Kripa Nath Roy

Kripa Nath Roy To achieve our spiritual goal we must have to take shelter of ISKCON

কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের 'মোহিনী' একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন--হে জনার্দন! বৈশা...
18/05/2024

কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের 'মোহিনী' একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
মহারাজ যুধিষ্ঠির বললেন--হে জনার্দন! বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি--এসকল কথা আমার নিকট বর্ণনা করুন।
উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন--হে ধর্মপুত্র! আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্রও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন।
তিনি জিজ্ঞাসা করেছিলেন--হে মুনিবর! আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারনে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন। যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়।
এই কথা শুনে বশিষ্ঠ বললেন--হে রামচন্দ্র! তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে। তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরমপবিত্র একটি ব্রতের কথা বলছি।
বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী 'মোহিনী' নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখবিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ কর। এই কথা শ্রবণমাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়।
পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্যূতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতা-মাতার সেবায় তার একেবারেই মতি ছিলনা। সে অন্যায় কার্যে রত, দুষ্টস্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত।
পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয়-স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন যাপন করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগনও তাকে পরিত্যাগ করল।
অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা-তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল। কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বারকয়েক সে ধরা পরল ও ছাড়া পেল। কিন্তু তবুও সে চুরি বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দন্ড ভোগ করল। কারাগারের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশুপাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল।
দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল। এভাবে অনেকদিন অতিবাহিত হল। কোন পুণ্যফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গাস্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল।
ঋষির সামনে সে কৃতাঞ্জলিপুটে প্রার্থনা করতে লাগল 'হে ঋষিশ্রেষ্ঠ! যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। '
ঋষিবর বললেন--'বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন কর। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। '
মহামুনি বশিষ্ঠ বললেন-- কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল।
হে মহারাজ রামচন্দ্র! এই ব্রত পালনে সে নিষ্পাপ হল। দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠধামে সে গমন করল। হে রাজন! ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোন পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়।

“সম্পর্ক যতোই তিক্ত হোক না কেনো, কখনও সম্পর্ক ছিন্ন করতে নেই। জল যতোই দুর্গন্ধযুক্ত হোক না কেনো, জল পান না করতে পারলেও, ...
21/08/2023

“সম্পর্ক যতোই তিক্ত হোক না কেনো, কখনও সম্পর্ক ছিন্ন করতে নেই। জল যতোই দুর্গন্ধযুক্ত হোক না কেনো, জল পান না করতে পারলেও, কমপক্ষে আ’গুন নিভাতে তো কাজে লাগবে!” ❤💙

~শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏🏻❤️

"শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের সবচেয়ে সহজ পন্থা দান করেছেন এবং কেবল তাঁর নির্দেশ অনুসরণ করে আমরা ভগবানের কৃপা লাভ করতে পার...
14/06/2023

"শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের সবচেয়ে সহজ পন্থা দান করেছেন এবং কেবল তাঁর নির্দেশ অনুসরণ করে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি।"

~শ্রীল জয়পতাকা স্বামী, ৫ই জুন, ২০২১, শ্রীধাম মায়াপুর

সম্পূর্ণরুপে শরনাগত না হলেও কমপক্ষে আমরা ইচ্ছা পোষণ করতে আপ্রি।আমাদের উচিত কৃষ্ণের নিকট প্রার্থনা করা।    "কৃষ্ণ আমি এতই...
14/06/2023

সম্পূর্ণরুপে শরনাগত না হলেও কমপক্ষে আমরা ইচ্ছা পোষণ করতে আপ্রি।আমাদের উচিত কৃষ্ণের নিকট প্রার্থনা করা।
"কৃষ্ণ আমি এতই পতিত যে আমি আপনার ওপর নির্ভর করতে পারি না। আমি আপনার সেবার জন্য যথেষ্ট প্রচেষ্টা করতে পারি না,কিন্তু কৃপা করে আপনি আমাকে সাহায্য করুন,যাতে আমি সম্পূর্ণরুপে আপনার ওপর নির্ভর করতে পারি এবং শরনাগত হতে পারি।"

শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমহারাজ।
শ্রীমদ্ভাগবত ১.১২.১৭।
১৪ জুন ১৯৯৯৫।

সমাজ, বন্ধুত্ব এবং ভালোবাসা একটি বিশাল মরুভূমিতে কয়েক ফোঁটা জলের মতো!!! মহান পণ্ডিতেরা স্বীকার করেছেন যে সমাজ, বন্ধুত্ব ...
19/05/2023

সমাজ, বন্ধুত্ব এবং ভালোবাসা একটি বিশাল মরুভূমিতে কয়েক ফোঁটা জলের মতো!!!

মহান পণ্ডিতেরা স্বীকার করেছেন যে সমাজ, বন্ধুত্ব এবং ভালোবাসার মাধ্যমে যদিও কিছু আনন্দ অনুভব করা যায়, তবে এটি একটি বিশাল মরুভূমিতে কয়েক ফোঁটা জলের মতো। আমাদের লিটার-লিটার জল প্রয়োজন; তাই কেউ যদি আমাদের শুধু কয়েক ফোঁটা জল প্রদান করে, তাতে আমাদের তৃষ্ণা মিটবে না। আমরা চাই মানুষ কৃষ্ণভাবনামৃতের সীমাহীন আনন্দ উপভোগ করুক। এই কলিযুগে যেকেউ সেই আনন্দ উপভোগ করতে পারে গৃহস্থ, বা ব্রহ্মচারী বা সন্ন্যাসী হিসেবে।

~শ্রীল জয়পতাকা স্বামী,
১৪ই মে, ২০১৭,
ডালাস, টেক্সাস

হরেকৃষ্ণ 🙏আজ ১৫ মে  শ্রীল প্রভুপাদের কৃপাধন্য আমাদের পরমারাধ্য নিত্যলীলাপ্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য্যবর...
15/05/2023

হরেকৃষ্ণ 🙏
আজ ১৫ মে শ্রীল প্রভুপাদের কৃপাধন্য আমাদের পরমারাধ্য নিত্যলীলাপ্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য্যবর অষ্টোত্তরশতশ্রী শ্রীল ভক্তিচারু স্বামী গুরুমহারাজের অার্শিবাদপুষ্ট প্রিয় শিষ্য,ইসকন বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজ ইসকন জিবিসি এর আনুষ্ঠানিক নির্দেশ এবং জিবিসির সর্বসম্মতি অনুমতিক্রমে জগৎগুরু শ্রীল প্রভুপাদের শ্রীবিগ্রহের সম্মুখে ইসকনের দীক্ষাগুরুপদে ইসকন উজ্জিয়নীতে শপথ গ্রহন করবেন সকাল ৭:৩৫ মিনিটে ( ভারতীয় স্থানীয় সময়)।

আজ পবিত্র অপরা একাদশীতে রাধা-মাধবের  বাল্যভোগ।
15/05/2023

আজ পবিত্র অপরা একাদশীতে রাধা-মাধবের বাল্যভোগ।

 #অপরা _একাদশী_ব্রত_মাহাত্ম্য  মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন- হে কৃষ্ণ! জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এ...
14/05/2023

#অপরা _একাদশী_ব্রত_মাহাত্ম্য

মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন- হে কৃষ্ণ! জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন।

শ্রীকৃষ্ণ বললেন- হে মহারাজ! মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভাল প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী ‘অপরা’ নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রুণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়।

যারা মিথ্যাসাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরকযাতনা ভোগ করে। এসমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে।


মকররাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়; শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়; গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিন্ডদানে যে ফল পাওয়া যায়; সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, মুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম-যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়; সুর্যগ্রহণে কুরক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণ তানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে।


এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্যসদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম-মৃত্যুই কেবল সার হয়।

অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মান্ডপুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।

হরে কৃষ্ণ🙏 আগামী  ৪ঠা জুন ২০২৩ ইং জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে, রথের নির্মাণ কাজ চলছে।
12/05/2023

হরে কৃষ্ণ🙏 আগামী ৪ঠা জুন ২০২৩ ইং জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে, রথের নির্মাণ কাজ চলছে।

তুমি কৃষ্ণের জন্য যে সবই করতে চাও, তার উদ্দেশ্য হল কৃষ্ণভাবনার উন্নতি সাধন করা। যেমন মন্দিরের শ্রীবিগ্রহ অর্চনা গুরুত্বপ...
11/05/2023

তুমি কৃষ্ণের জন্য যে সবই করতে চাও, তার উদ্দেশ্য হল কৃষ্ণভাবনার উন্নতি সাধন করা। যেমন মন্দিরের শ্রীবিগ্রহ অর্চনা গুরুত্বপূর্ণ, সেই রকম রান্নাঘরে বাসন মাজাও গুরুত্বপূর্ণ । মন্দির মার্জন যতটা গুরুত্বপূর্ণ, গ্রন্থ বিতরণও ততটাই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ সেবায় নিয়োজিত হওয়ার অনেক উপায় রয়েছে। সুতরাং, কিছু তুমি করতে চাও, তা কেবল কৃষ্ণের প্রীতিবিধানের জন্যই কর। সেটিই হচ্ছে কৃষ্ণভাবনামৃত।

শ্রী শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ।
শ্রীমদ্ভাগবত ১.১৬.১৭, টেলিকনফারেন্স, ১১ই মে ২০১৩

ব্রহ্মমুহুর্ত ভীষন শক্তিশালী একটা সময়...♥️♥️এই সময় টা হলো ব্রহ্মের সময়।ভোর 3.35-5:30 পর্যন্ত।এই সময় প্রত‍্যেক দেব দেবী ক...
09/05/2023

ব্রহ্মমুহুর্ত ভীষন শক্তিশালী একটা সময়...♥️♥️

এই সময় টা হলো ব্রহ্মের সময়।ভোর 3.35-5:30 পর্যন্ত।
এই সময় প্রত‍্যেক দেব দেবী ক্ষীরোদক সমুদ্র তটে আসেন যেখানে ভগবান শায়িত থাকেন এবং ব্রহ্মা,মহাদেব সহ তেত্রিশ প্রকার দেব দেবী,মুনি ঋষী সকলে ভগবানের আরাধনা করেন এবং মঙ্গল আরতি করেন।
ভক্তি জীবনকে যারা শুদ্ধ ভাবে পালন করছে তারা কেউ এইসময় ঘুমিয়ে থাকে না। এই সময় ভগবানের মংগল আরতি করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হতে থাকে।
সাধনার জন‍্য,নিজের ইষ্টের সাথে বা গুরুর সাথে যোগসূত্র স্হাপনের,মন্ত্র জপের জন‍্য এটা সবচেয়ে শক্তিশালী সময়।
দেব দেবীরা ভগবানের সাধনার জন‍্য ও তার একটু সেবার জন‍্য সুযোগ খোঁজেন।আমরা প্রত‍্যেকের ভগবানের দাস।যদিও ভগবান ই এমন একজন মালিক যিনি দাসের ও দাস🙂🙏।তিনি শুদ্ধ ভক্তের সেবা করতেও রাজী।
ব্রহ্মমুহুর্তকে কাজে লাগান।সাধনার জন‍্য প্রাপ্ত এই মনুষ‍্যদেহ কে কাজে লাগান।...🌼🌼🍃🌼🌼
সংগৃহীত 🙏

Address

Milan Palli Road, Dal Patti, Nilphamari
Saidpur
5300

Telephone

+8801715803725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kripa Nath Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kripa Nath Roy:

Share