19/04/2026
চতুরার্য সত্য বা চার আর্যসত্য হলো বুদ্ধের প্রথম দেশনার মূল কথা। দুঃখ থেকে মুক্তির পুরো ফর্মুলা এই ৪টার মধ্যেই আছে।
১. দুঃখ আর্য সত্য
জীবনে দুঃখ আছে। জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, প্রিয় বিচ্ছেদ, অপ্রিয় সংযোগ, চাওয়ার জিনিস না পাওয়া – সবই দুঃখ। সংক্ষেপে পঞ্চ-উপাদান স্কন্ধই দুঃখ।
২. দুঃখ সমুদয় আর্য সত্য
দুঃখ এমনি এমনি আসে না। এর কারণ আছে। মূল কারণ তৃষ্ণা – পাওয়ার লোভ, হওয়ার লোভ, না-হওয়ার লোভ। আর এর গোড়ায় আছে -অবিদ্যা।
৩. দুঃখ নিরোধ আর্য সত্য
সুখবর হলো দুঃখ পুরোপুরি বন্ধ করা সম্ভব। তৃষ্ণাকে শেষ করলেই দুঃখ শেষ। এই অবস্থার নাম নির্বাণ।
৪. দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য
নির্বাণে যাওয়ার রাস্তাটাও বুদ্ধ দেখিয়ে দিয়েছেন। সেটা হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ – সম্যক দৃষ্টি, সংকল্প, বাক্য, কর্ম, জীবিকা, প্রচেষ্টা, স্মৃতি, সমাধি।