Kachalong Buddhist Monastery / কাচালং বৌদ্ধ বিহার

Kachalong Buddhist Monastery / কাচালং বৌদ্ধ বিহার এটি একটি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান।

আজ ৩১শে মে ২০১৯ ইং রোজ শুক্রবার কাচালং বৌদ্ধ বিহারে বিহারাঙ্গন পরিষ্কার করতে আসা কিছু দায়ক-দায়িকাদের সাথে ভান্তের স্মৃতি...
31/05/2019

আজ ৩১শে মে ২০১৯ ইং রোজ শুক্রবার কাচালং বৌদ্ধ বিহারে বিহারাঙ্গন পরিষ্কার করতে আসা কিছু দায়ক-দায়িকাদের সাথে ভান্তের স্মৃতিছবি।

শুভ অাষাঢ়ী পূর্ণিমা উদযাপন..........
27/07/2018

শুভ অাষাঢ়ী পূর্ণিমা উদযাপন..........

কাচালং বৌদ্ধ বিহারের শ্রদ্ধাবান দায়ক কোলা মং মগ এবং তার স্বহধর্মিনী নিমি মগ একসেট চীবর এবং বিহারের জন্য দুটি সিলিং ফ্যান...
27/07/2018

কাচালং বৌদ্ধ বিহারের শ্রদ্ধাবান দায়ক কোলা মং মগ এবং তার স্বহধর্মিনী নিমি মগ একসেট চীবর এবং বিহারের জন্য দুটি সিলিং ফ্যান দান করে। তাদের এই দানের মাধ্যমে সঞ্চিত পূণ্য নির্বাণ লাভের হেতু হোক।

পিন্ড বা ছোঁয়াইং দানের মহাফল****************************অনেক শক্তিশালী মানুষ দুই বা তিন দিন খাদ্য বা আহার ভোজন না করলে খ...
09/05/2018

পিন্ড বা ছোঁয়াইং দানের মহাফল
****************************

অনেক শক্তিশালী মানুষ দুই বা তিন দিন খাদ্য বা আহার ভোজন না করলে খুবই দুর্বল হয়ে বসা থেকে উঠে দাড়াতে সক্ষম হন না। খাবার গ্রহন দ্বারা দুর্বল ব্যক্তি শক্তি লাভ করে বলবান হয় এবং ব্যক্তি জীবনে সকল ক্লান্তি দুর করে দৈহিক শক্তি দ্বারা কর্ম জীবন সার্থকময় করে তুলে।
পিন্ড বা ছোঁয়াইং দান করাকে কায়িক বল বা শক্তি বা জীবন দান বলে। বুদ্ধ বলেন,
"সব্বে সত্তা আহারাট্ঠিকা"
জগতের সকল প্রাণি আহারের অধীন।
আহার ছাড়া কোন প্রাণি জীবিত থাকতে পারে না।

পিন্ড বা ছোঁয়াইং দানের সংক্ষিপ্ত ফল।

১. দীর্ঘায়ু সুস্থ জীবন লাভ করেন।

২. বর্ণ উজ্জল ও সুন্দরের অধিকারী হন।

৩. সুখী ও জ্ঞানের অধিকারী হন।

৪. ধীর স্থিরের অধিকারী হন।

৫. প্রচুর খাদ্য ভোজ্য লাভ করেন।

৬. জম্ম জন্মান্তরে ধনী মহা ধনী হন।

৭. ইহলোকে নাম খ্যাতি যশ অর্জন করেন।

৮. অনন্ত জম্মে রাজা ও চক্রবর্তী রাজা হন।

৯. অপায় গমন করেন না।

১০. দেবলোকে উৎপন্ন হয়।

অনাথপিন্ডিক শ্রেষ্ঠী ৫০০ জন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে প্রতিদিন পিন্ডদান করতেন।
অনাথপিন্ডিক শ্রেষ্ঠী ত্রিরত্নের পুজা ও পিন্ডদানের ফলে স্রোতাপন্ন মার্গফল লাভ করেন।

অনুরুদ্ধ স্থবির অতীতে জন্মে দরিদ্র অন্নভার জীবনে গন্ধমাদন পর্বত থেকে নিরোধ সমাপত্তি ধ্যান করে আগমনকারী পচ্চেক বুদ্ধকে নিজের জন্য রাখা খাদ্য পিন্ডদান করে অরহৎ বীজ রোপন করেন।

এছাড়া বিশাখাসহ তখনকার রাজা, মহারাজা, ধনী, গরিব সবাই শ্রদ্ধামনে পিন্ডদান করে ব্যক্তি জীবন সুন্দর ও সার্থক করেছেন।

বাস্তব জীবন সার্থক করার জন্য পিন্ড বা অন্নদান প্রয়োজনীয়তা অনেক বেশি।
চলুন না নিজের আর্থিক সামর্থ মতে বিন্দু বিন্দু করে দান করি।
ইহ জীবন ও পর জীবনের পাথেয় অর্জন করি।

বুদ্ধ বলেন
"দুল্লবস্সা মনুস্সানং"
মানব জীবন বড়ই দূর্লভ,

অনন্ত জন্মের পুণ্যের ফলে মনুষ্য কুলে জম্ম নিয়েছি। পরের জীবনে মানব কুলে আসার জন্য দান,শীল,ভাবনা অনুশীলন করি।

সবার সুন্দর মুক্ত চিন্তার উদয় হোক।
সকল প্রাণি সুখি হোক।

06/05/2018
04/04/2018

শ্রীমাণ গ্রীমানন্দ শ্রমণের করণীয় মৈত্রী সূত্রপাঠ...

22/03/2018
আজ ১৬ ই ফেব্রুয়ারী ২০১৮ ইং রোজ শুক্রবার কাচালং বৌদ্ধ বিহার অন্তর্গত শ্রদ্ধাবান দায়ক বাবু ডা: সুবলাল চাকমা নিজ বাসায় তার ...
16/02/2018

আজ ১৬ ই ফেব্রুয়ারী ২০১৮ ইং রোজ শুক্রবার কাচালং বৌদ্ধ বিহার অন্তর্গত শ্রদ্ধাবান দায়ক বাবু ডা: সুবলাল চাকমা নিজ বাসায় তার স্বর্গীয় পিতা-মাতার পারলৌকিক সুখ-শান্তি কামনায় বুদ্ধমুর্তিদান,অষ্টপরিষ্কার দান,সংঘদান সহ নানাবিদ মহাদানানুষ্টান সম্পন্ন করেন। উক্ত মহতি পুণ্যনুষ্টানে আজীবন ব্রম্মচারী,মহান ত্যাগী পুণ্যপুরুষ, পার্বত্য ভিক্ষুসংঘের মহামান্য সংঘরাজ পরম শ্রদ্ধেয় অভয়তিষ্য মহাথের মহোদয়; অনাথের নাথ, সাদামনের মানুষ, উপসংঘরাজ, পরম শ্রদ্ধেয় তিলোকানন্দ মহাথের মহোদয়; শিজক কলেজের পালি বিভাগের প্রভাষক, পরম শ্রদ্ধেয় শীলভদ্র স্থবির মহোদয়; অন্যতম সাংঘিক ব্যাক্তিত্ব,জীবঙ্গাছড়া নবরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় অার্যমিত্র স্থবির মহোদয় সহ বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আগত অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ এবং দায়ক বৃন্দের মধ্যে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান, বাবু বড়ঋষি চাকমা; শিজক কলেজের অধ্যক্ষ,বাবু সুদত্ত চাকমা;বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ; বিভিন্ন ইউনিয়নের মেম্বরবৃন্দ;বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী; মুরুব্বী বৃন্দ সহ পূন্যার্থী দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে শীল গ্রহণ, দানকার্য সম্পাদন, পরিত্রান শ্রবণ শেষে প্রথম পর্যায়ে ধর্মদেশনা প্রদান করেন শীলভদ্র স্থবির মহোদয়। তিনি বলেন' " অনন্তগুণের অধিকারী পিতামাতার ঋণ কখনো শোধ করবার নয়। আমরা অনেকে নিজের পিতা মাতাকে অবহেলা, অশ্রদ্ধা করি কিন্তু এই ৩১ লোকভূমিতে দেব-মানবের শিক্ষক,সর্বশ্রেষ্ট মহাজ্ঞানী, তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পরেও শুধুমাত্র জন্মের ৭ দিন পর্যন্ত মায়ের দুধ পান করেছেন, সেই মায়ের ঋণ শোধ করার জন্য স্বর্গে গিয়ে ধর্মদেশনা করে নিজ মাতাকে স্রোতাপত্তি মার্গফলের অধিকারী করেন। পিতা রাজা শুদ্ধোদনকেও ধর্মদেশনা করে দুঃখমুক্তি অর্হত্বফলের অধিকারী করেন। যারা পিতা-মাতাকে অশ্রদ্ধা,অবহেলা, অস্বর্ম্মান করে তারা জন্য ইহজীবনে যেমনি মহাদুঃখ পাবে মৃত্যুর পরেও তাকে নরকেরআগুনে মহাদুঃখ ভোগ করতে হবে,যেমনটা রাজা বিম্বিসারের পুত্র অজাতশত্রু অনেক অনেক পূণ্যকার্য সম্পাদনের পরেও নিজ পিতাকে অশ্রদ্ধা করে জেলের মধ্যে বন্দী রেখে মেরে ফেলার পাপে মৃত্যুর সাথে সাথে নরকের আগুনে মহাদুঃখ ভোগ করতে হয়েছে। তাই যারা ইহকাল-পরকাল যদি সুখ লাভ করতে চান সর্বপ্রথমে নিজের পিতা-মাতা বেঁচে থাকতে যথাসাধ্য সেবা-শুশ্রুষা করুন।"

দ্বিতীয় পর্যায়ে সদ্ধর্ম দেশনা প্রদান করেন, উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় তিলোকানন্দ মহাথের মহোদয়। তিনি বলেন," বৌদ্ধ ধর্মে লৌকিক এবং লোকত্তর দুটো দিক রয়েছে। লৌকিক যাদের সত্য-সুন্দর হবেনা তাদের লৌকত্তর কখনো সুন্দর হতে পারে না। আমাদের সমাজে লৌকিক জীবনে সম্যকদৃষ্টিসম্পন্ন না হয়ে সত্য-সুন্দরের পথে হাটছিনা বলে গরীব হয়ে আছি। কারন আমরা বুদ্ধের সদ্ধর্মবাণী গুলো ভাল করে বুঝতেছিনা, বুঝতে হলে কুশল চেতনা দরকার। তথাগত বুদ্ধ বলেছেন- আমি চেতনাকেই কর্ম বলি। যদি তোমাদের কুশল চেতনা থাকে, দলাদলি,মারামারি, হানাহানি, ভেদাভেদ ভুলে যাও। এসব কখনো ধর্ম হতে পারেনা,এগুলো সব অধর্ম তাই এগুলো ত্যাগ কর নাহলে দুঃখ আছে। যারা জ্ঞানী তারা সম্যকদৃষ্টি সম্পন্ন হয়ে নিজ গন্তব্য পৌঁছতে পারে। যে জাতির কুশল চেতানা থাকবে সে জাতি সবসময় কুশল পথে হাটবে, তাদের কখনো পরাজয় হবেনা। যাদের চেতনা খারাপ তারা সবসময় ( লাদি হেয়ে হাত্তোল) বিপর্যয়ের মুখোমুখি হবে, ভস্ম হয়ে যাবে। আমাদের আদিবাসীরাও যদি চেতনা কুশল পথে না ফিরায় তাহলে আমাদের অস্তিত্বের কোন চিহ্নয় থাকবেনা। ধর্ম নীতি, রাজনীতি আজ দিকেদিকে হাহাকার,( যে যিন্দি মত্তসাদ হন হবরপাত্তা নেই, যা শিষ্যলোই তে হাদন, তাল্লোই তে হায় আর উঠাল্লোই নহায়; গুরু ঠাগুর নমানদন, ইয়ানি হনদিন ধর্ম নয়) যে যেভাবে পারে নিজের স্বার্থ আদায়ে অকুশলের দিকে ধাবিত হচ্ছে। (জাত্ত যদি বাজেবার চেই,ধর্মগান যদি রক্ষাগরিবার চেই) বৌদ্ধ জাতি যদি ঠিকিয়ে রাখতে চাই, বৌদ্ধ ধর্ম যদি উজ্জীবিত রাখতে চাই - বুদ্ধের উপদেশ মানতে হবে, গুরুজনের উপদেশ মান্য করতে হবে, মা-বাবার উপদেশ মানতে হবে। যদি মান্য করি আশির্বাদ লাভ করব, যদি না মানি অভিশাপ স্বরূপ মহাদুঃখ ভোগ করতে হবে। তাই সকলে কুশল চেতনা উৎপন্ন করুন, মানবতাকে জাগিয়ে তুলুন, একে অপরের পরিপূরক হয়ে সদা সর্বদা কুশল কর্মে রত হোন। এতে মানবজন্ম সার্থক হবে, মৃত্যুর পরেও সুগতি লাভ করবে।"

শেষ পর্যায়ে স্বধর্ম দেশনা প্রদান করেন মাননীয় সংঘরাজ, পরম শ্রদ্ধেয় অভয়তিষ্য মহাথের মহোদয়। তিনি বলেন, " আমি অসুস্থ শরীর নিয়ে এখানে তোমাদের অকৃত্রিম শ্রদ্ধা, ভালবাসায় আশির্বাদ বর্ষণ করতে উপস্থিত হয়েছি। তাই বেশি কিছু বলবনা, সুবলাল আমার ( জেত্তাহুত ভেও পো) জেঠাতো ভাইয়ের পুত্র, আজ যে সমস্ত পুণ্যকর্ম সম্পাদন করেছ সে সমস্ত পুণ্যের প্রভাবে তার পিতামাতার পারলৌকিক সুখ লাভ হোক, তোমরা সকলে ধর্মানুরাগী হয়ে জীবন অতিবাহিত করে সুখী হও। "
এই বলে সভা সমাপ্ত ঘোষণা করেন।

★যারা যারা এই পোস্ট কষ্ট করে পড়েছেন লেখার ভুলত্রুতি নিজজ্ঞানে সংশোধন করবেন এই প্রত্যাশা রইল।

*সব্বে সত্তা সুখিতা হোন্তু*
* জগতের সকল প্রাণী সুখী হোক*

***** সাধু *********** সাধু ************* সাধু **************

12/02/2018

গৌতম বুদ্ধের সাতটি স্বরণীয় দিন কি কি?
...............................

(১) বৃহষ্পতি বার:- মাতৃ গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন, (আষাঢ়ী পূর্ণিমা)

(২) শুক্র বার:- ভূমিষ্ঠ হন-লুম্বিনি কাননে, (বৈশাখী পূর্ণিমা)

(৩) শনি বার:- ধর্মচক্র প্রবর্তন করেন-সারনাথে (আষাঢ়ী পূর্ণিমা)

(৪) রবি বার:- হাহক্রিয়া করা হয়-কুশিনগরে (আষাঢ়ী পূর্ণিমা)

(৫) সোম বার:- গৃহত্যাগ করেন- ২৯ বছর বয়ছে (আষাঢ়ী পূর্ণিমা)

(৬) মঙ্গল বার:- মহাপরি নির্বাণ লাভ করেন-কুশিনগরে (বৈশাখী পূর্ণিমা)

(৭) বুধ বার:- বুদ্ধত্ত্ব লাভ করেন ৩৫ বছর বয়ছে- বুদ্ধগয়া বৌধি বৃক্ষের মুলে (বৈশাখী পুর্ণিমা)

কাচালং বৌদ্ধ বিহারে এই বুদ্ধমুর্তিটির অাসন সহ নির্মাণ ব্যায় ৪০,০০০ টাকা  স্বর্গীয় পিতা আনন্দ দুলাল বড়ুয়া'র সৎগতি কামনায় ...
10/02/2018

কাচালং বৌদ্ধ বিহারে এই বুদ্ধমুর্তিটির অাসন সহ নির্মাণ ব্যায় ৪০,০০০ টাকা স্বর্গীয় পিতা আনন্দ দুলাল বড়ুয়া'র সৎগতি কামনায় এবং মাতা পুষ্প রানী বড়ুয়া'র সুস্বাস্থ্য কামনায় বাবু তপন বড়ুয়া ও তার স্বপরিবারবর্গ দান করেছেন।

সাধু............... সাধু..................সাধু....................

Address

Baghaichari
Rangamati
4590

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kachalong Buddhist Monastery / কাচালং বৌদ্ধ বিহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share