Salat নামাজ

Salat নামাজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salat নামাজ, Religious organisation, Pirgachha, Rangpur.

মেরি ক্রিসমাস ডে -শুভেচ্ছা জানানোমানুষ বলে আমরা আল্লাহকে সবচাইতে বেশী ভালোবাসি। নিজ পরিবার পরিজন থেকেও বেশী। ফ্যামিলির ক...
09/01/2020

মেরি ক্রিসমাস ডে -শুভেচ্ছা জানানো
মানুষ বলে আমরা আল্লাহকে সবচাইতে বেশী ভালোবাসি। নিজ পরিবার পরিজন থেকেও বেশী। ফ্যামিলির কাউকে যদি কেউ গালাগালি করে তবে আমি তাকে শাস্তি দিতে কার্পণ্য করি না।
বলার সময় সোবহান আল্লাহ, আমরা আল্লাহকে সবচাইতে বেশী ভালোবাসি। কিন্তু আসলে আমরা কেমন ভালোবাসি?
আমাদের খৃষ্টান বন্ধুরা হরহামেশা এই কথা বলছে যে, আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন আর আমরা মুসলমান মুখই খুলতে পারি না। আমরা বলি আমারা আল্লাহকে সব চাইতে বেশী মহব্বত করি। আমাদের পরিবার পরিজনকে কেউ গালি দিলে আমরা তার প্রতিশোধ নিতে ভুল করি না। আল্লাহর শানে আমাদের খৃষ্টান বন্ধুরা গালি সাদৃশ্য উক্তি দেয়, আমরা মুখই খুলতে পারি না।
মুখ খোলাতে দূরের কথা আমরা তাদের সাথে হাত মিলাই। যেমন-
যখন ক্রিসমাস আসে। তখন আপনি কি করেন? আপনার খৃষ্টান বন্ধুকে বলেন,-‘মেরি ক্রিসমাস’। [নাউযুবিল্লাহ]
আপনার “মেরি ক্রিসমাস” বলে সম্বোধন করার মানে হলো - আপনি মুসলিম হয়ে খৃষ্টানদের সাথে সাথে শাহাদাৎ দিলেন যে, মহান আল্লাহ ২৫ ডিসেম্বর সন্তান পয়দা করেছেন। [নাউযুবিল্লাহ!]
আপনি মুসলিম হয়ে তাকে শুধরানোর পরিবর্তে তার মতবাদের আরও সাক্ষ্য হলেন। আপনি শাহাদাৎ দিলেন যে আল্লাহ সোবহান তা’আলা সন্তান জন্ম দিলেন!
[নাউযুবিল্লাহ!]
~ডাক্তার জাকির নায়েক!

জামায়াতের নবনির্বাচিত আমীর ও সেক্রেটারীকে অাল্লামা সাঈদীর অভিনন্দনআমার প্রানের স্পন্দন আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা সা...
09/01/2020

জামায়াতের নবনির্বাচিত আমীর ও সেক্রেটারীকে অাল্লামা সাঈদীর অভিনন্দন
আমার প্রানের স্পন্দন আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা সাঈদী হাফিজাহুল্লাহ'র সাথে সাক্ষাত করে ফিরছি। ভালবাসার মানুষটাকে একটু দেখার জন্য প্রতীক্ষায় থাকতে হয় দীর্ঘদিন। আর প্রতীক্ষার প্রহরগুলোও কেন যে এতো দীর্ঘ হয়, কে জানে !!
সাক্ষাতের সময় পাই মাত্র ৩০ মিনিট। আচ্ছা ঘড়ির কাটাটা কি আরেকটু ধীরে ঘুরতে পারেনা! সাক্ষাতের এই ৩০ মিনিট কি আরেকটু দীর্ঘ হতে পারেনা !!
আমার আব্বা শুরু থেকেই ঠান্ডা সহ্য করতে পারেন না। গরম সে যতো গরমই হোক আব্বার সমস্যা হয়না, কিন্তু আব্বা অল্প ঠান্ডাতেও কষ্ট পান। আর কারাগারের ভেতরে ঠান্ডাটা মনে হয় একটু বেশিই। এখনই যে শীত পড়েছে তাতে সামনের দিনগুলোতে আরো কতো শীত পড়বে আল্লাহই ভাল জানেন।
আব্বার থাকার রুমটা আকারে খুবই ছোট। শুনেছি ১০ ফুট বাই ৮ ফুট হতে পারে। বসার জন্য নেই কোনো চেয়ার। কোনো টেবিলও নেই। ছোট্ট এই রুমে আব্বার শোয়ার জন্য কোন খাটও নেই। ফ্লোরে চাদর পেতে শুতে হয় তাকে। চাদরের উপর আছে পাতলা ২টি কম্বল। আর মাথার বালিশ হিসেবে ব্যবহারের জন্য আরেকটি কম্বল। এই হলো বিশ্বনন্দিত মুফাসসির, আল্লাহর এক গোলামের থাকার ঘর। কারাগারের যে রুমে আব্বা থাকেন তার দরজা/জানালার কোন পাল্লা (কপাট) নেই। সেগুলোর গ্রীল দিয়ে সারারাত হু হু করে ঠান্ডা বাতাস ঢোকে। ঠান্ডার তীব্রতায় ফ্লোরে পাতা বিছানাটা এমন হয় যেন পানি দিয়ে কেউ ভিজিয়ে রেখেছে। শেষ রাতের নামাজের অজুর পানি যেন বরফের পানির মতো।
এমন কঠিন বাস্তবতার মধ্যে আছেন আমার আব্বা আল্লামা সাঈদী। কিন্তু কী আশ্চর্যের বিষয় জানেন! নিজের কষ্ট নিয়ে তার বিন্দু পরিমান আক্ষেপ নেই। অভিযোগ নেই। তার কোন অসুবিধা বা কষ্টের কথা আমরা কিছু জানতে চাইলেই আব্বা সূরা আনকাবুতের ঐ আয়াত (আয়াত ২-৩) আমাদেরকে স্মরণ করিয়ে দেন। যেখানে আল্লাহ তায়ালা ঘোষনা করেছেন, 'মানুষ কি মনে করে নিয়েছে যে, আমরা ঈমান এনেছি এ কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদের সকলকেই পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ তা’য়ালা অবশ্যই দেখবেন কে সত্যবাদী আর কে মিথ্যুক।' আব্বা আরো বলেন, এটা আমার সৌভাগ্য যে তিনি আমার মতো অযোগ্য নগন্য এক গোলামকে পরীক্ষা দেয়ার জন্য বাছাই করেছেন। আমি ঈমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। আর আমি আমার এ জীবন তো বহু আগেই আমার রবের কাছে বিক্রি করে দিয়েছি। তাই কোন বিষয়েই আমার কোন কষ্ট নেই, অভিযোগ নেই।'
নিজে এতো কষ্টের মাঝে থেকেও আব্বা বললেন, "অসহায় দু:স্থ গ্রামের মানুষগুলিকে পারলে কিছু কম্বল-শীতবস্ত্র দিও। অসহায় মানুষের পাশে থেকো, সবসময়।"
আহারে এমনই একজন মানুষ আমার বাবা .... !
এমনই একজন মানুষ তিনি, যিনি নিজে তীব্র এই শীতে অন্ধকার কারগারের মাঝে কষ্টে থেকেও বাইরের শীতার্ত অসহায় মানুষগুলির চিন্তায় বিভোর।
যখন তিনি ছিলেন বাইরে, যে কোন দূর্যোগে ছুটে যেতেন দেশের এ প্রান্ত থেকে ঐ প্রান্ত পর্যন্ত। বিশ্ব মুসলিমের দুর্যোগে ছুটেছেন তিনি বিশ্বের বিভিন্ন দেশে দেশে। এজন্যই তো তিনি আল্লাহ তায়ালার দয়ায় বিশ্বের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন।
সাক্ষাত শেষে বিদায় বেলায় আব্বা নবনির্বাচিত আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন নির্বাহী পরিষদের সকল সম্মানিত সদস্য, কর্মপরিষদ ও মজলিসে শুরার সকল সম্মানিত সদস্যকে। তাদের সকলকে সালাম জানিয়েছেন আর আমাদেরকে সাথে নিয়ে মহান মাবুদের দরবারে তাদের প্রত্যকের নেক হায়াত, তাদের হেফাজতের জন্য দোয়া করেছেন। ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীর জন্য দোয়া করেছেন। এদেশে ইসলামের রাজ কায়েমের লক্ষ্যে সকল আলেম উলামাগণের মধ্যকার সকল মান অভিমান মিটিয়ে ফেলে তারা যাতে ঐক্যবদ্ধ হন সেজন্য মহান আল্লাহ তায়ালা দরবারে বিশেষ দোয়া করেছেন।
দেশ বিদেশে অবস্থানরত আপনারা যারা আব্বার কাছে সালাম পৌঁছাতে বলেছিলেন, আমি আপনাদের প্রত্যেকের সালাম আব্বার কাছে পৌঁছে দিয়েছি। তিনিও আপনাদের সকলকে সালাম জানিয়েছেন ও দোয়া চেয়েছেন।
আমি এক মজলুম পিতার মজলুম সন্তান হয়ে আজ এই পবিত্র জুম'য়ার দিনে সফররত অবস্থায় মহান মালিকের দরবারে প্রার্থনা করছি- ওগো দয়াময় আল্লাহ !
তুমি আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা সাঈদীকে সুস্থ রাখো। নিরাপদে রাখো। হেফাজতে রাখো। নেক হায়াত দান করো। তার মুক্তির ফায়সালা করে দাও। সুযোগ করে দাও অসহায় নির্যাতিত-মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর আর ফিরিয়ে দাও তাকে কোরআনের ময়দানে।

জুমু‘আর দিনের মুস্তাহাব আমলসমূহ:১. জুমু‘আর দিনে ফজরের সালাতে বিশেষ কিরা‘আত পাঠ করা:জুমু‘আর দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু...
09/01/2020

জুমু‘আর দিনের মুস্তাহাব আমলসমূহ:
১. জুমু‘আর দিনে ফজরের সালাতে বিশেষ কিরা‘আত পাঠ করা:
জুমু‘আর দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা আস-সাজদাহ ও দ্বিতীয় রাকাতে সূরা আদ-দাহার (ইনসান) পড়তেন।”[সহীহ বুখারী ও মুসলিম]
২. বেশি বেশী দরূদ শরীফ পাঠ করা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘নিঃসন্দেহে জুমু‘আর দিন তোমাদের সর্বোত্তম দিনসমূহের মধ্যে অন্যতম। সেই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং তার জান কবজ করা হয়েছে, শিঙ্গায় ফুৎকার হবে এবং (আসমান ও যমীনবাসী) ধ্বংস অথবা বেহুশ হবে। সুতরাং সে দিনে বেশি বেশি করে আমার ওপর সালাত পাঠ কর; কেননা তোমাদের সালাত আমার নিকট পেশ করা হয়।” তারা (সাহাবায়ে কেরাম) জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর রাসূল! আমাদের সালাম আপনার নিকটে কিভাবে পেশ করা হবে অথচ তখন আপনি (অর্থাৎ তাঁর হাড্ডি) পুরাতন হয়ে যাবেন? তিনি বললেন, আল্লাহ নবীগণের শরীর মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন।”[সুনান নাসাঈ]
৩. সূরা কাহাফ পাঠ করা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি জুমু‘আর দিন সূরা কাহাফ পাঠ করবে অপর জুমু‘আ পর্যন্ত একটি নূর তাকে আলোকিত করবে।”[হাকেম, শাইখ আলবানী ইরওয়াতে হাদীসটিকে সহীহ বলেছেন।]
৪. গোসল করা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন. ‘‘তোমাদের কেউ জুমু‘আর সালাতে আসতে চাইলে সে যেন অবশ্যই গোসল করে আসে।”[সহীহ বুখারী ও মুসলিম]
এ হাদীসে উল্লেখিত আদেশ থেকে গোসল ফরয সাব্যস্ত হবে না; বরং তার অর্থ হলো গোসল উত্তম; কেননা অপর একটি হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘কেউ যদি ওযূ করে জুমু‘আর সালাতে আসে তা যথেষ্ট হবে। তবে গোসল করা উত্তম।”[সুনান তিরমিযী]
৫. মেসওয়াক করা ও সুগন্ধি ব্যবহার করা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘জুমু‘আর দিন প্রত্যেক বালেগ (বয়সপ্রাপ্ত) ব্যক্তি গোসল ও মেসওয়াক করবে এবং সামর্থ্য অনুসারে সুগন্ধি লাগাবে।”[সহীহ মুসলিম]
৬. সামর্থ্য অনুসারে সবচেয়ে সুন্দর পোষাক পরিধান করা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি জুমু‘আর দিন গোসল ও সুগন্ধি থাকলে তা ব্যবহার করে এবং সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করে, অতঃপর শান্তভাবে মসজিদে আসে, মনে চাইলে সালাত পড়ে, কাউকে কষ্ট না দেয়, ইমাম আসার পর থেকে নিয়ে সালাত আদায় পর্যন্ত চুপ থাকে তার জন্য এটা উভয় জুমু‘আর মাঝের কাফ্ফারা হবে।”[আহমাদ]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘‘তোমাদের কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে কাজের দুটি পোশাক ব্যতীত জুমু‘আর জন্য দুটো আলাদা পোশাক রাখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই।[ সুনান আবু দাঊদ]
৭. সকাল সকাল সালাতের জন্য যাওয়া:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি জুমু‘আর দিনে (সহবাসের পর) ফরয গোসল করে অতঃপর (জুমু‘আর উদ্দেশ্যে) গমন করে সে যেন একটি উট ছদকা করল। যে ব্যক্তি দ্বিতীয় ভাগে গমন করে সে যেন একটি গরু ছদকা করল। যে ব্যক্তি তৃতীয় ভাগে গমন করে সে যেন একটি মেষ ছদকা করল। যে ব্যক্তি চতুর্থ ভাগে গমন করে সে যেন একটি মুরগী ছদকা করল। যে ব্যক্তি পঞ্চম ভাগে গমন করে সে যেন একটি ডিম ছদকা করল। যখন ইমাম (খুতবার উদ্দেশ্যে) বের হয়ে আসে তখন ফেরেশতাগণ হাজির হয়ে যিকির (খুৎবা) শ্রবণ করতে থাকে।[সহীহ বুখারী ও মুসলিম]
৮. ইমাম সাহেব খুৎবার জন্য বের হওয়ার আগ পর্যন্ত (নফল) সালাত ও যিকিরে লিপ্ত থাকা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি গোসল করে জুমু‘আর সালাতে আসবে অতঃপর ইমাম খুৎবা শেষ করা পর্যন্ত তাওফীক অনুসারে সালাত পড়বে ও চুপ থাকবে তারপর ইমামের সঙ্গে জুমু‘আর সালাত আদায় করবে তাকে (তার গুনাহ) সামনের জুমু‘আ এবং তার পরের তিন দিন পর্যন্ত ক্ষমা করে দেওয়া হবে।”[সহীহ মুসলিম]
৯. দ্বিপ্রহরের সঙ্গে সঙ্গে যতদূর সম্ভব তাড়াতাড়ি জুমু‘আর সালাত কায়েম করা:
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলার পর জুমু‘আর সালাত আদায় করতেন। তিনি আরো বলেন: আমরা জুমু‘আর সালাত আগেভাগে পড়ে নিতাম এবং জুমু‘আর পর (দুপুরের খানা খেয়ে) আরাম করতাম।[সহীহ বুখারী]
সালামা ইবন আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন: আমরা রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সূর্য ঢলার পর জুমু‘আর সালাত আদায় করতাম এবং সালাতের পর (সূর্যের অত্যাধিক তাপের কারণে) ছায়ায় ফিরে আসতাম।[সহীহ মুসলিম]
১০. জুমু‘আর সালাতের দুই রাক‘আতে সূরা আল-আ‘লা ও সূরা আল-গাশিয়া পাঠ করা অথবা সূরা আল-জুমু‘আ ও সূরা আল-মুনাফিকূন পাঠ করা:
নু‘মান ইবন বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের এবং জুমু‘আর সালাতে সূরা আল-আ‘লা ও সূরা আল-গাশিয়াহ পড়তেন।[সহীহ মুসলিম]
ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু‘আর সালাতে সূরা আল-জুমু‘আ ও সূরা আল-মুনাফিকূন পাঠ করতেন।[ সহীহ মুসলিম]
১১. জুমু‘আর পরে বাড়ীতে দুই রাকাত অথবা মসজিদে চার রাকাত সালাত আদায় করা:
আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু আনহুমা বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু‘আর পরে (বাড়ীতে) না ফিরা পর্যন্ত কোনো সালাত পড়তেন না। (বাড়ী ফিরার) পরে দুই রাকাত সালাত আদায় করতেন।[সহীহ বুখারী]
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমরা যখন জুমু‘আর সালাত আদায় করবে তখন জুমু‘আর পর চার রাকাত সালাত পড়বে।[ সহীহ মুসলিম]

09/01/2020

কুফফার মুশরিকদের আরাম-আয়েশ, সুখ-শান্তি, অনাবিল আনন্দ প্রশান্তি, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব আর প্রতিপত্তি দেখে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। তার মধ্যে সবচাইতে বেশী যে প্রশ্নটি মনের জানালায় বারংবার উঁকি দেয়, বারবার এসে ঠকঠক করে জানান দেয়, সেটি হলো - আল্লাহর নাফরমানী করেও কিভাবে ওরা এত আরাম-আয়েশে থাকে? আর আল্লাহকে ডেকেও আমি কেন এত দুঃখ কষ্টে থাকি? ওদের চাইতে আমার অবস্থা খারাপ কেন থাকে?
আলহামদুলিল্লাহ! এই প্রশ্নের অনেক উত্তর আছে। আপাততঃ সূরা আ'রাফের ৫০ নম্বর আয়াতটি পড়ে নেওয়া যাক ইন শা আল্লাহ -
"আর জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, ‘আমাদের উপর কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ যা জীবিকারূপে তোমাদেরকে দিয়েছেন তা থেকে দাও।’ তারা (জান্নাতীরা) বলবে, ‘আল্লাহ তো এ দুটি কাফিরদের জন্য হারাম করেছেন।"
আল্লাহু আকবর! জান্নাতের রিজিক্ব আর পানি দুটোই কুফফারদের জন্য হারাম। আর মুমিনের জীবনে ঘিরে থাকবে শুধু আরাম আর আরাম।। হিসাব বরাবর! আর কী লাগে আমার।

09/01/2020

সাপ্তাহিক নফল রোযা প্রত্যেক সোমবার ও বৃহঃবার।
আইয়ামে বীযের তিনটি রোযা
১৩ জমাঃআউঃ= 10 জানুয়ারি = শুক্রবার = 5:17 (ঢাকা)
১৪ জমাঃআউঃ= 11 জানুয়ারি = শনিবার = 5:17 (ঢাকা)
১৫ জমাঃআউঃ= 12 জানুয়ারি = রবিবার = 5:17 (ঢাকা)
09 জানুয়ারি বৃহঃবার রাতে সাহরি খেয়ে 10 জানুয়ারি শুক্রবার থেকে রোযা শুরু ।
সাহরির শেষ পর্যন্ত 5:17 (ঢাকা)।
কেউ চাইলে টানা 5 দিন রোযা রাখতে পারেন । বৃহঃবার শুক্রবার শনিবার রবিবার সোমবার । সাপ্তাহিক রোযা ও আইয়ামে বীযের রোযা এক সাথে 5 দিন ।

এই সেই ধর্ষণকারী যে ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ করেছে।তাকে প্রকাশ্যে মৃত্যদন্ড দেয়া হোক
08/01/2020

এই সেই ধর্ষণকারী যে ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ করেছে।
তাকে প্রকাশ্যে মৃত্যদন্ড দেয়া হোক

ইন্নানিল্লাহআজ দুপুর ০১:৪০ মিনিটের সময় হযরত মাওলানা ড,মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেবে বাবা ইন্তেকাল করিয়াছেন।
08/01/2020

ইন্নানিল্লাহ
আজ দুপুর ০১:৪০ মিনিটের সময় হযরত মাওলানা ড,মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেবে বাবা ইন্তেকাল করিয়াছেন।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হাফিজাহুল্লাহ'র কন্ঠে বিজ্ঞানময় কোরআনের তাফসীর শুনে দেশ-বিদেশে এ পর্যন্ত সহস্রাধিক অমুসলিম...
08/01/2020

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হাফিজাহুল্লাহ'র কন্ঠে বিজ্ঞানময় কোরআনের তাফসীর শুনে দেশ-বিদেশে এ পর্যন্ত সহস্রাধিক অমুসলিম তার হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। অসংখ্য অগণিত মানুষ পেয়েছে সঠিক পথের দিশা। অন্যায় আর পাপাচারের পথ ছেড়ে দ্বীনদার ঈমানদার হয়েছে হাজারো মানুষ।
শুধুমাত্র কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌছে দেয়ার অপরাধে (!) আজ প্রায় ১০টি বছর আমার আব্বা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলে ইতিহাসের নিকৃষ্টতম মিথ্যাচারে জালিমের কারাগারে বন্দি আছেন।
ওগো আল্লাহ !!
কোরআনের তাফসীর শুনে আল্লামা সাঈদীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহন করছেন অসংখ্য মানুষ, এই দৃশ্য আবার কবে দেখতে পাবো

08/01/2020
08/01/2020

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবর যিয়ারত কর, কেননা এটা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে।(ইবনে মাজাহ: ১৫৬৯)

সবার কাছে অনুরোধ করছি - বাংলার গৌরব , ইসলামিক চিন্তাবিদ মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব খুব অসুস্থ । এই...
05/01/2020

সবার কাছে অনুরোধ করছি - বাংলার গৌরব , ইসলামিক চিন্তাবিদ মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব খুব অসুস্থ । এই প্রিয় মানুষটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেনো উনাকে সুস্থতা দান করেন ।
#আমিন ।

Address

Pirgachha
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salat নামাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share