ও নির...
10/05/2026

বিশ্ব মা দিবসে 💙
পৃথিবীর সকল মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা ও উষ্ণ শুভেচ্ছা! মা হলেন ভালোবাসা, ত্যাগ ও নিরাপত্তার অপর নাম। আজকের এই বিশেষ দিনে, আমাদের অস্তিত্বের মূল ভিত্তি—মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।মা দিবসের জন্য বিশেষ কিছু বার্তা ও শুভেচ্ছা:"মা শুধু একটি শব্দ নয়, আমাদের পুরো পৃথিবী, সবচেয়ে নিরাপদ আশ্রয়"।"যতদিন বেঁচে আছি, মায়ের পায়ের নিচেই আমার জান্নাত"।পৃথিবীর সকল মায়েদের জন্য দোয়া ও ভালোবাসা, আপনারা ভালো থাকুক।"সবচেয়ে সুন্দর মা-কে, তোমার অবিচল ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ"।
Hind

হে নুতন,দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ ৷৷তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন সূর্যের মতন ৷বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠা...
08/05/2026

হে নুতন,
দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ ৷৷
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন ৷

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি ❤
DIU Puja Udjapan Parishad

Address

Dhaka International University
Satarkul
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when DIU Hindu Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share