বুদ্ধ আলো ধর্ম শালা বনবিহার, মরাঠেগা বরকল রাঙ্গামাটি।

  • Home
  • Bangladesh
  • Rangamati
  • বুদ্ধ আলো ধর্ম শালা বনবিহার, মরাঠেগা বরকল রাঙ্গামাটি।

বুদ্ধ আলো ধর্ম শালা বনবিহার, মরাঠেগা বরকল রাঙ্গামাটি। বান্দর আজামোর-হরিণা,মরাঠেগা,বরকল রাঙ্গামাটি।
(ঠেগামুখ ইন্ডীয়া বর্ডার)
জগতে সকল প্রাণী সুখী হোক 🛐⚛️ বিহারটি ২০০৮ সালে শ্রদ্ধেয় ধর্ম তিষ্য ভান্তে প্রতিষ্ঠা করেন।

মহাকারুণিক তথাগত সম্যকসম্বুদ্ধ পবিত্র জন্মভূমি নেপাল আজও আমাদের কাছে করুণা, শান্তি ও মানবতার প্রতীক।সেই নেপালের এক প্রান...
27/08/2026

মহাকারুণিক তথাগত সম্যকসম্বুদ্ধ পবিত্র জন্মভূমি নেপাল আজও আমাদের কাছে করুণা, শান্তি ও মানবতার প্রতীক।

সেই নেপালের এক প্রান্তে
আজ প্রকৃতির ভয়াবহতায় মানুষের জীবন বিপর্যস্ত, কত পরিবার হারিয়েছে আপনজন, কত ঘরবাড়ি মিশে গেছে ধ্বংসস্তূপে।

ভয়াবহ ধস ও বন্যায় বহু প্রাণ ঝরে গেছে। ৪০০ জনের অধিক মানুষ নিখোঁজ -অসংখ্য পরিবার আজ প্রিয়জনের অপেক্ষায়, উৎকণ্ঠায়, অশ্রুসিক্ত।

এই কঠিন সময়ে সীমান্তের দূরত্ব পেরিয়ে মানবতার বন্ধনই হোক আমাদের পরিচয়। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা।

যাঁরা নিখোঁজ, তাঁরা যেন নিরাপদে ফিরে আসেন। আহত ও বিপদগ্রস্ত প্রতিটি মানুষ যেন দ্রুত আশ্রয় ও সহায়তা পান।

বুদ্ধের করুণার আলোয় নেপালের মানুষ শক্তি ফিরে পাক
শোকের এই রাত পেরিয়ে আবার শান্তির সকাল আসুক।

নেপালের জন্য প্রার্থনা। 🇳🇵

23/08/2026

আগামী ২৭ নভেম্বর/২০২৬ইং মহা সংঘদান উপলক্ষে বুদ্ধ আলো ধর্ম শালা বন বিহারে শ্রদ্ধেয় পন্থক ভান্তে আগমন করবেন।🙏🙏🙏
সেই উপলক্ষে ঠেগা এবং ইন্ডিয়া মিজোরাম এলাকাবাসী সবাইকে এই পূণ্য অনুষ্ঠানে আমন্ত্রণ রইলো।🙏🙏🙏

The Venerable Panthak Bhante will visit Buddha Alo Dharma Shala Bon Vihar on November 27th 2026 for the *Maha Sanghadan* (Grand Alms-Giving Ceremony). 🙏🙏🙏
We cordially invite all residents of the Thega and Mizoram (India) areas to attend this meritorious event. 🙏🙏🙏

ঠেগা এলাকায় একটি ধর্মীয় সুসংবাদ -১৪/৮/২০২৬-আজ ঠেগা এলাকা বাসী মিলেমিশে আগামী নভেম্বর ২৭ তারিখ ২০২৬ ইং, মহাসংঘ দান অনুষ...
14/08/2026

ঠেগা এলাকায় একটি ধর্মীয় সুসংবাদ
-১৪/৮/২০২৬-আজ ঠেগা এলাকা বাসী মিলেমিশে আগামী নভেম্বর ২৭ তারিখ ২০২৬ ইং, মহাসংঘ দান অনুষ্ঠান হতে যাচ্ছে বুদ্ধ আলো ধর্ম শালা বনবিহার, মরাঠেগা বরকল রাঙ্গামাটি। সেই উপলক্ষে শ্রদ্ধেয় #বুদ্ধশ্রী ভান্তেকে ফাং করার জন্য সুভলং শাখা বন বিহারে অত্র বিহারে গন্যমান্য ব্যক্তিবর্গ গিয়েছিল।
🔹স্থান:-বুদ্ধ আলো ধর্ম শালা বন বিহার
বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা
বান্দর আজা মোর মরাঠেগা (ইন্ডিয়া বর্ডার)
🔹শ্রদ্ধেয় বুদ্ধশ্রী ভাস্তেকে ফাং করার জন্য এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন -
১/নতুন কুমার চাকমা
২/তুষার কান্তি চাকমা
৩/বলভদ্র চাকমা
৪/শান্তি রাজ চাকমা
৫/দেবাশীষ চাকমা
৬/শাক্য চাকমা
৭/নিউটন চাকমা
📌দেব মানুষ্য তথা সকল প্রাণী হিত সুখ মঙ্গল কামনায়-বরকল উপজেলার, মরাঠেগা, ইন্ডিয়া বর্ডার,ভারত বাংলার সীমান্তের ধর্মানুষ্ঠানে বুদ্ধ আলো ধর্মশালা বন বিহারে এসে পূণ্য ভাগিদার হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।
সব্বে সত্বা সুখিতা হোন্তু জগতের সকল প্রাণী সুখি হোক,,
জগতের সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করুক
সাধু সাধু সাধু
14/08/2026- Today, residents of the Thega area came together regarding the *Mahasangha Dana* (Grand Sangha Offering) ceremony scheduled for November 27, 2026, at the Buddha Alo Dharma Shala Bon Vihar in Morathega, Barkal, Rangamati. In preparation for this event, a group of distinguished individuals visited the Subhalong Branch Bon Vihar to formally invite the Venerable Bhante.
🔹Venue: Buddha Alo Dharma Shala Bon Vihar
Barkal, Rangamati Hill District
Morathega (India Border)

28/07/2026

🙏 পূজ্য ধর্মতিষ্য ভান্তের প্রতি আদিবাসীদের কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব 🙏

একটি জাতি তখনই সত্যিকার অর্থে মহান হয়,যখন তারা নিজেদের ইতিহাস, উপকারক ব্যক্তিত্ব এবং তাঁদের ত্যাগকে কখনো ভুলে যায় না।কৃতজ্ঞতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। বুদ্ধের দেশনায়ও কৃতজ্ঞ ব্যক্তিকে মহৎ মানুষ বলা হয়েছে। যিনি প্রাপ্ত উপকার স্মরণ করেন এবং উপকারকের প্রতি সম্মান প্রকাশ করেন,তিনিই প্রকৃত অর্থে উত্তম মানুষ।

আজ আমি একটি বিষয় বিনয়ের সঙ্গে সকলের সামনে তুলে ধরতে চাই।

পূজ্য ধর্মতিষ্য ভান্তের প্রতি পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগণের বার্ষিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ।প্রতিবছর অন্তত একবার হলেও আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত—।

কেন এই কথা বলছি?

কারণ আমরা সবাই জানি,দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের আদিবাসীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেছেন।ভূমি হারানো,ভূমি হারানোর আশঙ্কা,বিভিন্ন ধরনের নিপীড়ন, ভয় ও অনিশ্চয়তার মধ্যে অসংখ্য মানুষ দিন কাটিয়েছেন"তা সকলের জানা।অনেক সংগ্রাম ও আন্দোলনের পরও বহু জায়গায় সমস্যা থেকেই গেছে।

এমন কঠিন সময়ে পূজ্য ধর্মতিষ্য ভান্তে তাঁর প্রজ্ঞা,মৈত্রী,তেজ,শক্তির বলে-ফুরোমোন,রাঙ্গাপানি, সাধনাপুর,স্বর্গপুর(স্বর্গপুর বর্তমান অধ্যক্ষ শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত ভান্তে),নির্বাণপুর (শ্রদ্ধেয় জ্যোতিস্বর ভান্তে), কাউখালীর অযরাম বনবিহার,পানছড়িসহ আরও অনেক স্থানে ধর্মীয় প্রতিষ্ঠান ও ভূমি রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিলো।বহু মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।এসব স্থান রক্ষা পাওয়ার মাধ্যমে বহু পরিবার ও বহু আদিবাসী বড় ধরনের ক্ষতির সমস্যা হাত থেকে রক্ষা পেয়েছেন—এমন অনুভূতি আজও মানুষের হৃদয়ে জীবন্ত।
"পূজ্য ধর্মতিষ্য ভান্তে নহ্ অদহ্,এই জাগানি এদক্ষন হনোজনে যেই পারিলাঊন নি বা সংগ্ৰাম গরিনে ও রাগেই পারিলোঙ ঊন নি...?এদক্ষন ক্যাম্প বজিলুন।হদক চেষ্টা গজ্জোন তারা আদত নেযেবার হিন্তু,পূজ্য ধর্মতিষ্য ভান্তে জ্ঞান,শক্তি,মৈত্রী বলে রাগেই দিয়ে।বর্তমান সুযোগ সুবিধা হার অর--?

আমরা হয়তো সব ইতিহাস জানি না। কিন্তু যারা জানেন, তাঁদের দায়িত্ব সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। কারণ যে জাতি তার উপকারীদের ভুলে যায়, সে জাতি একদিন নিজের ইতিহাসও হারিয়ে ফেলে।

বুদ্ধ আমাদের শিখিয়েছেন—উপকারের প্রতিদান সব সময় বস্তু দিয়ে দিতে হয় না; আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও স্মরণও একটি মহৎ প্রতিদান।

তাই আসুন, আমরা পূজ্য ধর্মতিষ্য ভান্তের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর মানবকল্যাণমূলক কাজ, মৈত্রীর শিক্ষা এবং মানুষের জন্য আত্মনিবেদিত জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরি। কৃতজ্ঞতা প্রকাশ করলে মানুষের মর্যাদা কমে না; বরং আরও বৃদ্ধি পায়।

এটি কোনো ব্যক্তি-পূজা নয়; এটি একজন উপকারকের প্রতি সম্মান,ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার চর্চা।

পূজ্য ধর্মতিষ্য ভান্তের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 🙏

সকল প্রাণী সুখী হোক। সকলের মঙ্গল হোক। ☸️🙏
#বুদ্ধ_ধাতু
#পূজ্য_ধর্মতিষ্য_ভান্তে
#মৈত্রী
#শান্তির_বার্তা
#সাধু_সাধু_সাধু

🔴মায়ের শেষ ইচ্ছা পূরণ বনভান্তে ১৯৮৫ সাল মে মাসের শুরু। শ্রদ্ধেয় বনভান্তের গৃহীকালীন মা পূন্যশীলা বীরপুদি চাকমা ভীষণ অস...
20/07/2026

🔴মায়ের শেষ ইচ্ছা পূরণ বনভান্তে

১৯৮৫ সাল মে মাসের শুরু। শ্রদ্ধেয় বনভান্তের গৃহীকালীন মা পূন্যশীলা বীরপুদি চাকমা ভীষণ অসুস্থ। প্রায় বিশ/একুশ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখের ভুগছেন।সে অসুখের মাত্রা হঠাৎ বৃদ্ধি পেয়েছে দুয়েক দিন হতে।মেঝ ছেলেই(৩য় পুত্র)জহর লাল চাকমার বঙ্গলতলীস্থ বাড়িতে শয্যাশায়ী হয়ে মরনাপন্ন প্রায়। চিকিৎসায় কোন ফল হচ্ছে না দেখে জহর লাল ভূপেন্দ্র লাল (৪র্থ পুত্র)ও বাবুল (৫ম পুত্র) চাকমারা মায়ের বেশে থাকার আশা এক প্রকার ছেড়েই নিলেন।জহর লাল চাকমার মনে পড়ল মায়ের এই শেষ অবস্থার খবর তো শ্রদ্ধেয় বনভান্তেকে জানানো দরখার।ভান্তে হলেও তিনি যে আমাদের বড় ভাই, মায়ের প্রথম পুত্র। কিন্তু পরক্ষনে সেই চিন্তা বাদ দিতে হল মন থেকে। ভাবতে লাগলেন কিভাবে এ খবর জানাবেন। রাঙ্গামাটির তো বহুদুরে। লঞ্চ যোগে রাঙ্গামাটির গিয়ে ফিরে আসতে কম হলেও তিনদিন হাতে রাখতে হবে। মায়ের এই গুরুতর অসুস্থের সময় তিনদিন বাড়ীর বাইরে থাকা কী করে সম্ভব। অন্যদিকে লঞ্চ করে রাঙ্গামাটি যেতে কতো জায়গায়ই -না আর্মির চেকপোস্টর ভোগাক্তিতে পড়তে হয়, তার হিসেব নেই।আর উল্টোপাল্টা কিছু ঘটলে তো সব-ই শেষ হয়ে যাবে।এসব ভেবে জহর লাল চাকমা রাঙ্গামাটিতে আসতে সাহস করলেন না।ফলে বনভান্তেকে মায়ের মরনাপন্ন অবস্থায় কথা জানাতে পারলেন না।

মৃত্যুর তিনদিন আগে মাতৃদেবী বীরপুদি চাকমা পুত্র জহর লালকে বললেন -আমাকে মূল বাড়ির অমুক কামড়ায় স্থানান্তর কর। মায়ের নির্দেশ পেয়ে জহর লাল চাকমাও তাই করলেন। উল্লেখ্য যে,এই কামড়াটিতে কোন এক অসুস্থতার সময় বনভান্তে তাকে দেখতে এসেছিলেন।একজন দুজন করে করে পাড়ার লোকজনেরা বীরপুদি চাকমার এ গুরুতর অসুস্থের অবস্থা দেখে যেতে লাগলেন। মৃত্যুর একদিন আগে বিকেল বেলায় হঠাৎ শয্যাশায়ী বীরপুদি চাকমার বলে উঠলেন -ভান্তে, তুমি আজ বিকালে এসেছ। সকালে আসলে তো সিয়্যং এর ব্যবস্থা করতাম। মায়ের একথা শুনে জহর লাল চাকমারা ভাবলেন,মা অসুখের ঘোরে এসব বললেন নিশ্চয়।তা না হলে বনভান্তেকে দেখলেন কোথায়।ভান্তেকে তো আমরা খবর টুকু ও দিতে পারিনি।বনভান্তে আসবেন কীভাবে। আর ভান্তে যদি সত্যি সত্যিই আসতেন, তাহলে আমরা সবাই দেখতাম। মা একাই দেখবেন কেন! তবে পরক্ষণে জহর লালের মনটা কেমন যেন হয়ে গেল। চিন্তা আসলো, আহা-রে! মা তাঁর বড়ো ছেলেকে কতো-ই ভালোবাসেন। এসময়ও তাঁর কথা স্মরণ করছেন। নিশ্চয় খুব দেখতে ইচ্ছা করছে বড়ো ছেলেকে। কিন্তু, আমি তো তাঁকে খবরই দিতে পারি নি। হয়ত মা-এর এটা-ই শেষ ইচ্ছা। মার এ'ইচ্ছাটুকু পূরণ করে দিতে পারছি না, পারলাম না। এভেবে নিজকে ভীষণ অপরাধী মনে হতে লাগল তার। পরদিন ভোরে বীরপুদি চাকমা পুত্রবধুকে "বৌমা, বৌমা" বলে ডেকে উঠলেন। আর নির্দেশের স্বরে বললেন -“তাড়াতাড়ি সিয়্যং রান্না কর। আজ বনভান্তে এখানে এসে সিয়্যং খাবেন"। শ্বাশুড়ির কথায় তেমন বিশ্বাস না জন্মালেও সিয়্যং রান্না করলেন পুত্রবধু। সকাল সাড়ে দশটার দিকে বীরপুদি চাকমা বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন “বৌমা, বনভান্তে আসতেছেন। তাড়াতাড়ি ঐ পালংকের উপর একটা পাটি বিছায়ে দাও, নতুন একটা চাদর বিছায়ে দাও। সিয়্যং রান্না হলে বনভান্তেকে খাবার পরিবেশনের ব্যবস্থা কর।” তবে কোথায় ভান্তে! পরিবারের অন্য সদস্যরা কেউ-ই তো দেখতে পাচ্ছেন না। তারপরও তারা পালংকের উপর পাটি বিছায়ে দিলেন, নতুন একটা ছাদর বিছায়ে দিলেন। অল্পক্ষণ পর সেখানে ভান্তের উদ্দেশ্যে সিয়্যং দিলেন যত্নসহকারে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বীরপুদি চাকমা মৃদুস্বরে বলে উঠলেন -"ঐ তো, ঐ তো বনভান্তে আবার আসতেছেন।একথা বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দিনটি ৬ই মে ১৯৮৫ ইং, ২৩শে বৈশাখ ১৩৯২ বাংলা, ২৫২৮ বুদ্ধাব্দ, রোজ সোমবার। দীর্ঘ ২৬ দিন পর্যন্ত অসুখে ভোগার পর তাঁর মৃত্যু হল।

এপ্রসঙ্গে বলতে গিয়ে বনভান্তের একনিষ্ঠ উপাসক ও প্রতিদিন বিহারে এসে ভান্তেকে সেবা প্রদানকারী, রাজমাতা আরতি রায়ের ছোট ভগ্নিপতি বাবু সমর বিজয় চাকমা বলেন, "সেদিন বনভান্তে রাজবন বিহারে সিয়্যং গ্রহণ করেন নি। প্রায় সারাদিন তাঁর রুমের ভেতর অবস্থান করেছিলেন। রুমের জানলাও বন্ধ রেখেছিলেন। শ্রামণদেরকে নির্দেশ দিয়েছিলেন -তাঁকে যেন ডাকা না হয়। সময় হলে তিনি নিজে রুমের দরজা খুঁলেবেন। সন্ধ্যার দিকে রুমের দরজা খুলে বেরিয়ে আসেন।” এসব ঘটনা থেকে এটা বলা যায়, বনভান্তে সেদিন মায়ের শেষ ইচ্ছা পূরণ করেছেন। উল্লেখ্য যে, তাঁকে প্রব্রজ্যা গ্রহণের অনুমতি প্রদানকালে মাতৃদেবী বীরপুদি চাকমা অনুরোধ করেছিলেন-মৃত্যুর সময় যেন তোমারে দেখতে পাই। সেসময় তুমি যেখানে, যে অবস্থায় থাকেন না কেন। আর তিনিও মায়ের অনুরোধ রক্ষা করবেন বলে কথা দিয়েছিলেন। তাই এ'দিন অলৌকিক ঋদ্ধি শক্তির মাধ্যমে মায়ের সেই অনুরোধটুকু রক্ষা করলেন।

তথ্যসূত্র: বনভান্তের দেশনা
(২য় খন্ড)ডাঃ অরবিন্দ বড়ুয়া)।

Address

Morathega, 149 No. Guichari Mouza, Barkal Upazila
Rangamati
4570

Alerts

Be the first to know and let us send you an email when বুদ্ধ আলো ধর্ম শালা বনবিহার, মরাঠেগা বরকল রাঙ্গামাটি। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to বুদ্ধ আলো ধর্ম শালা বনবিহার, মরাঠেগা বরকল রাঙ্গামাটি।:

Shortcuts

Share