07/07/2026
🔯: 🚩🕉️বেদমাতা গায়ত্রীর বিবরণ ও মাহাত্ম্য।পর্ব --১৮
গরুড়পুরাণম্ , পূর্বখন্ড। অধ্যায়--৩৫
হরিরুবাচ---
ন্যাসাদিকং প্রবক্ষ্যামি গায়ত্র্যাশ্ছন্দ এব চ।
বিশ্বামিত্র ঋষিশ্চৈব সবিতা চাথ দেবতা।।১।।
ব্রহ্মশীর্ষা রুদ্রশিখা বিষ্ণোহৃদয়সংশ্রিতা।
বিনিয়োগৈকনয়না কাত্যায়নসগোত্রজা।।২।।
ত্রৈলোক্যচরণা জ্ঞেয়া পৃথিবীকুক্ষিসংস্থিতা।
এবং জ্ঞাত্বা তু গায়ত্রীং জপেদ্দ্বাদশলক্ষকম্।।৩।।
ত্রিপদাষ্টাক্ষারা জ্ঞেয়া চতুষ্পদা ষড়ক্ষারা।
জপে চ ত্রিপদা প্রোক্তা অর্চ্চনে চ চতুষ্পদা।।৪।।
ন্যাসে জপে তথা ধ্যান অগ্নিকার্য্যে তথার্চ্চানে।
গায়ত্রীং বিন্যসেন্নিত্যং সর্ব্বপাপপ্রণাশিনীম্।।৫।।
পাদাঙ্গুষ্ঠে গুল্ফ্মধ্যে জঙ্ঘয়োবিদ্ধি জানুনোঃ।
ঊব্বোগুহ্যে চ বৃষণে নাড্যাং নাভৌ তনৃদরে।। ৬।।
স্তনয়োর্হৃদি কষ্ঠোষ্ঠিমুখে তালুনি বাংশয়োঃ নেত্রে ভ্রুবোর্ললাটে চ পূর্ব্বস্যা দক্ষিণোত্তরে।
পম্চিমে মূর্দ্ধ্নি চাকারং ন্যসেদ্বর্ণান্ বদাম্যহুম্।।৭।।
ইন্দ্রনীলঞ্চ বহ্নিঞ্চ পীতং শ্যামঞ্চ কাপিলম্।
শ্বেতং বিদ্যুৎপ্রভং তারং কৃষ্ণং রক্তং ত্রুমেণ তৎ
শ্যামং শুক্লং তথা পীতং শ্বেতং বৈ পদ্মরাগবৎ।। ৮।।
শঙ্খবর্ণং পাগুরঞ্চ রক্তঞ্চাসবসন্নিভম্।
অর্কবর্ণসমং সৌম্যং শঙ্খাভং শ্বেতমেব চ।।৯।।
যদ্ যৎ স্পৃশতি হস্তেন যচ্চ পশ্যতি চক্ষুষা।
পূতং ভবতি তৎ সার্বং গায়ত্র্যা ন পরং বিদুঃ।। ১০।।
🔯🕉️অনুবাদ : শ্রীহরি বলিলেন-গায়ত্রীর ছন্দঃ ও ন্যাসাদি বলিতেছি।গায়ত্রীমন্ত্রের বিশ্বামিত্র ঋষি ও সবিতা দেবতা। গায়ত্রী ব্রহ্মার শীর্ষদেশ, মহেশ্বরের(শিব) শিখাস্থান ও বিষ্ণুর বক্ষঃস্থল আশ্রয় করিয়া আছেন। ব্রহ্মবিজ্ঞান- কার্য্যে ইহার বিনিয়োগ। গায়ত্রীদেবী এক নয়না কাত্যায়নগোত্রসম্ভুতা।স্বর্গাদিভুবনত্রয়।ইহার চরণত্রয়, পৃথিবী ইহার উদরস্বরুপ। এইক্রমে গায়ত্রীর ঋষ্যাদি পরিজ্ঞাত হইয়া দ্বাদশলক্ষ (১২ লক্ষ) জপ করিবে। গায়ত্রীকে ত্রিপাদা করিলে প্রত্যেক পাদে অষ্টাক্ষর এবং চতুষ্পাদা করিলে এক এক পাদে ষড়ক্ষর করিয়া বিবেচনা করিবে। জপকালে ত্রিপাদা এবং অর্চ্চন কালে চতুষ্পাদা করিয়া কার্য্য করিবে। ন্যাস কার্য্যে, জপে, ধ্যানে হোমে এবং পূজাকার্য্যে সর্ব্বদা সর্ব্বপাপবিনাশিনী গায়ত্রী ন্যাস করিবে।১-৫। পাদাঙ্গুষ্ঠে, গুল্ফস্থানে জঙ্ঘাদ্বয়ে,জানুদ্বয়ে,উরুদ্বয়ে,গুহ্যে,কোষে,নাড়ীতে, নাভিতে,সর্ব্বঙ্গে, উদরে,স্তনদ্বয়ে,হৃদয়ে,কন্ঠে,ওষ্ঠে,মুখে,তালুতে,স্কন্ধদ্বয়ে,নেত্রদ্বয়ে,ভ্রুযুগলে,ললাটে,পূর্ব্ব দক্ষিণ উত্তর ও পশ্চিম এই দিক্ চতুষ্টয়ে এবং মন্ত্রকে গায়ত্রীবর্ণ সকল ন্যাস করিবে। গায়ত্রী বর্ণ সকল যথা- ইন্দ্রনীলমণিপ্রভ, অগ্নিবর্ণ,পীত,শ্যামল, কপিল,শ্বেত,বিদ্যুৎপ্রভ,তারকবর্ণ,কৃষ্ণ, রক্ত,শ্যাম,শুক্ল,পীত,শুভ্র,পদ্মরাগ-মণিনিভ, শঙ্খবর্ণ,পাগুর,রক্ত, আসবতুল্য,সূর্য্যবর্ণসম,সৌম,শঙ্খাভ ও শ্বেত। গায়ত্রী পাঠপূর্বক হস্তদ্বারা যে যে বস্তু স্পর্শ করে এবং চক্ষুর্দ্বারা যে যে বস্তুু অবলোকন করে, গায়ত্রীর প্রসাদে সেই সেই বস্তু পরম পবিত্রতা প্রাপ্ত হয়। ৬-১০।।
পরবর্তী চলমান থাকছে ----