বেদ গীতা শাস্ত্র অন্বেষণ

বেদ গীতা শাস্ত্র অন্বেষণ সর্বদা সত্য ও ধর্মের পথে

গীতা রত্নাবলী (পর্ব ০২) [গীতায় ত্রিলোক মীমাংসা] अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते।निहत्य धार्तराष्ट्रान्नः का प...
26/05/2026

গীতা রত্নাবলী (পর্ব ০২)
[গীতায় ত্রিলোক মীমাংসা]

अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते।
निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन॥
অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতোঃ কিং নু মহীকৃতে।
নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতিঃ স্যাজ্জনার্দন ॥
[গীতা ১/৩৫]

[অপি। ত্রৈলোক্যরাজ্যস্য। হেতোঃ। কিং। নু। মহীকৃতে।
নিহত্য। ধার্তরাষ্ট্রান্। নঃ। কা। প্রীতিঃ। স্যাৎ। জনার্দন।]

পদার্থ – (ত্রৈলোক্যরাজ্যস্য, অপি, হেতোঃ) তিন লোকের রাজ্যের জন্যও আমি এদের মারার প্রয়াস করবো না (কিং, নু) তো (মহীকৃতে) পৃথিবীর রাজ্যের জন্য অর্থাৎ যখন আমি তিন লোকের রাজ্যের জন্যও এদের মারতে প্রয়াস করবো না তো এই তুচ্ছ ভূমির জন্য তো কথাই নেই (ধার্তরাষ্ট্রান্, নিহত্য) ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে মেরে (নঃ) আমাদের (জনার্দন) হে জনার্দন ! (কা, প্রীতিঃ, স্যাৎ) কী লাভ হবে।

সরলার্থ – আমি তিন লোকের রাজ্যের জন্যও এঁদের মারতে প্রয়াস করবো না তো এই তুচ্ছ ভূমির জন্য তো কখনো নয়। হে জনার্দন ! ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে মেরে আমাদের কী লাভ হবে।

ভাষ্য – এখানে প্রশ্ন হতে পারে যে, ত্রিলোক কী কী ? উত্তর - পবিত্র বেদ, উপনিষদ, দর্শন, ব্রাহ্মণ ইত্যাদি শাস্ত্রে ত্রিলোকের বিশেষ উল্লেখ পাওয়া যায়। অর্থববেদের ১ম কাণ্ডের ১ম সূক্তের ১ম মন্ত্রে তিন লোকের উল্লেখ রয়েছে। এছাড়াও যজুর্বেদে এই ত্রিলোকের উল্লেখ পাওয়া যায় - “ও৩ম্ দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তিঃ” [যজুর্বেদ ৩৬.১৭] অর্থাৎ দ্যুলোক, অন্তরিক্ষলোক এবং পৃথিবীলোক শান্তিময় হোক। অতএব সেই তিন লোক হলো - (i) দ্যুলোক, (ii) অন্তরিক্ষলোক এবং (iii) পৃথিবীলোক।
দ্যুলোক = মহর্ষি যাস্ক নিরুক্তে বলেছেন - “দ্যাবৌ দ্যোতনাৎ” [নিরুক্ত ২.২০] অর্থাৎ দ্যুতিময় হওয়ায় দ্যু নাম হয়েছে। দ্যুতি অর্থ হলো আলোক, দীপ্তি, জ্যোতি বা কিরণ। সহজভাবে, এই মহাবিশ্বের দ্যুতিময় বস্তুসমূহ অর্থাৎ সূর্যাদি নক্ষত্র মহাশূন্যের যে স্থানে অবস্থিত তাকে বলা হয় দ্যৌঃ বা দ্যুলোক। এছাড়াও তাণ্ড্যব্রাহ্মণে বলা রয়েছে - “আদিত্যেন দিশা নক্ষত্রৈঃ তেনা দৌলোকঃ” [তাণ্ড্যব্রাহ্মণ ১০.১.১] অর্থাৎ সূর্য, দিন, নক্ষত্রসমূহ সেখানে অবস্থান করার কারণে এর নাম দ্যুলোক।
অন্তরিক্ষলোক = মহর্ষি যাস্ক নিরুক্তেই বলেছেন - “অন্তরিক্ষং কস্মাৎ ? অন্তরা ক্ষান্তং ভবতি, অন্তরা ইমে বা” [নিরুক্ত ২.১০] অর্থাৎ অন্তরিক্ষ নাম কেন হয়েছে ? কারণ এটি দ্যুলোক এবং পৃথিবীলোকের মধ্যের স্থান। অথবা ঐ দুই লোকের মধ্যে অস্থিত হওয়ায় এর নাম অন্তরিক্ষ।
পৃথিবীলোক = যে স্থানে মনুষ্য বাস করে জীবন-যাপন করে তাকেই পৃথিবীলোক বলা হয়।
গীতার এই শ্লোকে অর্জুন ত্রিলোক বলতে “দ্যুলোক, অন্তরিক্ষলোক এবং পৃথিবীলোক-কে বুঝিয়েছেন। কাল্পনিক স্থান বিশেষ “স্বর্গলোক, নরক-লোক, মর্ত্ত্যলোক” নয়।

🖋️ শ্রী রজিৎ চন্দ্র বর্মন
শিক্ষা ও শাস্ত্রার্থ সমন্বয়ক,
বাংলাদেশ অগ্নিবীর, রংপুর বিভাগীয় শাখা

25/05/2026

"গীতা রত্নাবলী"
(বিশেষ কিছু শ্লোকের আলোচনা)
[পর্ব ০১]

त इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्तवा धनानि च।
आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः॥
ত ইমেঽবস্থিতা য়ুদ্ধে প্রাণাংস্ত্যক্ত্বা ধনানি চ।
আচার্য়াঃ পিতরঃ পুত্রাস্তথৈব চ পিতামহাঃ॥
[গীতা ১/৩৩]

[তে। ইমে। অবস্থিতাঃ। য়ুদ্ধে। প্রাণান্। ত্যক্ত্বা। ধনানি। চ।
আচার্য়াঃ। পিতরঃ। পুত্রাঃ। তথা। এব। চ। পিতামহাঃ।]

পদার্থ – (তে, ইমে) সেই সব (আচার্য়াঃ) আচার্য, (পিতরঃ) পিতরগণ (পুত্রাঃ) পুত্রগণ (তথা) তথা (এব চ পিতামহাঃ) পিতামহ ইত্যাদি সকলে (প্রাণান্) প্রাণ (চ) এবং (ধনানি, ত্যক্ত্বা) ধনকে ত্যাগ করে (য়ুদ্ধে, অবস্থিতঃ) যুদ্ধে উপস্থিত হয়েছে।

সরলার্থ – সেই সব আচার্য, পিতরগণ, পুত্র তথা পিতামহ আদিগণ সকলে প্রাণ এবং ধনকে ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছে।

ভাষ্য – অনেকে গীতার মধ্যে পিতর শব্দটির উল্লেখ করে বলেন যে, এই শব্দ দ্বারা মৃত পিতা-মাতা আদির কথা বলা হয়েছে। কিন্তু এটি সঠিক নয়, কেননা মৃত পিতা-মাতা যুদ্ধের ময়দানে আসবেন কী করে ? যদিও ধরে নেওয়া যায় যে, উপস্থিত আছেন তথাপি “প্রাণাংস্ত্যক্ত্বা ধনানি চ” এই কথনের অর্থ কী ? তাঁরা তো একবার মৃত্যু বরণ করেছে, তাহলে পুনরায় “প্রাণ এবং ধনের ত্যাগ করে” এরূপ বলার কোনো প্রয়োজন ছিল না। তাই এখানে “পিতরঃ” শব্দের প্রকৃত অর্থ হবে জীবিত পিতা-মাতা আদি রক্ষাকারী ব্যক্তিগণ। পিতা এবং পিতর শব্দ ‘পা’ ধাতু থেকে উৎপন্ন হয়েছে। যে মনুষ্যদের রক্ষা করায় সমর্থ হবে, তাকেই পিতর বলা হয়। পিতর শব্দের অর্থ পবিত্র বেদে রয়েছে ~

কস্য নূনং কতমস্যামৃতানাং মনামহে চারু দেবস্য নাম।
কো নো মহ্যা অদিতয়ে পুনর্দাৎ পিতরং চ দৃশেয়ং মাতরং চ॥
[ঋগ্বেদ ১.২৪.১]
শব্দার্থ: (অমৃতানাম্) নিত্য সত্তাসমূহের মাঝে (কতমস্য কস্য দেবস্য) কোন গুণধারী দেবের (চারু নাম মনামহে) সুন্দর নাম আমরা স্মরণ করি ? (কঃ নঃ) কে আমাদের (মহ্যা অদিতয়ে পুনঃ দাৎ) মহতী, অখণ্ড-সম্পত্তি-মুক্তির জন্য পুনঃপুন প্রদান করেন ? (পিতরং চ মাতরং চ দৃশেয়ম্) আবার কার প্রেরণায় আমরা মাতা-পিতার দর্শন করি ?

অগ্নের্বয়ং প্রথমস্যামৃতানাং মহামহে চারু দেবস্য নাম।
স নো মহ্যা অদিতয়ে পুনর্দাৎ পিতরং চ দৃশেয়ং মাতরং চ॥
[ঋগ্বেদ ১.২৪.২]
শব্দার্থ: (বয়ম্) আমরা (অমৃতানাম্) নিত্য সত্তাসমূহের মাঝে (প্রথমস্য অগ্নেঃ দেবস্য) সর্বপ্রথম, জ্ঞানস্বরূপ, পরমাত্মদেবের (চারু নাম মনামহে) সুন্দর নাম স্মরণ করি। (সঃ নঃ) সেই পরমাত্মা আমাদের (মহ্যা অদিতয়ে) মহতী মুক্তির জন্য (পুনঃ দাৎ) পুনরায় জীবন প্রদান করেন এবং তাঁর থেকে প্রেরণা পেয়েই (পিতরং চ মাতরং চ দৃশেয়ম্) আমরা মাতা-পিতার দর্শন করি।

এছাড়াও পবিত্র বেদে এমন অনেক মন্ত্র রয়েছে যেখানে পিতরঃ শব্দ জীবিত পিতা-মাতা তথা রক্ষাকারী ব্যক্তি আদির জন্য প্রযুক্ত রয়েছে। উদাহরণস্বরূপ – ঋগ্বেদ ১.২০.৪, ১.৬২.২, ১.৭১.২, ১.৮৯.৯, ১.১০৯.৭, ১০.৮৮.১৮, ১০.১৮৯.১; যজুর্বেদ ২.৩১, ২.৩৩, ৩.৬, ৯.১৯, ১৫.৫৩; সামবেদ ৪৫৯, ৫৯৬, ৬৩০, ৮৭৭, ১৩৭৬, ১৪৭৯; অথর্ববেদ ১.২.১, ১.৩.১, ৪.১.৭, ৫.২৪.১৫, ৬.৩১.১, ৬.৪.৩, ৫.১৪.১০ ইত্যাদি।

অতএব সিদ্ধান্ত এটাই যে, গীতায় "পিতরঃ" শব্দ দ্বারা মৃত পিতা-মাতা আদিকে বোঝানো হয় নি। বরং রক্ষাকারী মাত্রই পিতর।

© শ্রুতিপ্রভা শ্রীমদ্ভগবদ্গীতা

🖤🙏
24/05/2026

🖤🙏

গীতা ১/১২ © শ্রুতিপ্রভা শ্রীমদ্ভগবদ্গীতা
22/05/2026

গীতা ১/১২

© শ্রুতিপ্রভা শ্রীমদ্ভগবদ্গীতা

আপনি কী জানেন  ⁉️ গীতার প্রথম ষটক অর্থাৎ প্রথম ছয়টি অধ্যায়ে মাত্র ১২টি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ যোগযুক্ত হয়ে বলেছেন। © শ্রু...
21/05/2026

আপনি কী জানেন ⁉️

গীতার প্রথম ষটক অর্থাৎ প্রথম ছয়টি অধ্যায়ে মাত্র ১২টি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ যোগযুক্ত হয়ে বলেছেন।

© শ্রুতিপ্রভা শ্রীমদ্ভগবদ্গীতা

❝শ্রুতিপ্রভা শ্রীমদ্ভগবদ্গীতা❞[শ্লোক ১৮.৫]পদার্থ সহিত বিস্তারিত ভাষ্য-ব্যাখ্যা।
19/05/2026

❝শ্রুতিপ্রভা শ্রীমদ্ভগবদ্গীতা❞
[শ্লোক ১৮.৫]
পদার্থ সহিত বিস্তারিত ভাষ্য-ব্যাখ্যা।

❝শ্রুতিপ্রভা শ্রীমদ্ভগবদ্গীতা❞[শ্লোক ৩.৩]পদার্থ সহিত বিস্তারিত ভাষ্য-ব্যাখ্যা।
18/05/2026

❝শ্রুতিপ্রভা শ্রীমদ্ভগবদ্গীতা❞
[শ্লোক ৩.৩]
পদার্থ সহিত বিস্তারিত ভাষ্য-ব্যাখ্যা।

চলে এলো "ভণ্ডের ভগবান" এর দ্বিতীয় পর্ব। https://youtu.be/Ea8uxio8TbY
17/05/2026

চলে এলো "ভণ্ডের ভগবান" এর দ্বিতীয় পর্ব।

https://youtu.be/Ea8uxio8TbY

আগামীকাল আসছে "ভণ্ডের ভগবান" (পর্ব ০২) অডিও ক্লিপ। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে,,,,, https://youtube.com/?si=MxqN4Do...
15/05/2026

আগামীকাল আসছে "ভণ্ডের ভগবান" (পর্ব ০২) অডিও ক্লিপ। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে,,,,,
https://youtube.com/?si=MxqN4DojfTfd_2TE

14/05/2026

নারী বেদ পাঠ করলে সত্যনাশ ⁉️

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when বেদ গীতা শাস্ত্র অন্বেষণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share