দ্বীনি উপদেশ

দ্বীনি উপদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।এই পেজে ইনশাআল্লাহ নিয়মিত দ্বীনি উপদেশ দেয়া হয়।

প্রত্যেক মুসলিমের জানা উচিত।🌺🌼
06/10/2024

প্রত্যেক মুসলিমের জানা উচিত।🌺🌼

কেন বাংলাদেশ...???
30/09/2024

কেন বাংলাদেশ...???

আল্লাহ যা তকদীরে রেখেছেন তাই হয়েছে🙂
28/09/2024

আল্লাহ যা তকদীরে রেখেছেন তাই হয়েছে🙂

"মেয়ের বাবা নেই, থাক আর আগানোর দরকার নেই। তারা কি জানে না মানুষ মরণশীল?"💔তারা বোধহয় মারা যাবে না কোনও দিন। কারো বাবা-মা ...
27/09/2024

"মেয়ের বাবা নেই, থাক আর আগানোর দরকার নেই। তারা কি জানে না মানুষ মরণশীল?"💔

তারা বোধহয় মারা যাবে না কোনও দিন। কারো বাবা-মা না থাকলে কেন এই কথা বলে জানেন? ঐ যে কিছু পাবে না, তাদের লোভ অনুযায়ী সব হাসিল হবে না।

তো যারা আপনাকে একারণে রিজেক্ট করে দেয়, রবের কাছে হাজারো শুকরিয়া জানান, এমন নোংরা-নিকৃষ্ট পরিবারে আল্লাহ আপনাকে নিয়ে গেলেন না। আলহামদুলিল্লাহ।🌺✨

26/09/2024

প্রশ্ন: বৃষ্টির পানি ছোঁয়া সুন্নত। এটা কি সহিহ?
▬▬▬🌐💠🌐▬▬▬
উত্তর:
হ্যাঁ, বৃষ্টির পানি শরীরে লাগানো সুন্নত। কিন্তু এ সুন্নতটি আমাদের সমাজে প্রায় বিস্মৃত অবস্থায় রয়েছে। অধিকাংশ মানুষই এ ব্যাপারে জ্ঞান রাখে না।
বৃষ্টির প্রতিটি ফোঁটা নামে রহমতের ধারা হয়ে। তাই সুন্নত হল, বৃষ্টির ছোঁয়া পেতে শরীরে কিছু বৃষ্টির পানি লাগানো।
প্রখ্যাত সাহাবী আনাস রা. বলেন,
أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ، قَالَ: فَحَسَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ، حَتَّى أَصَابَهُ مِنَ الْمَطَرِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ لِمَ صَنَعْتَ هَذَا؟ قَالَ: «لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى»
“আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তখন তাঁর কাপড়ের কিয়দংশ উন্মোচন করলেন যেন শরীরে বৃষ্টির পানির স্পর্শ লাগে।
আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা তার মহান রবের কাছ থেকে মাত্রই এসেছে”। [সহীহ মুসলিম, অধ্যায়: সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার সালাত। হাদিস নং ৮৯৮]
সহীহ মুসলিমের ব্যাখ্যাকারী ইমাম নওবী রহ. বলেন:
يستحب عند أول المطر أن يكشف غير عورته ليناله المطر
"বৃষ্টি বর্ষণের শুরুতে লজ্জাস্থান ছাড়া শরীরের কিছু অংশের কাপড় উঠিয়ে তা বৃষ্টির পানিতে ভেজানো মু্স্তাহাব।।"
আমাদের দেশে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় সেহেতু আমরা ইচ্ছা করলেই এই সুন্নতটির প্রতি আমল করতে পারি।
আল্লাহ তাওফিক দান করুন। আমীন।
▬▬▬🌐💠🌐▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
FB/AbdullaahilHadi

ٱلزَّانِى لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةًۭ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌۭ ۚ وَح...
02/09/2024

ٱلزَّانِى لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةًۭ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌۭ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلْمُؤْمِنِينَ

ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে।

আন-নুরঃ২৪/৩

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি উপদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share