17/12/2025
কুরআন কেবল তিলাওয়াতের জন্য নয়—বোঝার জন্য, ভাবনার জন্য, আর জীবনের সঙ্গে জুড়ে নেওয়ার জন্য।
'থিমেটিক তাফসির' সেই বোঝাপড়ার দিকেই আমাদের আহ্বান জানায়।
রমজানজুড়ে চলা ‘কুরআন ৩০ ফর ৩০’ সিরিজ ইতোমধ্যেই বহু মানুষের হৃদয়ে কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে। সেই ধারাবাহিক চারটি সিজনের আলোচনাকে সুসংগঠিত করে এই গ্রন্থে রূপ দেওয়া হয়েছে, যাতে পাঠক কুরআনকে পারাভিত্তিক ও বিষয়ভিত্তিক—দুই দৃষ্টিকোণ থেকেই অনুধাবন করতে পারেন।
আল কুরআনের ত্রিশ পারা অনুযায়ী গ্রন্থটি বিভক্ত ত্রিশটি অধ্যায়ে। প্রতিটি পারায় রয়েছে চারটি ভিন্ন দৃষ্টিভঙ্গি—
▪️ একনজরে কুরআনের মূল বিষয়বস্তু
▪️ সীরাহ-সম্পর্কিত আয়াত ও প্রেক্ষাপট
▪️ আখিরাত ও শেষ বিচারের বাস্তবতা
▪️ কুরআনীয় বিশ্বদর্শন ও জীবনভাবনা
এছাড়া ভূমিকা অংশে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে তাফসির, সীরাহ, আসবাবুন নুযূল ও থিমেটিক তাফসির—যাতে পাঠক শুরু থেকেই সঠিক বুঝ ও গভীর উপলব্ধি নিয়ে এগোতে পারেন।
📖 কুরআনকে শুধু পড়া নয়—বুঝে, ভেবে, হৃদয়ে ধারণ করার একটি অনন্য প্রয়াস এই বই। আজই সংগ্রহ করুন।
অর্ডার লিঙ্ক👉 https://rkmri.co/52N2mN0RAIET/