সৎ-অন্বেষণা/Sat-anweshana

সৎ-অন্বেষণা/Sat-anweshana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সৎ-অন্বেষণা/Sat-anweshana, Religious organisation, Rangpur.

This page seeks (Anweshan) to explore the path to 'being and becoming' (Sat) as prescribed by Sree Sree Thakur Anukulchandra, who showed us the best time-appropriate path of existence and growth.

■■ #ধর্মপথে_কপটতা_কখন■■ভগবান লাভ বা ব্রহ্মলাভ কিছুই সম্ভব নয়, যদি মানুষ সুকেন্দ্রিক হ'য়ে বহুর জীবনে ব্যাপ্ত হ'য়ে না প...
16/08/2026

■■ #ধর্মপথে_কপটতা_কখন■■
ভগবান লাভ বা ব্রহ্মলাভ কিছুই সম্ভব নয়, যদি মানুষ সুকেন্দ্রিক হ'য়ে বহুর জীবনে ব্যাপ্ত হ'য়ে না পড়ে। তিনি প্রেমস্বরূপ, তাঁকে যদি ভালবাস, তাঁর জগৎকে তুমি ঠেলে ফেলতে পার না। তােমার পরিবেশের দায়িত্ব নেওয়াই লাগবে তােমাকে, তাদের ব্যথাটা নিজের ব্যথা ব'লে বােধ করতে হবে। আর নিজের অভাব-অসুবিধার প্রতিকার করতে যেমন উঠে-পড়ে লাগ, অন্যের বেলায়ও সাধ্যমত তেমনি করতে হবে। তুমি দরদী, সমব্যথী, মানুষের দুঃখকষ্টে মুখে আহ -উহু কর কিন্তু বাস্তবে তার নিরাকরণের জন্য কিছু কর না, বা তত্ত্বকথা শুনিয়ে ছেড়ে দাও কিন্তু নিজের গায়ে একটু কাটার আঁচড় লাগলে অস্থির হ'য়ে ওঠ, তার মানে তােমার ঈশ্বরানুরাগও কপট।
ধ্যান-ধারণায় একজন মানুষ যতই দেখুক-শুনুক না কেন, তাকে কিন্তু পূর্ণাঙ্গ অনুভূতি কয় না। যদি তা’ চরিত্রে, চলনায়, কৰ্ম্মদক্ষতায়, হৃদয়বত্তায় প্রতিফলিত হয়ে তার সত্তাকে ভাগবত ক'রে না তােলে।

-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
#আলোচনা_প্রসঙ্গেঃ ২/২০.১২.১৯৪১
জীবন বৃদ্ধির পথে ্বেষণার সাথে

আজ ১৬ আগস্ট ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের ১৩৯ তম  মহাসমাধি দিবস। ১৮৮৬ সালের ১৬ই আগস্ট  , বাংলার ১২৯৩ সালের ৩১শে শ্রাবণ, সোম...
16/08/2026

আজ ১৬ আগস্ট ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের ১৩৯ তম মহাসমাধি দিবস। ১৮৮৬ সালের ১৬ই আগস্ট , বাংলার ১২৯৩ সালের ৩১শে শ্রাবণ, সোমবার, রাত্রি ১টা ৬মিনিটে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধি হয়। কাশীপুর উদ্যানবাটীতে।

ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ হুগলি জেলার কামারপুকুর গ্রামে ১৮ ফেব্রুয়ারি ১৮৩৬ জন্মগ্রহণ করেন।

#রামকৃষ্ণ #সৎসঙ্গ #দেওঘর #ঠাকুর #মাসারদা #সারদা #সৎঅন্বেষণা

শ্রীশ্রীঠাকুরের অমোঘ নিদেশ:---Sat-Anweshana Official ✅    #শ্রীশ্রীঠাকুর  #সৎসঙ্গ  #সৎঅন্বেষণা
15/08/2026

শ্রীশ্রীঠাকুরের অমোঘ নিদেশ:---

Sat-Anweshana Official ✅

#শ্রীশ্রীঠাকুর #সৎসঙ্গ #সৎঅন্বেষণা

15/08/2026

Today, August 15, 2026, Satsang Deoghar is celebrating indian 80th Independence Day.

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অমৃত কথা----সকলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। #শ্রীশ্রীঠাকুরঅনুকূলচন্দ্র  #সৎসঙ্গ  #দ...
14/08/2026

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অমৃত কথা----

সকলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন।

#শ্রীশ্রীঠাকুরঅনুকূলচন্দ্র #সৎসঙ্গ #দেওঘর #জয়গুরু
#বিবাহ #সুবিবাহ #আদর্শ #দাম্পত্যজীবন #নীতি
#সৎঅন্বেষণা #আদর্শবিবাহ #ছেলে #মেয়ে

Satsang Vihar Bhubaneswar📷Ami Ronnie Karmakar  #সৎঅন্বেষণা  #সৎসঙ্গ  #শ্রীশ্রীঠাকুরঅনুকূলচন্দ্র
14/08/2026

Satsang Vihar Bhubaneswar

📷Ami Ronnie Karmakar

#সৎঅন্বেষণা #সৎসঙ্গ #শ্রীশ্রীঠাকুরঅনুকূলচন্দ্র

Feeling is the foundation of faith.Arguments and reason can never brings faith. The lighter the feeling the shallower th...
13/08/2026

Feeling is the foundation of faith.
Arguments and reason can never brings faith. The lighter the feeling the shallower the faith, the less the constancy.
~~Sree Sree Thakur Anukulchandra

The Pursuit of Truth
Page_48

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অমিয় কথা---- #সৎঅন্বেষণা
12/08/2026

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অমিয় কথা----

#সৎঅন্বেষণা

প্রশ্ন--আমি স্বাধীনভাবে কিছু করতে চাই, কিন্তু কী করব ঠিক বুঝতে পারি না।শ্রীশ্রীঠাকুর-- তুমি নিজের মাথা খাটিয়ে একটা কিছু ...
12/08/2026

প্রশ্ন--আমি স্বাধীনভাবে কিছু করতে চাই, কিন্তু কী করব ঠিক বুঝতে পারি না।

শ্রীশ্রীঠাকুর-- তুমি নিজের মাথা খাটিয়ে একটা কিছু ক'রে যদি উন্নতিলাভ কর, তাহ'লে তুমি আরো পাঁচ জনকে উন্নতির পথ দেখাতে পারবে। তাই যেখানে আছ, আশপাশ লক্ষ্য কর, ভেবে দেখ তোমার সামর্থ্য, সুবিধা ও সঙ্গতি-মত এমন কী করতে পার যাতে লোকেরও উপকার হয় এবং তুমিও দাঁড়াতে পার। আমি তোমার অঙ্ক কষে দেওয়ার চাইতে, তুমি যাতে অঙ্ক কষতে পার, তাই করাই কি ভাল নয়?

কথাপ্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর গোপেনদাকে (রায়) বললেন-- অনেকে আমার কাছে থাকতে ও আলাপ-আলোচনা শুনতে ভালোবাসে, কিন্তু কাজের বেলায় নারাজ। ভিতরে-ভিতরে আলসে প্রকৃতির। এই আলস্য না গেলে কিন্তু মানুষের কখনও ভাল হয় না। ওতে অনুরাগও ঢিলে হ'য়ে পড়ে। কিন্তু যারা আমার নীতি ও নির্দ্দেশ বাস্তবে মূর্ত্ত করার জন্য সাধ‍্যমত চেষ্টা করে, তাদের টান দিন-দিন বেড়েই যায়।

শ্রীশ্রীঠাকুর প্রফুল্লদার দিকে চেয়ে হাসতে-হাসতে বললেন-- পরমপিতার কাজ কর, কেউ তোমার দূর থাকবে না, কেউ তোমার পর থাকবে না। সবাই তোমার হ'য়ে উঠবে, সবই তোমার হ'য়ে উঠবে। তোমার অনায়ত্ত কিছুই থাকবে না। সব দলের সব স্বার্থের সঙ্গতি হবে এতে। দ্বন্দ্ব থাকবে না, সংঘর্ষ থাকবে না। ভাল যারা চায় তারা সত্তাসংরক্ষণের খাতিরে মিলিত হবেই। মানুষকে হজম করতে- চাই তাকে ভালবাসা, চাই তার ভাল করা। তবে এ-ব্যাপারে এমন বুদ্ধি-বিবেচনা চাই যে কেউ বিষাক্ত ছোবল মারলেও আমরা যেন তাতে affected (ব্যাহত) না হই। খারাপের জন্য প্রস্তত থেকে সব precaution (সাবধানতা) নিয়ে অগ্ৰসর হ'তে হবে।

আঃপ্রঃ-৯ খন্ড।

সহজে অন্যকে ভুল বুঝলে নিজের উপরও অবিচার করা হয়। এতে জীবন দুঃখময় হয়ে ওঠে। তোর মত অন্যের প্রকৃতিগত দুর্বলতা আছে। জীবনের...
10/08/2026

সহজে অন্যকে ভুল বুঝলে নিজের উপরও অবিচার করা হয়। এতে জীবন দুঃখময় হয়ে ওঠে। তোর মত অন্যের প্রকৃতিগত দুর্বলতা আছে। জীবনের জ্বালা আছে, তোর মত অপরেও প্রকৃতি, প্রবৃত্তি ও পরিস্থিতির চাপে পড়ে ভুল করে ও কষ্ট পায় ও দেয়। অপরের খুঁত বেশি ক'রে না ধ'রে যথাসম্ভব উদারতার সঙ্গে উপেক্ষা করতে হয় আর নিজের ছোটখাট ভুলত্রুটিগুলিও তৎক্ষণাৎ ধরতে ও শোধরাতে অভ্যস্ত হতে হয়। এতে লাভ আছে।

-- #শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্র
আলোচনা প্রসঙ্গেঃ ১৫/৪.২.১৯৪৯
জীবন বৃদ্ধির পথে ্বেষণার সাথে

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when সৎ-অন্বেষণা/Sat-anweshana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share