05/11/2021
#বিকৃত_বিধ্বস্ত_মানুষ_কারা
একরকম মানুষ আছে, তাদের হয়তো কোন মেয়েকে খুব ভাল লাগল— কিন্তু approach করবার (এগোবার) সাহস নেই, ভয় পায়—অথচ মনে মনে তার জন্য অভাব বোধ করে, টানটা ছাড়তে পারে না— আর তার অভাব মেটাতে চায় আর একজনকে দিয়ে— যাকে ভালবাসে না, যা’ সে পছন্দ করে না, দেখাচ্ছে, তাই যেন খুব ভালবাসে— তাদের সবই এমনি উল্টো, সেখান থেকে ঘা খেল, গেল অন্যত্র। কাউকে হয়তো মা-বোন ব’লে ভালবাসতে আরম্ভ করলো খুব মিশে পড়লো, কিন্তু তলে তলে রইলো শয়তানি— এই রকম এদের libido (সুরত) পৈতের (সুতোর) মত জড়া পাকিয়ে যায়, distorted (বিকৃত) হ’য়ে পড়ে— এরা সবকিছু বোঝে উল্টো, কেউ হয়তো তাকে বলল— ওখান থেকে লাফ দিও না- সে সোজাভাবে কথাটা কিছুতেই নিতে পারবে না, ভেবে নেবে তাকে বুঝি অপমান করা হ’চ্ছে। একটা জিনিষ তার হয়তো খুব ভাল লেগেছে— তখন সে দেখাবে তা' যেন সে পছন্দ করে না— vigorously oppose- ই (জোরের সঙ্গে প্রতিবাদই) করতে থাকবে। এরকম যাদের হয়, তাদের শোধরান মুস্কিল। এরা gentlemanly pose (ভালমানুষী চাল) নিয়ে চলে, খুব mild (নম্র) মোলায়েম কায়দাকরণ ক'রে চলে— অথচ insincerity- তে (কপটতায়) ভরা— এদের সারা বড় কষ্টকর।
আর-একরকম আছে damaged (বিধৃস্ত), যেমন বিল্বমঙ্গল— এরা হয়তো কারো জন্য একেবারে উন্মাদ হ’য়ে ওঠে— কোনদিকেই খেয়াল রাখে না— debauched life lead (ব্যভিচারী জীবন যাপন) করে— কিন্তু একটা নৌকার মধ্যে একটা ফুটো হ’লে সেই ফুটো - জায়গায় একটা গোঁজা দিয়ে দিলে যেমন যে নৌকা সেই নৌকা— আগে যেমন পাঁচশো মন মাল বইতে পারত, তেমনি পারে, এদেরও সেই রকম, এই ফুটোটা যদি একটিবার ঠিক ক’রে দেওয়া যায়, Superior Beloved-এ (প্রেষ্ঠে) attached (অনুরক্ত) হয়, তবে normal (সহজ) মানুষ হ’য়ে দাঁড়ায়— তাই damaged (বিধ্রস্ত সুরত) অনেক ভালো।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
আলোচনা প্রসঙ্গেঃ ১/১৯.১০.১৯৩৯
জীবন বৃদ্ধির পথে ্বেষণার সাথে