Ramakrishna Ashrama and Ramakrishna Mission,Rangpur, Bangladesh

Ramakrishna Ashrama and Ramakrishna Mission,Rangpur, Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ramakrishna Ashrama and Ramakrishna Mission,Rangpur, Bangladesh, Religious Center, Rangpur.
(1)

রামকৃষ্ণ আশ্রম ও মিশন, রংপুর ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বৃহত্তর রংপুরের একমাত্র রামকৃষ্ণ আশ্রম ও মিশন।২০১৯ সালে আধুনিকায়ন করা হয় এবং পূর্ণাঙ্গ আশ্রমের স্বীকৃতি লাভ করে।

10/08/2026
10/08/2026

🙏 শ্রীশ্রী রামকৃষ্ণঃ শরণম্ 🙏
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন
মাহিগঞ্জ, রংপুর
রামকৃষ্ণ মিশন রোড, রংপুর–৫৪০০
“ওঁ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে।
অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।। ”
🌺 অভিষেক অনুষ্ঠান ও ভক্ত সম্মেলন 🌺
সুধী ভক্ত ও অনুরাগীবৃন্দ,
সশ্রদ্ধ প্রণাম।
পরম আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, মাহিগঞ্জ, রংপুর-এর উদ্যোগে আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, অত্র প্রতিষ্ঠানে নবনিযুক্ত অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃপারূপানন্দজী মহারাজের অভিষেক অনুষ্ঠান এবং পবিত্র ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই পুণ্যময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ভক্তবৃন্দকে আশীর্বাদ ও আধ্যাত্মিক অনুপ্রেরণায় সমৃদ্ধ করবেন—
শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ
অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম
শ্রীমৎ স্বামী সন্ততানন্দজী মহারাজ
অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম ও মিশন, ময়মনসিংহ
শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ
অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম ও মিশন, দিনাজপুর
শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ
অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, সীতাকুণ্ড
শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী মহারাজ
অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, হবিগঞ্জ
শ্রীশ্রীঠাকুরের পবিত্র ভাবধারায় অনুষ্ঠিতব্য এই অভিষেক অনুষ্ঠান ও ভক্ত সম্মেলনে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ নরনারীকে সস্নেহে ও সশ্রদ্ধচিত্তে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।
আপনাদের সশ্রদ্ধ উপস্থিতি, প্রার্থনা ও ভাবসাধনার মাধ্যমে এই পুণ্যময় অনুষ্ঠান সার্থক ও সুন্দর হয়ে উঠবে—এই আমাদের আন্তরিক প্রত্যাশা।
শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজীর কৃপা সকলের উপর বর্ষিত হোক।
🌼 অনুষ্ঠানসূচি 🌼
সকাল ৭:০০টা — বৈদিক শান্তিপাঠ ও স্তোত্রপাঠ
সকাল ৮:৩০টা — জপ ও ধ্যান
সকাল ৯:৩০টা — ভক্তিগীতি
সকাল ১০:০০টা — পুষ্পাঞ্জলি
সকাল ১০:৩০টা — বিরতি
সকাল ১১:০০টা — অভিষেক অনুষ্ঠান ও আলোচনা
দুপুর ১:৩০টা — প্রসাদ গ্রহণ
সকলের সাদর উপস্থিতি একান্তভাবে কাম্য।
শুভানুধ্যায়ী
ডাঃ অজয় কুমার রায়
সভাপতি, ম্যানেজিং কমিটি
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন
মাহিগঞ্জ, রংপুর

দায়িত্ব গ্রহণকালীন সময়ের কিছু কিছু খন্ড চিত্র 🌟
29/07/2026

দায়িত্ব গ্রহণকালীন সময়ের কিছু কিছু খন্ড চিত্র 🌟

আজকের গুরু পূর্ণিমার কিছু মুহূর্ত
29/07/2026

আজকের গুরু পূর্ণিমার কিছু মুহূর্ত

রংপুর রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ পরম পূজ্য স্বামী কৃপারূপানন্দজী মহারাজ এর আগমনে সারদা সংঘ একত্রিত।
28/07/2026

রংপুর রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ পরম পূজ্য স্বামী কৃপারূপানন্দজী মহারাজ এর আগমনে সারদা সংঘ একত্রিত।

10/07/2026

ওড়িশার ভুবনেশ্বরের বিখ্যাত চামুন্ডা মূর্তি

ভুবনেশ্বরের ওড়িশা স্টেট মিউজিয়ামে সংরক্ষিত চামুণ্ডা মূর্তিটি খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর। মূর্তিটি ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে। দেবী চামুণ্ডার এই মূর্তিটি ভারতীয় ভাস্কর্য শিল্পে প্রাচীন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন।


30/03/2026

জয় জয় আরতি তোমার
হর হর আরতি তোমার
শিব শিব আরতি তোমার।।

Address

Rangpur

Opening Hours

Monday 06:00 - 21:00
Tuesday 06:00 - 21:00
Wednesday 06:00 - 21:00
Thursday 06:00 - 21:00
Friday 06:00 - 21:00
Saturday 06:00 - 21:00
Sunday 06:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramakrishna Ashrama and Ramakrishna Mission,Rangpur, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ramakrishna Ashrama and Ramakrishna Mission,Rangpur, Bangladesh:

Shortcuts

Share