30/06/2026
বিবৃতি ও তীব্র প্রতিবাদ
সৈয়দপুরের কৃতী সন্তান ও সুপরিচিত ইসলামি কণ্ঠশিল্পী (নাতখাঁ) মোহাম্মদ আনোয়ার রেজা আশরাফী-এর বিরুদ্ধে ফেসবুকের একটি গ্রুপে পরিচয় গোপন রেখে (Anonymous) মানহানিকর, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট করা হয়েছে। (এর পূর্বে ও পোস্ট করা হয়ে ছিলো) আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
যার সুমধুর কণ্ঠে সৈয়দপুরবাসী দীর্ঘদিন ধরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নাত শুনে আসছে, যিনি নাত ও ইসলামি সংগীতের মাহফিলের মাধ্যমে শুধু বাংলাদেশেই নয়, বরং ভারতের ৭/৮টি রাজ্যেও ইসলামের সুমধুর বার্তা পৌঁছে দিয়েছেন।
বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, রাঙামাটি, কুমিল্লা, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে নাত মাহফিল করে তিনি সৈয়দপুরের নাম উজ্জ্বল করেছেন।
কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, কিছু কুচক্রী মহল তার জনপ্রিয়তা, সম্মান ও সাফল্য সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এই মিথ্যা, মানহানিকর ও অপপ্রচারমূলক পোস্টের কারণে আনোয়ার রেজা আশরাফী বর্তমানে মানসিকভাবে প্রচণ্ড টেনশনে আছেন। এই অবস্থা চলতে থাকলে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন— যার সম্পূর্ণ দায়ভার পোস্টকারী এবং সংশ্লিষ্ট গ্রুপের অ্যাডমিনদের ওপর বর্তাবে।
আমরা আশঙ্কা করছি, এটি শুধুমাত্র মানহানি নয়; বরং ভবিষ্যতে ব্ল্যাকমেইল করে আর্থিক সুবিধা আদায়েরও একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে।
এ বিষয়ে প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
সেই সাথে সংশ্লিষ্ট গ্রুপের অ্যাডমিনদের প্রতি জোর দাবি জানাচ্ছি— অনতিবিলম্বে প্রকৃত পোস্টকারীকে শনাক্ত করে তার পরিচয় ও আইডি প্রকাশ করুন।
অন্যথায়, আমরা আনোয়ার রেজা আশরাফীর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা আইনের আশ্রয় নিয়ে সাইবার ইন্টেলিজেন্সের মাধ্যমে পোস্টকারী ও সংশ্লিষ্ট গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।
সত্য প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো।