31/05/2025
পরিদর্শন প্রতিবেদন
হিরোয়েশি জে এস ফুকুই বৌদ্ধ বিহার, রংপুর
তারিখ: ৩১ মে ২০২৫
ভূমিকা:বৌদ্ধ ধর্ম প্রচারে অগ্রণী ভূমিকা পালনকারী শ্রীমৎ শীলাভদ্র মহাথেরো ৩১ মে ২০২৫ তারিখে রংপুর বিভাগের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান হিরোয়েশি জে এস ফুকুই বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এই বিহারটি রংপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড, উত্তর শেখপাড়া এলাকায় অবস্থিত।
উদ্দেশ্যএই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল:
- বিহারের ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা
- দায়ক-দায়িকাদের সাথে মতবিনিময়
- বৌদ্ধ ধর্মের সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা
- ওঁরা আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় অবস্থান সম্পর্কে অবগত হওয়া
উপস্থিত ব্যক্তিবর্গপরিদর্শনকালে উপস্থিত ছিলেন:
- শ্রীমৎ শীলাভদ্র মহাথেরো, প্রতিষ্ঠাতা সভাপতি
- রুবেল ধানোয়ার, সভাপতি, হিরোয়েশি জে এস ফুকুই বৌদ্ধ বিহার
- বিমল খালকে, সাধারণ সম্পাদক
- বিহার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ
- স্থানীয় দায়ক-দায়িকা ও ওঁরা আদিবাসী সম্প্রদায়ের ধর্মানুরাগী জনগণ।
বিষয়বস্তু ও আলোচনা: পরিদর্শনকালে মহাথেরো মহাশয় ওঁরা সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করেন এবং বিহার প্রতিষ্ঠা ও ধর্মীয় কার্যক্রমে তাঁদের সক্রিয় অংশগ্রহণকে স্বীকৃতি দেন। তিনি বলেন, এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচারে ওঁরা জনগোষ্ঠীর ভূমিকা অনস্বীকার্য।এছাড়া বিহারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, যুবকদের ধর্মীয় শিক্ষায় সম্পৃক্তকরণ, এবং একটি ছোট ধর্মীয় পাঠাগার স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
উপসংহার: শ্রীমৎ শীলাভদ্র মহাথেরোর এই পরিদর্শন ওঁরা আদিবাসী সম্প্রদায় এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বিহার কমিটি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এরকম ধর্মীয় ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
প্রতিবেদন প্রস্তুতকারী:
তুলিপ এক্কা
তারিখ: ৩১ মে ২০২৫
Visit Report
Hiroeshi JS Fukui Buddhist Monastery, Rangpur
Date: 31 May 2025
Introduction
On May 31, 2025, Most Venerable Shilabhadra Mahathero, a leading figure in the propagation of Buddhism, visited one of the prominent religious institutions in the Rangpur Division, the Hiroeshi JS Fukui Buddhist Monastery. This monastery is located in Ward 31, Uttar Shekpara, Rangpur City Corporation.
Purpose
The main purposes of this visit were:
To observe the religious and organizational activities of the monastery
To engage in discussions with the dayaka-dayika (lay supporters)
To discuss the expansion of Buddhism and future plans
To learn about the religious involvement of the Oraon indigenous community.
Attendees
During the visit, the following individuals were present:
Most Venerable Shilabhadra Mahathero, Founding President
Rubel Dhanowar, President, Hiroeshi JS Fukui Buddhist Monastery
Bimol Khalko, General Secretary
Other committee members of the monastery
Local dayaka-dayika and devout members of the Oraon indigenous community
Discussion Highlights
During the visit, the Mahathero praised the role of the Oraon community and acknowledged their active participation in the establishment and religious activities of the monastery. He emphasized that the Oraon people have played an undeniable role in spreading Buddhism in this region.
There were also discussions about future development plans for the monastery, involving youth in religious education, and establishing a small religious library.
Conclusion
This visit by Most Venerable Shilabhadra Mahathero has brought new inspiration and hope among the Oraon indigenous community and local Buddhists. The monastery committee warmly welcomed the initiative and expressed commitment to organizing such religious and organizational programs on a regular basis in the future.
Prepared by:
Tulip Acca
Date: 31 May 2025
Time: 3.00 pm