হেযবুত তওহীদ রংপুর বিভাগ

হেযবুত তওহীদ রংপুর বিভাগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হেযবুত তওহীদ রংপুর বিভাগ, Religious organisation, college Road, Rangpur.

মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের রংপুর বিভাগের অফিশিয়াল পেজে আপনাকে স্বাগত। আমাদের সাথে যোগাযোগ করতে পেজের ইনবক্সে মেসেজ দিন। অথবা হোয়াটসঅ্যাপ- +8801888396724

19/08/2026
19/08/2026

হেফাজতে ইসলামের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে রংপুরে সংবাদ সম...

19/08/2026
19/08/2026
হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে রংপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন--হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতি...
19/08/2026

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে রংপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন--

হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে রংপুরে সদস্যদের জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।

বুধবার (১৯ আগষ্ট) দুপুরে রিপোর্টার্স ক্লাব রংপুরের হলরুমে সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমসহ সরকার প্রধানের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন সংগঠনটি।

লিখিত বক্তব্যে সংগঠনের রংপুর অঞ্চলের সভাপতি আব্দুল কুদ্দুস শামীম জানান, গত পহেলা আগষ্ট নোয়াখালী জিলা স্কুল মাঠে হেফাজতের একটি সমাবেশে বে-আইনিভাবে হেযবুত তওহীদকে নিষিদ্ধের দাবি করাসহ সদস্যদের হত্যার হুমকি প্রদান করা হয়। অশালিন ভাষায় গালিগালাজ করা হয় সংগঠনের নারী সদস্যদের নিয়েও।

এরপর থেকে কওমী ও হেফাজতের সদস্যরা সারাদেশে সংগঠনটির নামে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চলেছে। যার ফলে সারাদেশে জানমালের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে সংগঠনের পরিবারগুলো।

তাই হেফাজতের বেআইনি উগ্রবাদী অপতৎপরতা রোধ করে রংপুরে বসবাসরত হেযবুত তাওহীদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রধানসহ, রংপুরের প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান‌ আব্দুল কুদ্দুস শামীম।

এসময় সংগঠনটির রংপুর জেলা সভাপতি এরশাদ হোসেন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রুবেল, আন্তধর্মীয় যোগাযোগ সম্পাদক, আব্দুল ওহাব মিন্টুসহ সাংগঠনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#১৯-০৮-২৬

Address

College Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when হেযবুত তওহীদ রংপুর বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to হেযবুত তওহীদ রংপুর বিভাগ:

Shortcuts

Share