Triratna Bhikkhu Association, Bangladesh

Triratna Bhikkhu Association, Bangladesh The Triratna Bhikkhu Sangha, Bangladesh is a regional, socio-cultural, and community Development Org

ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ কতৃক প্রকাশিত বিনয় সম্মত ১৪৩৩ বাংলা, ২৫৬৯-৭০ বুদ্ধাব্দ, ২০২৬-২৭ খ্রিস্টাব্দের বর্ষপঞ্...
08/04/2026

ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ কতৃক প্রকাশিত বিনয় সম্মত ১৪৩৩ বাংলা, ২৫৬৯-৭০ বুদ্ধাব্দ, ২০২৬-২৭ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জি (ক্যালেন্ডার )।

ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ এর উদ্যোগে ৫দিন ব্যাপী ভিক্ষুদের  ধর্ম বিনয় প্রশিক্ষণ কর্মসূচি:  ২৫শে ফেব্রুয়ারী ২...
17/02/2026

ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ এর উদ্যোগে ৫দিন ব্যাপী ভিক্ষুদের ধর্ম বিনয় প্রশিক্ষণ কর্মসূচি: ২৫শে ফেব্রুয়ারী ২০২৬খ্রীঃ থেকে ১লা মার্চ ২০২৬ খ্রীঃ পর্যন্ত।

বুদ্ধশাসনের স্থায়িত্ব, সংঘের পবিত্রতা এবং স্বধর্মের শুদ্ধ বিকাশের মূলভিত্তি হলো ধর্ম বিনয়। ধর্ম বিনয়ই সংঘের প্রাণ, শাসনের ভিত্তি এবং আর্যধর্মের আলোকবর্তিকা। এই উপলব্ধি থেকে ভিক্ষুসংঘের শুদ্ধ আচরণ, শীল-সমাধি-প্রজ্ঞার বিকাশ এবং গৌতম বুদ্ধের পবিত্র শাসন সুসংহত রাখার লক্ষ্যে আয়োজিত হয়েছে ৫ দিনের ধর্ম বিনয় প্রশিক্ষণ কর্মসূচি। সকল পূজনীয় ভিক্ষু মহোদয়গণের প্রতি বিনীত আহবান শাসনের কল্যাণে, আত্মশুদ্ধির উদ্দেশ্যে এবং সংঘের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে উক্ত প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণ করুন।

শ্রদ্ধাবান স্বধর্মকল্যাণকামী দায়ক-দায়িকাদের প্রতি আন্তরিক আহবান এই মহৎ কর্মযজ্ঞে আর্থিক, নৈতিক ও সার্বিক সহযোগিতার মাধ্যমে শাসনধর্মের উন্নয়নে অংশীদার হোন। আপনাদের সহযোগিতাই সংঘের শক্তি, আপনাদের দানেই শাসনের স্থায়িত্ব।

যোগাযোগঃ ভদন্ত দীপালোক থের – 01672698373
ভদন্ত রক্ষিতানন্দ থের - 01876303501

বার্ষিক সাধারণ সভার নোটিশ ২০২৫
11/12/2025

বার্ষিক সাধারণ সভার নোটিশ ২০২৫

শোক বার্তা ‘‘অনিচ্চ বত্ সংখারা, উপ্পাদা বয ধম্মিনো;"সংস্কার মাত্রই অনিত্য, উৎপত্তি মাত্রই বিলয়শীল" বাংলাদেশ সংঘরাজ ভিক্...
15/11/2025

শোক বার্তা
‘‘অনিচ্চ বত্ সংখারা, উপ্পাদা বয ধম্মিনো;
"সংস্কার মাত্রই অনিত্য, উৎপত্তি মাত্রই বিলয়শীল"
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ, সমাজ সংস্কারের অন্যতম আলোক বত্তিকা,বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জনক, মিয়ানমারসরকার কর্তৃক "অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ" উপাধি প্রাপ্ত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত সর্বজন পূজ্য শানশোভন সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো মহোদয় চিকিৎসাধীন অবস্থায় শতবর্ষ বয়সে ১৩ই নভেম্বর ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার, বিকাল ৪.৪০ মিনিটে মহাপ্রয়াণ লাভ করেন। মহান গুণী এই সংঘমনীষীর মহাপ্রয়াণে ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন গভীর ভাবে শোকাহত। বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহাপ্রয়াণে সমতল থেকে পাহাড় সর্বস্তরের বৌদ্ধ সমাজে অপূরণীয় ক্ষতি সাধন হল। মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের নির্বাণ শান্তি কামনায় ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন এর পক্ষ হতে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও পূণ্যদান করছি।

ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ এর আওতাধীন বৌদ্ধ বিহারের ২০২৫ সালের কঠিন চীবর দানের  তালিকা দেওয়া হলো।
13/09/2025

ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ এর আওতাধীন বৌদ্ধ বিহারের ২০২৫ সালের কঠিন চীবর দানের তালিকা দেওয়া হলো।

মাননীয় ভিক্ষু সংঘ, সংঘের প্রতি শ্রদ্ধা ও বিনম্র বন্দনা জানাচ্ছি। ত্রিরত্ন ভিক্ষু সংঘ বাংলাদেশ এর প্রকাশনা পর্ষদ হতে প্রত...
10/04/2025

মাননীয় ভিক্ষু সংঘ, সংঘের প্রতি শ্রদ্ধা ও বিনম্র বন্দনা জানাচ্ছি। ত্রিরত্ন ভিক্ষু সংঘ বাংলাদেশ এর প্রকাশনা পর্ষদ হতে প্রতি বছর ধারাবাহিকভাবে বর্ষপঞ্জিকা প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও নতুন বর্ষপঞ্জিকা ছাপানোর উদ্যোগ নেওয়া হয়। আমাদের বর্ষপঞ্জিকার কাজ শেষ। আমরা আশা করছি যে আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে এ নতুন বৎসরের বর্ষপঞ্জিকাটি হাতে পেয়ে যাবো এবং যথাসময়ে বিহারে বিহারে ভিক্ষু সংঘের নিকট পৌঁছিয়ে দিতে সক্ষম হবো।

03/03/2025
অনিচ্চ বত্  সাংখারা...... অনিত্য সংবাদ...... আজ ভোর ৫:৩০ ঘটিকায় রাজস্থলী উপজেলা  লংগদু পূর্ণ বাসন পাড়া বৌদ্ধ বিহারে বি...
25/12/2024

অনিচ্চ বত্ সাংখারা......

অনিত্য সংবাদ......

আজ ভোর ৫:৩০ ঘটিকায় রাজস্থলী উপজেলা লংগদু পূর্ণ বাসন পাড়া বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ এবং সংঘ নিকায়ে ৭ম তম মহামান্য সংঘনায়ক ভদন্ত ঞানোত্তারা মহাথের পরলোকগমন করেছেন।

পরম পূজ্য সংঘ নায়ক ভান্তের পারলৌকিক সদগতি ও নিবার্ণ কামনায় ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ এর সংঘের পক্ষে পূণ্য দান করছি।

বার্ষিক সাধারণ সভার নোটিশ
21/12/2024

বার্ষিক সাধারণ সভার নোটিশ

ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা, রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহার কমপ্লেক্স এর বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভদন...
05/12/2024

ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা, রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহার কমপ্লেক্স এর বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভদন্ত ধর্মানন্দ মহাথের ভান্তে হঠাৎ অসুস্থ হওয়ায় বর্তমানে চট্টগ্রাম পার্কভিউ হসপিটালে চিকিৎসারত আছেন, শ্রদ্ধেয় ভান্তের নীরোগ দীর্ঘায়ু কামনায় সংঘের পক্ষে হতে পূণ্যদান করছি । সকলে ভান্তে জন্য পূণ্যদান এবং আর্শীবাদ করবেন।

Address

Rajasthali, Rangamati Hill Tract
Rangamati
4450

Alerts

Be the first to know and let us send you an email when Triratna Bhikkhu Association, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share