04/10/2026
*Hello October 🍂*
অক্টোবর এসে গেছে,
ঝরা পাতার মতো আমার জীবন থেকেও
অনেক কিছু ঝরে গেছে।
কিন্তু এই সাদা-কালো দাড়ির ভাঁজে
এখনো একটা মন বেঁচে আছে,
যে এখনো ভালোবাসতে জানে।
শরতের মতোই আমার মনটাও এখন শান্ত,
কোন তাড়া নেই, কোন চাওয়া নেই,
শুধু একটা মানুষের অপেক্ষা আছে...
যে এসে বলবে,
"তোমার এলোমেলো চুল, এই ক্লান্ত হাসি,
এইসব নিয়েই আমি তোমাকে ভালোবাসি।"
অক্টোবর, তুমি কি আমার জন্য
সেই মানুষটাকে নিয়ে আসবে?
পাতা ঝরার এই মৌসুমে,
আমি আবার একটু ভালোবাসতে চাই। 🍁❤️