Parbatya Bhikkhu Sangha Bangladesh: PBSB

Parbatya Bhikkhu Sangha Bangladesh: PBSB Parbatya Bhikkhu Sangha Bangladesh is an ancient Theravadin Monastic Sangha in CHT's, Bangladesh. Estd: 1958

আজ ২৮ আগস্ট ২০২৬খ্রি. শুক্রবার রাঙামাটি সদরস্থ তবলছড়ি খাদ্য গুদাম নিবাসী প্রয়াত শ্রাবন কুমার চাকমার পূণ্যস্মৃতি স্মরণে ত...
28/08/2026

আজ ২৮ আগস্ট ২০২৬খ্রি. শুক্রবার রাঙামাটি সদরস্থ তবলছড়ি খাদ্য গুদাম নিবাসী প্রয়াত শ্রাবন কুমার চাকমার পূণ্যস্মৃতি স্মরণে তাঁর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁরই সহধর্মিণী মিসেস লাভলী চাকমা পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ চিকিৎসা তহবিলে ৫০,২০০/- (পঞ্চাশ হাজার দুইশত টাকা) শ্রদ্ধাদান দিয়েছেন। পাভিসবার পক্ষ থেকে প্রয়াত শ্রাবণ কুমার চাকমার পারলৌকিক সুখ সদ্গতি কামনা করছি ও তাঁর সহধর্মিণী মিসেস লাভলী চাকমার নিরোধ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

পরম পূজনীয় ভিক্ষু সংঘ, পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটি পক্ষ থেকে  স্বশ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আপনার...
27/07/2026

পরম পূজনীয় ভিক্ষু সংঘ,

পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটি পক্ষ থেকে স্বশ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আপনারা সকলেই জানেন আগমী ২৯/৭/২০২৬ খ্রি রোজ বুধবার তারিখে আমাদের ত্রৈ-মাসিক পবিত্র বর্ষাব্রত আরাম্ভ হতে চলেছে। বিগত ১৯ জুলাই ২০২৬ তারিখে পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে উক্ত তারিখে বন্দনা কার্যাদি সম্পাদনের পর প্রত্যক বিহার থেকে বিশ্ব শান্তি কামনায় করনীয় মৈত্রী সুত্র একযোগে পাঠ করা। সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময়ে স্ব-স্ব বিহারে বর্ষাধিস্থান সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ করা গেল।

বিনীত অনুরোধে
লোক মিত্র ভিক্ষু
সাধারণ সম্পাদক
কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটি
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ।

22/07/2026
05/07/2026
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর মাননীয় উপ-সংঘরাজ, রাঙ্গামাটি সদরস্থ ভেদভেদী সংঘারাম বিহারে আজীবন অধ্যক্ষ, মোনঘরের অন্যতম...
05/07/2026

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর মাননীয় উপ-সংঘরাজ, রাঙ্গামাটি সদরস্থ ভেদভেদী সংঘারাম বিহারে আজীবন অধ্যক্ষ, মোনঘরের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরো'র আজ ৭৫ তম শুভ জন্মদিন।।।
আজকের এই দিনে উপসংঘরাজ ভান্তেকে জানাই শ্রদ্ধাপূর্ণ বন্দনা ও শুভেচ্ছা। 🙏

বাঘাইছড়িতে কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সফরআজ ২৬ জুন ২০২৬/২৫৭০ বুদ্ধবর্ষ তারিখে, জীবঙ্গছড়া নবরত্ন বৌদ্ধ বিহারে পাভিসবা কেন্...
26/06/2026

বাঘাইছড়িতে কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সফর

আজ ২৬ জুন ২০২৬/২৫৭০ বুদ্ধবর্ষ তারিখে, জীবঙ্গছড়া নবরত্ন বৌদ্ধ বিহারে পাভিসবা কেন্দ্রিয় সাংগঠনিক সফরের অংশ হিসেবে বাঘাইছড়ি উপজেলা শাখা ভিক্ষুসঙ্ঘ ও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকসমাজ, বিশিষ্টজন এবং বিভিন্ন বিহার পরিচালনা কমিটির সাথে বুদ্ধের শাসন সদ্ধর্ম শ্রীবৃদ্ধি, শিক্ষা ও মানবিক কার্যক্রমকে আরো বেশি গতিশীল করার প্রয়াসে এক প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন- ভদন্ত কল্যাণমিত্র মহাথের, প্রধান অতিথি ছিলেন পাভিসবা কেন্দ্রিয় কমিটির সম্মানিত সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভদন্ত লোকমিত্র থের। এছাড়াও প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক ভদন্ত করুণাবংশ থের, ভদন্ত প্রজ্ঞালোক মহাথের-সহ-সাধারণ সম্পাদক, ভদন্ত বিপস্সি মহাথের, ভদন্ত বিবেকজ্যোতি ভিক্ষু এবং উপজেলা সঙ্ঘের প্রতিনিধিসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ দায়ক-দায়িকামণ্ডলী।

এছাড়াও পাভিসবা'র চারজন প্রয়াত সঙ্ঘরাজগণের উদ্দেশ্য স্মরণ ও নানাবিধ দানের মধ্যদিয়ে পুণ্যদান করা হয়। নবরত্ন বৌদ্ধ বিহারের সর্বস্তরের দায়ক-দায়িকাগণ মহান সঙ্ঘ ও আগত আলোচকদের জন্য পিণ্ডদান/খাবার দান করেন। তাদের সর্বদা আয়ু, বর্ণ, সুখ, বল ও প্রজ্ঞা বর্ধিত হোক।

[ভদন্ত বিবেক জ্যোতি ভিক্ষু মিয়ানমার থেকে বুড্ডিজম স্টাডি শেষ করে ইতোমধ্যে দেশে ফিরেন। তাকে ফুল দিয়ে বরণ করা হয়]

জয়তু বুদ্ধ সাসনম
চিরং টিট্ঠতু বুদ্ধ সাসনম

ছবি: ফুল দিয়ে বরণ সঙ্ঘকে বরণ

"নমো তসস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধসস" রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সরোয়াতলী গ্রামের নিবাসী বাবু পরিতপ খ...
12/06/2026

"নমো তসস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধসস" রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সরোয়াতলী গ্রামের নিবাসী বাবু পরিতপ খীসা, পিতা পঞ্চ কুমার চাকমা বয়স- ৩৪ বৎসর। তিনি দীর্ঘদিন ধরে লিভার কান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ভিক্ষুসংঘের পরিলক্ষিত হলে যথাসাধ্য সহযোগিতার নির্দেশনা দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়। তারই ধারাবাহিকতায় আজ ১২/০৬/২০২৬ খ্রি. রোজ শুক্রবার বাঘাইছড়ি বাবুপাড়া বৌদ্ধ বিহার দেশনালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক ভদন্ত কোলিত থের Kalito Bhante এর মাধ্যমে রোগীকে ১,০০,০০০/- (একলক্ষ) টাকা অনুদান প্রদান করা হত।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বৃদ্ধ ও দুঃস্থ ত্রাণ তহবিলের অন্যতম উদ্যোক্তা বাবু সৈকত খীসা (সুজা) Suja Khisa মহোদয়ও এই মহৎ কর্মে অংশগ্রহণ করেন ও সহযোগিতা প্রদান করেন। এই তহবিলটি ভিক্ষুসংঘের তত্ত্বাবধানে পাহাড়ের বৃদ্ধ, অসহায়, দুঃস্থদের কল্যাণের জন্য পরিচলিত হয়ে আসছে, তহবিল হতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর দীঘিনালা শাখা এবং বাঘাইছড়ি শাখাসহ বিভিন্ন শাখার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা, ভিক্ষুসংঘের সহযোগিতায় সংগৃহীত অনুদানটি রোগীর চিকিৎসা জন্য এবং আরোগ্য লাভের উদ্দেশ্যে আজ হস্তান্তরিত করা হয়।

সব্বে সত্তা সুখীতা হোন্তু

গভীর শোক ও শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে, খাগড়াছড়ি সদরস্থ মিলনপুর বৌদ্ধ বিহার-এর সুযোগ্য বিহার অধ্যক্ষ ভদন্ত আর্যশ্রী মহাথের...
29/05/2026

গভীর শোক ও শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে, খাগড়াছড়ি সদরস্থ মিলনপুর বৌদ্ধ বিহার-এর সুযোগ্য বিহার অধ্যক্ষ ভদন্ত আর্যশ্রী মহাথের মহোদয়ের জন্মধাত্রী মাতা আজ সকালে পরলোকগমন করেছেন।
প্রয়াত সংঘমাতার এই মহাপ্রয়াণে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর সঞ্চিত পুণ্যকর্মের প্রভাবে তিনি যেন সুগতি লাভ করেন এবং সর্বোত্তম কল্যাণে প্রতিষ্ঠিত হন—এই প্রার্থনা করছি।
"অনিচ্চা বত সংখারা, উপ্পাদবয়ধম্মিনো;
উপ্পজ্জিত্বা নিরুজ্ঝন্তি, তেসং উপসমো সুখো।"
প্রয়াত সংঘমাতার পারলৌকিক সদগতি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
সকলের প্রার্থনা ও পুণ্যদান তাঁর কল্যাণের কারণ হোক। 🙏🕯️

Address

Moitree Vihara, Kataltoli, Banarupa
Rangamati
4500

Opening Hours

Monday 08:30 - 22:00
Tuesday 08:30 - 22:00
Wednesday 08:30 - 22:00
Thursday 08:15 - 22:00
Friday 08:30 - 22:00
Saturday 08:30 - 22:00
Sunday 08:30 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Parbatya Bhikkhu Sangha Bangladesh: PBSB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Parbatya Bhikkhu Sangha Bangladesh: PBSB:

Shortcuts

Share