শ্রী শ্রী সত্যনারায়ণ, সন্দ্বীপ।

  • Home
  • Bangladesh
  • Sandwip
  • শ্রী শ্রী সত্যনারায়ণ, সন্দ্বীপ।

শ্রী শ্রী সত্যনারায়ণ, সন্দ্বীপ। জয় রাম,জয় গোবিন্দ

🙏শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ🙏🌹🌹পরম দয়াল শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব–এর শ্রীনাম প্রত্যাশী অনুগামী ভক্তদের  শ্রীনাম তথা দীক্ষা...
23/08/2026

🙏শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ🙏

🌹🌹পরম দয়াল শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব–এর শ্রীনাম প্রত্যাশী অনুগামী ভক্তদের শ্রীনাম তথা দীক্ষা প্রদান করেন শ্রীশ্রী কৈবল্যনাথের ৭ম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহাশয়।

🌹 তারিখ: ২১ আগস্ট ২০২৬, শুক্রবার🌹

🙏 জয় রাম জয় গোবিন্দ 🙏

ভগবানের সেবাও এই রকম। ঐ নাম করতে করতে প্রথমে একটু অসুবিধার সম্মুখীন হয়, ঐ যে মন স্থির হয় না। বেশীক্ষণ নাম করতে ভালো লাগে...
23/08/2026

ভগবানের সেবাও এই রকম। ঐ নাম করতে করতে প্রথমে একটু অসুবিধার সম্মুখীন হয়, ঐ যে মন স্থির হয় না। বেশীক্ষণ নাম করতে ভালো লাগে না। এইটা যে হয় এও একটা অবস্থা। যেমন, ধরেন গাছে যে একটা ফল পাকে, সে ত একদিনে পাকে না। প্রথমে গাছে একটা ফুল আসে, তার থেইক্যা কড়া আসে—সেই কড়া অবস্থা পার হইয়া ফল যখন বড় হয় তখন কাঁচা অবস্থা। কাঁচা অবস্থা পার হইয়া গিয়া হয় আধ পাকা অবস্থা। এই অবস্থাটাও পার হইয়া ফলটা যখন পাকে তখন মিষ্টি লাগে।তখন ভালো লাগে বা আনন্দ লাগে। সব ব্যাপারেই সেই পাকার জন্য অপেক্ষা করতে হয়।ঐ যে ভালো লাগে না, মন স্থির হয় না, এটাও একটা অবস্থা। এই সময়টা একটু ধৈর্য দরকার। নাম করবেন, নামকে ধইরা থাকতে হয়। ভালো লাগুক, মন্দ লাগুক, নামকে ছাড়বেন না। ভালো লাগা, মন্দ লাগা মনের ব্যাপার। মনের সেবা করতে যাইবেন না। মনের সঙ্গে যুদ্ধ করারও দরকার নাই, মনের সঙ্গে সায় দিয়া চলারও দরকার নাই। ঐ দিকটা লক্ষ্যই করবেন না।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

স্মরণিকা
"নাম সম্বন্ধে"
পরম পূজনীয় চতুর্থ মোহন্ত মহারাজ
শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়

"শান্ত হইলেই শান্তি পাওয়া যায় "এক ভদ্রলোক আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার সম্মুখে উপবেশন করিলেন। কিছুক্ষন একদৃষ্টে ...
22/08/2026

"শান্ত হইলেই শান্তি পাওয়া যায় "

এক ভদ্রলোক আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার সম্মুখে উপবেশন করিলেন। কিছুক্ষন একদৃষ্টে ঠাকুরের দিকে তাকাইয়া রহিলেন, কোন কথাই বলিলেন না।

হঠাৎ এক সময় ঠাকুরকে জিজ্ঞেসা করিলেন : "শান্তি কিসে পাওয়া যায়, বলতে পারেন?

ঠাকুর বলিলেন : "নিজে শান্ত হইলেই শান্তি পাওয়া যায়"।

একজন সাধুর কথা- "সমুদ্র-শান্ত-কল্লোলে স্নাতুমিচ্ছন্তি বর্ব্বরা:।"

সমুদ্রের পারে দাঁড়াইয়া ঢেউ থামিবার আশায় অপেক্ষা করিয়া থাকিলে ইহজীবনেও আর স্নান করা হয় না। সংসার তরঙ্গও তদ্রূপই, ইহা কখনও থামিবে না, স্নান করতে হইলে এই তরঙ্গের মধ্যে হাবুডুবু খাইয়াই তাহা করিতে হইবে। তরঙ্গ শান্ত হইবে না, শান্ত নিজেকেই হইতে হইবে।

🙏শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ🙏🌹🌹পরম দয়াল শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব–এর শ্রীনাম প্রত্যাশী অনুগামী ভক্তদের অবগতির জন্য জানানো ...
22/08/2026

🙏শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ🙏
🌹🌹পরম দয়াল শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব–এর শ্রীনাম প্রত্যাশী অনুগামী ভক্তদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—শ্রীশ্রী রাসস্থলী মন্দির, রানী বাজার, কুমিল্লায় শ্রীনাম তথা দীক্ষা প্রদান করবেন শ্রীশ্রী কৈবল্যনাথের ৭ম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহাশয়।

🌹 তারিখ: ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার🌹
⏰ সময়: সকাল ১০:০০ মিনিট💐
⚜️ স্থান: শ্রীশ্রী রাসস্থলী মন্দির, রানী বাজার, কুমিল্লা।

সবাইকে উপস্থিত থেকে এই পবিত্র সুযোগ গ্রহণের জন্য সাদর আহ্বান জানানো হচ্ছে।

🙏 জয় রাম জয় গোবিন্দ 🙏

জীবের বন্ধনের কারণ ও উদ্ধারের উপায়ঃ"সীতা, রাম ও লক্ষণের সহিত, পঞ্চবটীতে কুটীর বাঁধিয়া মহাসুখে বাস করিতেছিলেন। তিনি যা রা...
22/08/2026

জীবের বন্ধনের কারণ ও উদ্ধারের উপায়ঃ

"সীতা, রাম ও লক্ষণের সহিত, পঞ্চবটীতে কুটীর বাঁধিয়া মহাসুখে বাস করিতেছিলেন। তিনি যা রাজনন্দিনী, রাজকুলবধূ, তাহা তিনি ভুলিয়াই গিয়েছিলেন। রাজপ্রাসাদের সেই বিলাস পঙ্কিল, খরস্রোত জীবন তাঁহার নিকট স্বপ্ন বলিয়াই মনে হইত। পরিধানে সামান্য বঙ্কল, ফলমূল আহার, কিন্তু সকলই অমৃততুল্য, স্বামীর অকুন্ঠ প্রেম ও দেবরের নিষ্কলুষ স্নেহ তাঁহাকে এক বিচিত্র মধুর নিগড়ে মুগ্ধ করিয়া রাখিয়াছিল। এককথায় কোন অভাবই তাঁহার ছিল না। কিন্তু হঠাৎ একদিন তিনি প্রলোভনে পড়িয়া গেলেন, মায়ামৃগ দেখিয়া তিনি আত্মহারা হইলেন। স্বর্ণমৃগ যে কখন বাস্তব হইতে পারে না, তাহা যে নিশ্চিত অলীক, মায়ামরীচিকা ভিন্ন অন্য কিছুই নহে, এই প্রকারের কোন যুক্তিই তাঁহার মনে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করিল না, নিদারুণ প্রলোভনে তিনি তখন কান্ড জ্ঞানহীন। ফল দাঁড়াইল এই যে, রাবণ তাঁহাকে হরণ করিয়া লইয়া গেল, পথে জটায়ুর সাহায্যে কিছুই হইল না, সীতা অশোক বনে বন্দিনী হইয়া রহিলেন। জীবও এই প্রকার মায়ামরীচিকার পিছনে ঘুরিয়া বন্দী হয়, প্রলোভনই বন্ধনের কারণ।"

"আবার রামই আসিয়া তাঁহাকে উদ্ধার করিলেন। সুগ্রীবের সহিত মিত্রতা করিয়া, সমুদ্রে সেতুবন্ধন করিয়া, ঘোরতর যুদ্ধের পর রাবণকে সবংশে নিধন করিয়া সীতাকে উদ্ধার করিয়া লইয়া গেলেন। কিন্তু সীতা করিলেন কি? তিনি চেড়ীগণের প্রলোভন ও শাসন অকাতরে সহ্য করিয়া অনুক্ষণ রাম চিন্তায় মগ্ন হইয়া রহিলেন। সুতরাং দেখা গেল যে, বন্ধনের কারণ যেমন প্রলোভন, উদ্ধারের উপায় অনন্যচিন্তা ও অকাতরে প্রারব্ধ বেগ সহ্য করা।" ঠাকুর বলিতেন যে, বদ্ধ হইবার শক্তি জীবের আছে কিন্তু উদ্ধার হইবার শক্তি নাই।

রাম ঠাকুরের কথা
ডক্টর ইন্দুভূষণ বন্ধোপাধ্যায়
পৃষ্ঠাঃ ৫৬/৫৭

"শরণ নিয়া থাকার নামই গুরুসেবা। " (বে.বা.২/১৮৬)।সদগুরুর আশ্রয় পেলে আশ্রিতের আর কোন ভাবনা নাই,শুধু আজন্ম সঞ্চিত সংস্কারের ...
21/08/2026

"শরণ নিয়া থাকার নামই গুরুসেবা। " (বে.বা.২/১৮৬)।

সদগুরুর আশ্রয় পেলে আশ্রিতের আর কোন ভাবনা নাই,

শুধু আজন্ম সঞ্চিত সংস্কারের বোঝা নামানোর চেষ্টা চাই।

তাঁর উপর সম্পূর্ণভাবে নির্ভর করে নির্বিচারে নিষ্ঠার সহিত,

তাঁর আদেশ পালন করে চলার চেষ্টা গুরু সেবার নামান্তরই।

গুরুসেবা বলতে ঠাকুরের রক্তমাংসের দেহটির সেবাই নয়,

শ্রীগুরুর বাক্যে পরিপূর্ণ আস্থা রেখে তাঁর বাক্য পালনে হয়।

শ্রীভগবানই শ্রীগুরুরূপে এসে মুমুক্ষ সাধকের জ্ঞান দীপ জ্বালান,

তাই শ্রীগুরুর শরণ নিয়া থাকলেই মিলে গুরুসেবায় সত্যের সোপান।

🌹বেদবাণী🌹“সকলি প্রারব্ধ। যখন যাহার যে অবস্থায় মরণ হইয়া থাকে, তাহা জন্ম সময়ই আসিয়া থাকে। তবে এই অস্থায়ী জাত মরণ জন্য দুঃখ...
21/08/2026

🌹বেদবাণী🌹

“সকলি প্রারব্ধ। যখন যাহার যে অবস্থায় মরণ হইয়া থাকে, তাহা জন্ম সময়ই আসিয়া থাকে। তবে এই অস্থায়ী জাত মরণ জন্য দুঃখ কষ্ট করা কেবল ভ্রম। যখন যা হইবার তাহা হইবেই। সর্ব্বদা ভগবানের আশ্রয় করিয়া থাকিতে ভুলিবে না। ভাগ্যগতিকে কতই উৎপাত উপসর্গ লোকের ঘটিয়া যায়, সে কেবল ভগবৎ বিস্মৃতি অবস্থায়ই হইয়া থাকে। ভগবানের অধীনস্থ লোকের কোন অভাব হয় না। বিদুরের ক্ষৃদ কুড়াও তৃপ্তি সম্পাদন করিয়া থাকে।”

(বেদবাণী-১/২২৪)

শ্রীশ্রী রামঠাকুর ।

Address

Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী সত্যনারায়ণ, সন্দ্বীপ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to শ্রী শ্রী সত্যনারায়ণ, সন্দ্বীপ।:

Shortcuts

Share