Uttal Shilpigoshthi - উত্তাল শিল্পীগোষ্ঠী

Uttal Shilpigoshthi - উত্তাল শিল্পীগোষ্ঠী "সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ"
উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নীলফামারী শহর

16/04/2026

মিছে এই জীবনের রঙধনুটা
পরিবেশনায় : উত্তাল শিল্পীগোষ্ঠী নীলফামারি শহর|
শিল্পী :সাজ্জাদুর রহমান সাব্বির ও তামিম ইসলাম
#উত্তালশিল্পীগোষ্ঠী rahman sabbir islam #মিছে এই জীবনের রঙধনুটা ​ ​ ​ ​ ​ ​ ​ #মিছে এই জীবনের রংধনুটা

12/04/2026

মিথ্যার বেড়াজাল ছিন্ন করে
আলোর দিশারী মোরা জাগবোই।
পরিবেশনায় : উত্তাল শিল্পীগোষ্ঠী নীলফামারি শহর।
​ #মিথ্যার_বেড়াজাল_ছিন্ন_করে​ ​ ​ ​ ​ ​ ​

আলহামদুলিল্লাহ। গতকাল ২২-শে মার্চ পঞ্চপুকুর বগিলাগাড়ীতে ঈদ উৎসব ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন...
23/03/2026

আলহামদুলিল্লাহ। গতকাল ২২-শে মার্চ পঞ্চপুকুর বগিলাগাড়ীতে ঈদ উৎসব ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
•আয়োজনে: হিলফুল ফুজুল যুব সংঘ।
অনুষ্ঠান কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রইলো। এ আয়েজনের ধারা অব্যাহত থাকুক।

ইনশাআল্লাহ, আজ বাদ এশা দেখা হচ্ছে পঞ্চপুকুরবাসীর সাথে। আমরা উত্তাল পরিবার থাকছি মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ...
22/03/2026

ইনশাআল্লাহ, আজ বাদ এশা দেখা হচ্ছে পঞ্চপুকুরবাসীর সাথে। আমরা উত্তাল পরিবার থাকছি মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায়। সকলেই আমন্ত্রিত।

20/03/2026

"শোনো ঈদের গান"
কথা: জাকারিয়া আল হোসাইন
সুর: আসিফ আতিকুর
পরিবেশনায়: শিশু বিভাগ - (উত্তাল)

15/03/2026

"এই মাসে যত পারো করো তেলাওয়াত হৃদয়ে শক্ত হবে তাক্বওয়ার ভীত।"

কথা: জাকারিয়া আল হোসাইন
সুর: রা'আদ ইজামা
পরিবপশনায়: উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নীলফামারী শহর

আলহামদুলিল্লাহ! গতকাল ১৪ মার্চ, শনিবার ❝উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ নীলফামারী শহর শাখা'র❞  বাছাইকৃত শিল্পী, অভিভাবক ও...
14/03/2026

আলহামদুলিল্লাহ!

গতকাল ১৪ মার্চ, শনিবার ❝উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ নীলফামারী শহর শাখা'র❞ বাছাইকৃত শিল্পী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তালের সম্মানিত চেয়ারম্যান "মাজেদুল ইসলাম।"
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদ-এর সম্মানিত জেলা সভাপতি এবং উত্তালের সিনিয়র সাবেক পরিচালক "মাজেদুল ইসলাম মাজেদ।"

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তালের নির্বাহী সম্পাদক তিতুমীর রহমান, সাবেক পরিচালক "শফিউল আলম, "শাহীনুর রহমান শাহীন" এবং জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব-এর সিনিয়র "শিল্পী শেখ সাঈদ।"

উক্ত অনুষ্ঠানটি উত্তালের পরিচালক আল ইমরান-এর পরিচালনায় এবং উত্তালের বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের সার্বিক সমন্বয়ে সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন—
“উত্তাল প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত সুস্থ ধারার সংস্কৃতি নিয়ে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে এবং সমাজের মানুষের মাঝে ইসলামী সংস্কৃতির প্রয়োজনীয়তা তুলে ধরছে। তবে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে উত্তালকে আরও পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে এবং সাংস্কৃতিক অঙ্গনে কাজকে আরও বিস্তৃত ও গতিশীল করতে হবে।”

সবমিলিয়ে অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের এক সুন্দর মিলনমেলা।

আল্লাহ তাআলা উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদের এই অগ্রযাত্রাকে কবুল করুন এবং ভবিষ্যতে দ্বীনি ও সুস্থ সংস্কৃতির কাজকে আরও বেগবান করার তাওফিক দান করুন। আমিন।

13/03/2026

"অহেতুক ভাবে কেউ এই রমাদানে
নফসের গোলামীতে থেকোনা বিভোর,
শেষ দয়ে খুঁজে পেতে ক্বদরের রাত
নিজেকে বদ্ধ করো ইতেকাফ ঘর।"

কথা: জাকারিয়া আল হোসাইন
সুর: রা'আদ ইজামা
পরিবেশনায়: উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নীলফামারী শহর

02/03/2026

গান: "ঈমানের দাবী"
কথা: মতিউর রহমান মল্লিক
শিল্পী: তামিম ইসলাম
প্রযোজনায়: উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নীলফামারী শহর।

আলহামদুলিল্লাহ। উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিল্পী *সাইয়্যেদ মাহমুদ মাহদী* Syed Mahmud Mahdi অষ্টম শ্রেণির বৃত্তি ...
26/02/2026

আলহামদুলিল্লাহ।
উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিল্পী *সাইয়্যেদ মাহমুদ মাহদী* Syed Mahmud Mahdi অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় *ট্যালেন্টপুল* এ বৃত্তি পেয়েছে।
•উত্তাল পরিবারের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সুন্দর আগামীর জন্য নিরন্তর দোয়া। 💐

Address

Rangpur
12345

Alerts

Be the first to know and let us send you an email when Uttal Shilpigoshthi - উত্তাল শিল্পীগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Uttal Shilpigoshthi - উত্তাল শিল্পীগোষ্ঠী:

Share