Hare Krishna ওঁ Joy Bhagavad Gita

Hare Krishna ওঁ Joy Bhagavad Gita Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hare Krishna ওঁ Joy Bhagavad Gita, Religious organisation, Rangpur.
(1)

হরেকৃষ্ণ 🙏জয় গীতা 🙏
02/11/2023

হরেকৃষ্ণ 🙏
জয় গীতা 🙏

ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।।জয় মা লক্ষী🙏
02/11/2023

ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।।

জয় মা লক্ষী🙏

Hare Krishna 🙏
18/10/2023

Hare Krishna 🙏

আপূর্যমাণমচলপ্রতিষ্ঠংসমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বত্৷তদ্বত্কামা যং প্রবিশন্তি সর্বেস শান্তিমাপ্নোতি ন কামকামী৷৷২//৭০অর্থ:  ...
17/10/2023

আপূর্যমাণমচলপ্রতিষ্ঠং
সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বত্৷
তদ্বত্কামা যং প্রবিশন্তি সর্বে
স শান্তিমাপ্নোতি ন কামকামী৷৷২//৭০

অর্থ: বিষয়কামী ব্যক্তি কখনও শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহও তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারেনা অতএব তিনিই শান্তি লাভ করেন।

গীতাঃ অধ্যায়ঃ দ্বিতীয়, শ্লোকঃ ৭০

জয় গীতা, হরেকৃষ্ণ 🙏

🌼🌻জয় জগন্নাথ🌻🌼🌺🌼 জয় বলদেব 🌼🌺🌺🌻জয় সুভদ্রা🌻🌺🌻🙏জয় গীতা🙏🌻
17/10/2023

🌼🌻জয় জগন্নাথ🌻🌼
🌺🌼 জয় বলদেব 🌼🌺
🌺🌻জয় সুভদ্রা🌻🌺

🌻🙏জয় গীতা🙏🌻

অর্জুন উবাচস্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব৷স্থিতধীঃ কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম্৷৷২//৫৪অর্থ:  অর্জুন জিজ্ঞাস...
11/10/2023

অর্জুন উবাচ
স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব৷
স্থিতধীঃ কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম্৷৷২//৫৪

অর্থ: অর্জুন জিজ্ঞাসা করলেন- হে কেশব, স্থিতপ্রজ্ঞ এবং অচলাবুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কী? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি আচরণ করেন।🙏🌻

ভগবান উবাচঃ
প্রজহাতি যদা কামান্ সর্বান্ পার্থ মনোগতান্৷
আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে৷৷২//৫৫

অর্থ: ভগবান বললেন-হে পার্থ মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পুর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়।🌻🌼

দুঃখেষ্বনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতস্পৃহঃ৷
বীতরাগভয়ক্রোধঃ স্থিতধীর্মুনিরুচ্যতে৷৷২//৫৬

অর্থ: ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয়না এবং যিনি অনুরাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনিই স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ।🌻🌼

শ্রীমদ্ভগবদগীতাঃ দ্বিতীয় অধ্যায়, শ্লোকঃ ৫৪, ৫৫, ৫৬

🌻🌼 হরে কৃষ্ণ 🌼🌻
🌺🙏জয় গীতা🙏🌺

য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম্৷উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে৷৷২।।১৯অর্থ:  যিনি জীবসত্তাকে হন্তা বলে মন...
27/09/2023

য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম্৷
উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে৷৷২।।১৯

অর্থ: যিনি জীবসত্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরুপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কারোর দ্বারা নিহত হয় না।

অধ্যায়: দ্বিতীয়, শ্লোক ১৯

হরে কৃষ্ণ, জয় গীতা। 🙏

হরে কৃষ্ণ 🙏জয় গীতা 🙏
22/08/2023

হরে কৃষ্ণ 🙏

জয় গীতা 🙏

একটি তীর্থযাত্রী ভরা বাস চলতেছিল। তারা চার ধাম পরিক্রমা করে দিল্লী ফিরছিল। সবাই ভগবানের অপ্রাকৃত নাম হরেকৃষ্ণ মহামন্ত্র ...
21/08/2023

একটি তীর্থযাত্রী ভরা বাস চলতেছিল। তারা চার ধাম পরিক্রমা করে দিল্লী ফিরছিল। সবাই ভগবানের অপ্রাকৃত নাম হরেকৃষ্ণ মহামন্ত্র জপমালায় জপ করতেছিল। অনেকে জপের পাশাপাশি তারা তীর্থভ্রমনের স্মৃতি স্মরণ করতে ছিল। ড্রাইভার ছিলেন এক বৃন্দাবন বাসী। কপালে বিরাট তিলক।
হঠাৎ ভক্তড্রাইভারটি বাসটিকে থামালেন। সমস্যা কি জানতে চাইল
যাত্রীরা। সে উত্তর দিল, "এই যে আমার গুরুদেব বাসে উঠার জন্য হাত নাড়াচ্ছেন, তার জন্য আমি বাস থামাচ্ছি।"
যাত্রীরা বিস্মিত হয়ে বলল, "আমরা তো রাস্তায় কাউকে দেখছি না।"
সে বলল, "ঐ যে ওখানে বাঁ দিকে তাকান, সাথে কীর্ত্তনের দলও আছে, নিশ্চয় আমার গুরুদেব নগরকীর্ত্তন করতে বেড়িয়েছেন''।
আবারও যাত্রীরা বলল, "কি বলেন ড্রাইভার প্রভু কাউকে দেখা যাচ্ছে না।"
এবার ড্রাইভার ভক্তটি বলল, "এখন দেখুন আমার গুরুদেব বাসে উঠছেন!"
তীর্থযাত্রীরা বিষ্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে চিৎকার করে বলছে, "হা কৃষ্ণ ! আমরা কাউকে দেখছি না, আপনি কি স্বপ্ন দেখছেন ?"
তারপর এক মুহুর্তের মধ্যেই ড্রাইভার তার মাথা ঢলে আসনেই দেহত্যাগ করল। সদগুরু এইভাবে তার ঐকান্তিক ভক্তকে কীর্ত্তন করতে করতে ভগবৎ ধামে নিয়ে যান।
তখন সবার হুস হল। সবাই দুহাত তুলে প্রার্থনা করতে লাগল, ''হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এমন মৃত্যু দাও''
।। হরেকৃষ্ণ।।

মৃত্যু সংবাদ শুনলে সনাতন ধর্ম মতে কী বলতে হয়? "দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু" - এর অর্থ, আমি স্বয়ং যেন স্বর্গে গমন করি। (অ...
04/04/2023

মৃত্যু সংবাদ শুনলে সনাতন ধর্ম মতে কী বলতে হয়?

"দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু" -
এর অর্থ, আমি স্বয়ং যেন স্বর্গে গমন করি। (অনেকে অজ্ঞতাবশতঃ এই ভুল করেন।)

দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
অর্থ, তিনি (পুরুষ অর্থে "স") যেন স্বর্গে গমন করেন।
দিব্যান্ লোকান্ সা গচ্ছতু। অর্থ, তিনি (নারী অর্থে "সা") যেন স্বর্গে গমন করেন।

শুরুতে 'ওঁ' বসালে প্রার্থনামূলক পূর্ণ মন্ত্রটি হয়-
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
অর্থ - হে পরমেশ্বর! তিনি যেন দিব্যলোকে (স্বর্গে) গমন করেন।
☞বাংলা(সে, সেই,তিনি,তাহা)
☞সংস্কৃত (স সঃ সা)
স হল উভয়লিঙ্গ
সঃ হল পুংলিঙ্গ
সা হল স্ত্রীলিঙ্গ

তাই মৃত ব্যক্তিকে নারী পুরুষ ভেদাভেদ না করে সবার উদ্দেশ্য বলতে হয়...

" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "

☞কিন্তু আজকাল আমরা সোশাল মিডিয়া বা আমাদের অনেকেই ভূল মন্ত্র উচ্চারণ বা লিখে থাকি তা হল..

ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু

স্ব অর্থ নিজে

তাহলে অর্থ হয়

"দিব্যলোকে আমি গমন করি।"

এবার আপনিই বিচার করুন...

☞আসুন বেদে সেই মন্ত্রটি সম্পূর্ণ দেখি!

🙏“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।
মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্
ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্
দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”🙏

অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভৃতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান। ( ক্রিয়াকাণ্ড বারিধি)

শুরুতে 'ওঁ' বসালে প্রার্থনামূলক পূর্ণ মন্ত্রটি হয়-
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

অর্থ - হে পরমেশ্বর! তিনি যেন দিব্যলোকে (স্বর্গে) গমন করেন।

আশা করি সংস্কৃত শুদ্ধ উচ্চারণ করবো নিজে জানবো অপরকে জানাবো।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

"হরে কৃষ্ণ "
রাধে রাধে 🙏

হরে কৃষ্ণ 🙏HARE KRISHNA🙏
04/04/2023

হরে কৃষ্ণ 🙏
HARE KRISHNA🙏

জয় শ্রী রাম 🙏জয় শ্রী মাতা সীতা 🙏জয় শ্রী লক্ষন 🙏জয় শ্রী হনুমান 🙏
04/04/2023

জয় শ্রী রাম 🙏
জয় শ্রী মাতা সীতা 🙏
জয় শ্রী লক্ষন 🙏
জয় শ্রী হনুমান 🙏

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hare Krishna ওঁ Joy Bhagavad Gita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share