Sapchari Shantidham Bouddha Vihar, Rangamati, Bangladesh

Sapchari Shantidham Bouddha Vihar, Rangamati, Bangladesh Well come to Sapchari Shanti Dham Buddhist Temple, Sapchari Para, Rangamati, CHT, Bangladesh.

অদ্য রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুভ বুদ্ধপূর্ণিমা-২৫৭০বুদ...
02/05/2026

অদ্য রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুভ বুদ্ধপূর্ণিমা-২৫৭০বুদ্ধাব্দ উপলক্ষে বুদ্ধপ্রতিবিম্ব দান, সংঘদান, অট্ঠাপরিক্খার দান, সহস্রপ্রদীপ দান, আকাশ প্রদীপ দান সহ নানাবিধ দানের মাধ্যমে ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধপূর্ণিমা পুণ্যানুষ্ঠানটি সুসম্পন্ন হয়ে গেল।

তারিখ: ২মে-২০২৬খ্রি; ২৫৭০বুদ্ধাব্দ, ১৯বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ।
বার: শনিবার।

পুণ্যার্থী দায়ক/দায়িকাবৃন্দ আসছে আগামী ০২মে-২০২৬খ্রি; রোজ: শনিবার। রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে শুভ ত...
24/04/2026

পুণ্যার্থী দায়ক/দায়িকাবৃন্দ আসছে আগামী ০২মে-২০২৬খ্রি; রোজ: শনিবার। রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে শুভ ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধপূর্ণিমা-২৫৭০বুদ্ধাব্দ উদযাপন পুণ্যময় অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুণ্যভাগীদার হওয়ার জন্য সবাইকে মৈত্রীময় আহ্বান জানাচ্ছি।

‘অনিচ্চা বতা সংখারা’— সংস্কার মাত্রেই অনিত্য...রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারের সম্মানিত সুযোগ্য সভাপতি ...
12/04/2026

‘অনিচ্চা বতা সংখারা’— সংস্কার মাত্রেই অনিত্য...
রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারের সম্মানিত সুযোগ্য সভাপতি বাবু সুশীল বিকাশ চাকমা’র জন্মদাতা পিতা খাগড়াছড়ি পার্বত্য জেলাস্থ পানছড়ি উপজেলার সুনামধন্য ব্যক্তিত্ব বীরেন্দ্র পাড়ার নিবাসী বাবু রবিচন্দ্র চাকমা আজ ১২ই এপ্রিল-২০২৬ইং, রোজ রবিবার। সকাল ১০.৩০মিনিটে পরলোকগমন করেছেন।

তাহার পারলৌকিক সুখ সদ্গতি হোক এরূপ মঙ্গল কামনা রইল।

সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহার পক্ষ থেকে---শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক গভীর সমবেদনা।

“জগতের সকল প্রাণী সুখী হউক”

শুভ ইংরেজি নববর্ষ-২০২৬🌷🎆নতুন বছরে হোক সবার চেতনায় শুদ্ধতা, করুণার বিকাশ, প্রজ্ঞার আলোকপ্রাপ্তি।      "ভবতু সব্ব মঙ্গলং"
02/01/2026

শুভ ইংরেজি নববর্ষ-২০২৬🌷🎆
নতুন বছরে হোক সবার চেতনায় শুদ্ধতা,
করুণার বিকাশ, প্রজ্ঞার আলোকপ্রাপ্তি।

"ভবতু সব্ব মঙ্গলং"

রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে ২৩তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৫খ্রি; যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের...
17/10/2025

রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে ২৩তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৫খ্রি; যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সুসম্পাদিত হয়ে গেল...

তারিখ: ১৭ অক্টোবর-২০২৫ইং
রোজ: শুক্রবার।

আগামীকাল ১৭ই অক্টোবর-২০২৫খ্রি; রোজ শুক্রবার। রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে ২৩তম শুভ দানোত্তম কঠিন চীবর...
16/10/2025

আগামীকাল ১৭ই অক্টোবর-২০২৫খ্রি; রোজ শুক্রবার।
রাঙ্গামাটি সদরস্থ সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে ২৩তম শুভ দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠানে পুণ্যার্থীগণকে উপস্থিতি কামনা করছি।
জগতের সকল প্রাণী সুখী হউক

📢 ধর্মীয় সুখবর 📢রাঙ্গামাটি সদরস্থ ঐতিহ্যবাহী সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও বৌদ্ধদের মহান পবি...
09/10/2025

📢 ধর্মীয় সুখবর 📢

রাঙ্গামাটি সদরস্থ ঐতিহ্যবাহী সাপছড়ি শান্তিধাম বৌদ্ধ বিহারে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও বৌদ্ধদের মহান পবিত্র মহা-পুণ্যানুষ্ঠান দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন হতে যাচ্ছে...

তারিখ: ১৭ অক্টোবর'২০২৫খ্রি; ০১কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৫৬৯ বুদ্ধাব্দ।
রোজ: শুক্রবার।

এহেন মহতী পুণ্যানুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে সাফল্য মন্ডিত করার লক্ষ্য আপনি/আপনারা সকলেই আমন্ত্রিত।

“জগতের সকল প্রাণী সুখী হউক”
সাধু— সাধু— সাধু!

06/10/2025

শুভ প্রবারণা পূর্ণিমা তিথিতে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা

Address

Sapchari Shanti Dham Buddhist Monastery
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Sapchari Shantidham Bouddha Vihar, Rangamati, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sapchari Shantidham Bouddha Vihar, Rangamati, Bangladesh:

Share