06/07/2026
📕সবকিছুই শুরু হয় মন থেকেই। মনই হচ্ছে প্রধান আর সবই মন থেকে গড়ে ওঠা। কেউ যদি খারাপ মন নিয়ে কথা বলে বা কাজ করে, তবে গরুর পায়ের পিছনে গাড়ির চাকা ঘুরে চলার ন্যায় দুঃখ তার পিছু নেয়। (ধম্মপদ.১)
📕সবকিছুই শুরু মন থেকেই। মনই হচ্ছে প্রধান আর সবই মনের সৃষ্টি। কেউ যদি স্বচ্ছ মন নিয়ে কথা বলে বা কাজ করে, তাহলে নিরন্তর ছুটে চলা ছায়ার মতো সুখ তার অনুসঙ্গী হয়। (ধম্মপদ.২)