উত্তর চন্ডীপুর মেহের আলী মোল্লা বাড়ি জামে মসজিদ

  • Home
  • Bangladesh
  • Ramganj
  • উত্তর চন্ডীপুর মেহের আলী মোল্লা বাড়ি জামে মসজিদ

উত্তর চন্ডীপুর মেহের আলী মোল্লা বাড়ি জামে মসজিদ ফি সাবিলিল্লাহ

সালাতে আমরা কোথায় তাকাচ্ছি—এটিও সালাতের খুশূ‘ ও একাগ্রতার অংশ।তবে একটি বিষয় মনে রাখা জরুরি: সালাতের প্রতিটি অবস্থায় দ...
16/08/2026

সালাতে আমরা কোথায় তাকাচ্ছি—এটিও সালাতের খুশূ‘ ও একাগ্রতার অংশ।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি: সালাতের প্রতিটি অবস্থায় দৃষ্টির স্থান নির্ধারণের জন্য আলাদা সহীহ হাদিস নেই। তাই সহীহভাবে যা প্রমাণিত এবং ফকীহদের যে ব্যাখ্যা—দুটিকে আলাদা করে দেখা জরুরি।

তাশাহহুদের সময় নবী ﷺ-এর শাহাদাত আঙুলের দিকে দৃষ্টি রাখার বিষয়টি বর্ণিত হয়েছে। ওয়াইল ইবনু হুজর (রাঃ) বলেন, নবী ﷺ শাহাদাত আঙুল দিয়ে ইশারা করতেন এবং তাঁর দৃষ্টি তা অতিক্রম করত না।
📖 সুনান আন-নাসাঈ ১২৭৫ — সহীহ

অন্যদিকে, কিয়ামসহ সালাতের বিভিন্ন অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখা অধিকাংশ ফকীহ খুশূ‘ ও একাগ্রতার জন্য সুন্নাহ হিসেবে উল্লেখ করেছেন।

আর দুটি বিষয় থেকে অবশ্যই বিরত থাকা উচিত—

☁️ সালাতে আকাশের দিকে তাকানো
রাসূল ﷺ এ ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন।
[সহীহ বুখারী, সহীহ মুসলিম]

👀 অকারণে এদিক-ওদিক তাকানো
রাসূল ﷺ এটিকে শয়তানের এমন এক ছিনিয়ে নেওয়া বলেছেন, যার মাধ্যমে সে বান্দার সালাত থেকে কিছু অংশ ছিনিয়ে নেয়। [সহীহ বুখারী]

সালাতে চোখের দৃষ্টি স্থির রাখা—হৃদয়ের দৃষ্টি স্থির রাখারও একটি অনুশীলন।

#সালাতেরখুশূ

মুনাজাতের জন্য জরুরী আরবী দুয়া সমূহঃসমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য। আল্লাহ দরূদ ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্ল...
04/08/2026

মুনাজাতের জন্য জরুরী আরবী দুয়া সমূহঃ

সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য।
আল্লাহ দরূদ ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর; আর তাঁর বংশধর, তাঁর সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা সুন্দরভাবে তাঁদের অনুসরণ করবে তাদের উপর (আমিন)।

দুয়া মানেই যে ওযু করে নামায পড়ে দুই হাত তুলে চাইতে হবে, এমন কোনো কথা নেই। হ্যা, দুই হাত তুলে দুয়া করা ভালো। তবে আপনি যেকোনো সময় ওঠতে বসতে, কোথাও যেতে যেতে দুয়া করতে পারেন। এইভাবে দুয়া ও যিকিরের মাধ্যমে আমাদের অবসর সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের তোওফিক দান করুন, আমিন।

নীচের এই দুয়াগুলো হাত তুলে বা হাত না তুলে, যেকোন মুনাজাতে, ফরয, সুন্নত বা নফল যেকোন নামাযের যেকোন সিজদাতে, নামাযের শেষ অংশে অর্থাৎ আত্তাহিয়্যাতু ও দুরুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে দুয়া মাসুরা হিসেবে, বিতিরের কুনুতে, উঠতে বসতে যেকোনো সময়ই পড়া যাবে। দুয়াগুলো নামাযের ভেতরে আরবীতে পড়তে হবে, নামাযের বাইরে হলে আরবী বা বাংলা যেকোন ভাষাতেই করা যাবে।

১. সবচাইতে কম কথায় সবচাইতে বেশি কল্যান প্রার্থনা করার দুয়াঃ
এই দুয়াটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি করতেন।
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ দো‘আ হতঃ
رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَـنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ রব্বানা আ-তিনা ফিদ্দুনিয়া হা’সানাতাওঁ-ওয়াফিল আ-খিরাতি হা’সানাতাওঁ ওয়া-ক্বিনা আ’যাবান্নার।
অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করো এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো। আর তুমি আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও। [সুরা আল-বাক্বারাহঃ ২০১]

২. পাপ থেকে ক্ষমা প্রার্থনার জন্য দুয়াঃ আমাদের আদিপিতা আদম (আঃ) ও মা হা’ওয়্যা (আঃ) আল্লাহর নিষেধ অমান্য করলে ক্ষমা প্রার্থনা ও তোওবা করার জন্য স্বয়ং আল্লাহ তাআ’লা তাদের দুইজনকে এই দুয়াটি শিখিয়ে দেন। এই দুয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআ’লা তাদেরকে ক্ষমা করে দেন। আমাদের উচিত তাদের মতো আমাদের পাপ থেকে ক্ষমা প্রার্থনার জন্য নিয়মিত এই দুয়া করা।
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
উচ্চারণঃ রাব্বানা যোয়ালামনা আং-ফুসানা ওয়া-ইল্লাম তাগ-ফিরলানা ওয়াতার্ হা’মনা লানা কুনান্না মিনাল খাসিরিন।
অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি যুলুম করেছি, অতএব আপনি যদি আমদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হব।
[আল-আ’রাফঃ ২৩]

৩. গুনাহ মাফ করার ও নেককার ঈমানদার হিসেবে মৃত্যুর জন্য দুয়াঃ
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
উচ্চারণঃ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া-কাফফির আ’ন্না সাইয়্যিআ-তিনা ওয়া তাওয়াফ্ফানা মাআ’ল আবরা-র।
অর্থঃ হে আমাদের পালনর্তা! আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমাদের মন্দ কাজগুলো দূর করে দিন আর আমাদেরকে নেককার হিসেবে মৃত্যু দান করুন। [সুরা আলে ইমরানঃ ১৯৩]

৪. পিতা-মাতার জন্য দুয়াঃ
জীবিত বা মৃত পিতা মাতা দুইজনের জন্য এই দুয়া বেশি করতে হবেঃ
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণঃ রাব্বির হা’ম-হুমা কামা রাব্বা ইয়ানি ছগিরা।
অর্থঃ হে আমাদের পালনর্তা! আপনি আমার পিতা-মাতার প্রতি তেমনি দয়া করুন যেইরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল।

৫. ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দুয়াঃ
আল্লাহ যখন কারো ভালো করতে চান তখন তাকে অনেক টাকা পয়সা, ভালো স্বামী বা স্ত্রী, দামী গাড়ি দেননা। যদিও আমরা এইগুলোকেই কল্যানের বিষয় বলে মনে করি। পার্থিব সুখ স্বাচ্ছন্দ কখনো আল্লার নেয়ামত হতে পারে, কখনোবা আল্লাহর পরীক্ষা হতে পারে। কিন্তু আল্লাহ যখন কারো কল্যান করতে চান, তখন তাকে “ফিকহ” বা দ্বীনের গভীর জ্ঞান দান করেন।
আর সেই জ্ঞান চাওয়ার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর শেখানো সুন্দর ছোট্ট একটা দুয়া আছে, আপনারা মুখস্থ করে নিতে পারেন।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نَافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আস-আলুকা ই’লমান নাফিআ’ন, ওয়া রিযক্বান ত্বাইয়্যিবান, ওয়া আ’মালাম-মুতাক্বব্বালা।
অর্থঃ হে আল্লাহ! আমি তোমার নিকট উপকারী জ্ঞান, পবিত্র জীবিকা ও গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি।
[ইবনে মাজাহ, হিসনুল মুসলিম পৃষ্ঠা ১১৩]

এই দুয়াটা আমার প্রিয় কারণ, এর সাথে আরো দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চাওয়া হয়েছে – রিযকান ত্বাইয়্যিবান বা পবিত্র জীবিকা – এর দ্বারা দুনিয়াবি চাহিদার পূরণের জন্যও দুয়া করা হলো আর, আ’মালান মুতাক্বাব্বালান বা – এমন আমল যা আল্লাহর কাছে কবুল হয়, পরকালের জন্য যা প্রয়োজন তাও প্রার্থনা করা হলো। এতো গুরুত্বপূর্ণ তিনটা বিষয় একসাথে ছোট্ট একটা দুয়ার মধ্যে থাকায় আমাদের সবার শিখে নেওয়া উচিত।

এই দুয়া প্রত্যেকদিন ফযরের ফরয নামাযের সালাম ফেরানোর পর একবার পড়া সুন্নত। এছাড়া সিজদাতে, সালাম ফিরানোর আগেসহ যেকোনো সময় করা যাবে। আরবীতে না পারলে বাংলাতেও করা যাবে, যতদিন না মুখস্থ হচ্ছে। দুয়াটা পাওয়া যাবে হিসনুল মুসলিম বইয়ের ১১৩ নাম্বার পৃষ্ঠায়।

৬. হেদায়েতের উপর থাকা, অন্তর যেন দ্বীনের উপরে থাকে তার জন্য দুয়াঃ
আরবীতে হৃদয়কে বলা হয় ‘ক্বালব’, যার একটা অর্থ হচ্ছে - যেই জিনিস খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ, মানুষের হৃদয় খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়, একারণে মানুষ আজকে যাকে ভালোবাসে, কাল তাকে ঘৃণা করে।
কেয়ামতের আগে এমন হবে মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যা সময় কাফের হয়ে যাবে। আবার মানুষ সন্ধ্যা সময় ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এইজন্য হৃদয় যাতে পরিবর্তন না হয়ে যায়, পাপাচার, কুফুরী, আল্লাহর নাফরমানির দিকে ঝুকে না পড়ে সেই জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি করে এই দুয়া করতেনঃ

يَـا مُـقَـلِّـبَ الْـقُـلُـوْبِ ثَـبِّـتْ قَـلْـبِـىْ عَـلَـى دِيْـنِـكَ

উচ্চারণঃ ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব! ষাব্বিত ক্বালবী আ’লা দ্বীনিক।
অর্থঃ হে হৃদয় সমূহের পরিবর্তন করার মালিক! আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর অবিচলভাবে প্রতিষ্ঠিত রাখো।
[সুনানে তিরমিযী]

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
উচ্চারণঃ রব্বানা লা তুযিগ ক্বুলুবানা বাআ’দা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুংকা রাহ’মাহ, ইন্নাকা আংতাল ওহহাব।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমাদেরকে হেদায়েত করার পর তুমি আমাদের অন্তরকে বাঁকা করে দিয়োনা এবং তোমার নিকট থেকে আমাদেরকে রহমন্ত দান কর। নিশ্চয়ই তুমি অত্যন্ত দয়ালু।
[সুরা আলে ইমরানঃ ৮]
* অন্তরকে বাঁকা অর্থ হচ্ছে অন্তরে মুনাফেকী, কুফুরী, পাপাচার বা আল্লাহর অবাধ্যতা প্রবেশ করা।

৭. রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্দর একটি দুয়াঃ মুখস্ত করে নিতে পারেন ও মুনাজাতে বেশি বেশি করে আর বিশেষ করে সিজদাতে এই দুয়া করতে পারেন।
اَللهم إِنِّي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعَفَافَ، وَالغِنَى
আল্লা-হুম্মা ইন্নি আস-আলুকাল হুদা ওয়াত-তুক্বা ওয়াল আ'ফাফা ওয়াল গি’না।
অর্থ: হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি।
[মুসলিম ২৭২১, তিরমিযী ৩৪৮৯, ইবনু মাজাহ ৩৮৩২, আহমাদ ৩৬৮৪]

৮. ইচ্ছায় বা অনিচ্ছায় যেকোনো শিরক থেকে বাঁচার দুয়াঃ কেউ ৪০ বছর আল্লাহর ইবাদত করলো, কতযে নফল সুন্নত নামায পড়লো, রোযা রাখলো - কিন্তু মরণের আগে শিরক করে তোওবা না করেই মারা গেলো... একটা মাত্র শিরক তার সমস্ত আমল নষ্ট করে দেবে (নাউযুবিল্লাহ)!
কেয়ামতের দিন তার আমলগুলোর কোনো ওযন আল্লাহ তাকে দেবেন না, এইগুলোকে ধূলো বালিতে রূপান্তরিত করে দেবেন।
আর জেনে হোক বা না জেনেই হোক যেকেউ, যেকোনো সময় শিরকে লিপ্ত হতে পারে, যে যত বড় নেককারই হোক না কেনো (মা যা' আল্লাহ)।
এইজন্য শিরক করা অথবা অনিচ্ছায় শিরকে লিপ্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়।
রাসুলুল্লাহ (সাঃ) শেখানো একটা দুয়া আছে, কেউ যদি প্রতিদিন সকাল বিকাল একবার করে পড়েন, তাহলে আশা করা যায় আল্লাহ তাকে শিরক থেকে হেফাজত করবেন।
আপনি কি জানেন, সেই দুয়াটা কি?
দুয়াটা হচ্ছেঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ

উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আ’উযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ’লাম, ওয়া আস-তাগফিরুকা লিমা লা আ’লাম।
অনুবাদঃ হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর আমার অজানা অবস্থায় কোনো শিরক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি। [আহমাদ ৪/৪০৩, হাদীসটি সহীহ, সহীহ আল-জামে ৩/২৩৩। হিসনুল মুসলিমঃ পৃষ্ঠা ২৪৬। ]

৯. বিপদ বা দুঃশ্চিন্তার জন্য এই দুয়াটা সবাই মুখস্থ করে নিনঃ
তিমি মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) এই দোয়া করেছিলেন এবং কঠিন বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন।
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظّالِمِينَ
উচ্চারণঃ লা ইলা-হা ইল্লা-আংতা, সুবহা’-নাক, ইন্নি কুংতু মিনায-যোয়ালিমিন।
অর্থঃ "(হে আল্লাহ) তুমি ছাড়া আর কোনো মা’বুদ নাই, তুমি পবিত্র ও মহান! নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত।"
কুরানুল কারীমে এই দুয়া বর্ণিত হয়েছে সুরা আল-আম্বিয়া: আয়াত নাম্বার ৮৭ তে। সঠিক আরবীর জন্য ছবিটা দেখুন।

এই দুয়ার উপকারীতাঃ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “কোনো মুসলিম যদি এই দুয়া পড়ে, তার দুয়া কবুল করা হবে। অন্য হাদীস অনুযায়ী, এই দুয়া পড়লে আল্লাহ তার দুঃশ্চিন্তা দূর করে দিবেন।” [সুনানে আত-তিরমিযী।]

দুয়া কিভাবে পড়তে হবেঃ বিপদ আপদ বা দুঃশ্চিন্তার সময় এই দুয়া বেশি বেশি করে পড়তে হয়। যতবার ইচ্ছা ও যতবার সম্ভব হয় ততবার পড়বেন। এক লক্ষ পঁচিশ হাজার পড়ে যে “খতম ইউনুস” পড়ানো হয় হুজুর বা মাদ্রাসা ছাত্রদেরকে টাকা দিয়ে ভাড়া করে, বা দুয়া কেনাবেচা করা হয় – এইগুলো বেদাত – এই রকম খতম করানোর কোনো দলীল নেই শরীয়তে।
আপনার যতবার সম্ভব হয় ততবার পড়বেন – এত এত বার পড়তে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি নিজের জন্য নিজে দুয়া করবেন - আল্লাহর কাছে সেটাই বেশি পছন্দনীয়।
সর্বোত্তম হচ্ছে – ফরয/নফল/সুন্নত যেকোনো নামাযের সিজদাতে এই দুয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া।
আল্লাহ আমাদেরকে তাঁর অতুলনীয় রহমতের ছায়ার মধ্যে আশ্রয় দিন, আমীন।

১০. আল্লাহর যিকর, শুকিরিয়া ও সুন্দরভাবে তাঁর ইবাদত করার জন্য সাহায্য চাওয়ার দুয়াঃ
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبادَتِكَ
“আল্লাহুম্মা আ ই’ন্নী আ’লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হু’সনি ইবাদাতিক”।
অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর”।
এই দুয়া ইচ্ছা করলে নামাযের ভেতরে সিজদাতে বা সালাম ফেরানোর আগে দুয়া মাসুরার সময়ও করা যায়।
এই দুয়াটা এতো গুরুত্বপূর্ণ যে, রাসুলুল্লাহ (সাঃ) এক সাহাবীকে এই দুয়া পড়ার জন্য বিশেষভাবে ওয়াসীয়ত করে যান। রাসুলুল্লাহ (সাঃ) মুয়ায বিন জাবাল (রাঃ) এর হাত ধরে বলেছিলেনঃ ‘‘হে মুয়াজ! আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। অতঃপর তিনি বললেন, হে মুয়াজ! আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি প্রত্যেক সালাতের পর এই দুয়া করা ত্যাগ করবেনা, “আল্লাহুম্মা আ ই’ন্নী আ’লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হু’সনি ইবাদাতিকা।” [আবু দাউদ ১/২১৩, নাসায়ী, ইবেন হিব্বান, হাদীস সহীহ।]

১১. জান্নাত প্রার্থনা করা ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার দুয়াঃ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ’উযু বিকা মিনান্নার।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দুয়া করে, হে আল্লাহ তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে দুয়া করে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও”। [তিরমিযিঃ ২৫৭২, ইবনে মাজাহ ৪৩৪০, শায়খ আলবানি এই হাদীসটিকে সহীহ বলেছেন, সহীহুল জামি ৬২৭৫]
***উল্লেখ্য – সকাল সন্ধ্যায় ৭ বার “আল্লাহুম্মা আজিরনি মিনান্নার” পড়ার হাদীসটা জয়ীফ বা দুর্বল, শায়খ আলবানী সিলসিলা জয়ীফাহঃ ১৬২৪।
সুতরাং সেটা না পড়ে এই দুয়া পড়বেন, কারণ এটাতে জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়া দুইটা দোয়া আছে আর এটা সহীহ। ঐটা থেকে এইদুয়াটা ভালো ও সহীহ।

১২. কেয়ামতের দিন হিসাব সহজ করার জন্য দুয়াঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রত্যেকের হিসাব নেওয়া হবে আর আল্লাহ যার হিসাব নেবেন তাকে শাস্তি দেবেন। এই কথা শুনে সাহাবীরা ভয় পেলো, কারণ কে এমন আছে যে নিষ্পাপ? সুতরাং সকলেই শাস্তি পাবে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মুমিনদের জন্য হিসাব সহজ করা হবে। কেয়ামতের দিন আল্লাহ তাঁর ঈমানদার বান্দাদেরকে রহমতের চাদরে ঢেকে নেবেন, অন্যদের থেকে আলাদা করে দেবেন। এরপরে গোপনে তাকে তার পাপকাজগুলো দেখানো হবে। বান্দা তার পাপকাজগুলো দেখে ভয় পেয়ে যাবে, আর চিন্তা করতে থাকবে তাহলেতো আমার বাঁচার কোনো পথ নাই! তখন আল্লাহ তাকে বলবেন তুমি পাপ করেছো কিন্তু অমুক সময় তোওবা করেছো আর আমি তোমার তোওবা কবুল করেছি। আর শুধু কবুলই করিনাই – তোওবা করেছো এইজন্য পাপ কাজগুলোকে এখন নেকীতে পরিবর্তন করে দিলাম। এইকথা শুনে বান্দা খুব খুশি হয়ে বলবে, হে আল্লাহ আমারতো আরো অনেক পাপ আছে – সেইগুলোতো দেখতে পাচ্ছিনা (পাপের পরিবর্তে নেকী পাওয়ার আশায় সে এই কথা বলবে)।
এর পরে বান্দাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। এই হচ্ছে হিসাব সহজ করার পদ্ধতি। এরকম যেন হিসাব গ্রহণ সহজ করা হয়, এই জন্য এই দুয়া করতে হয়ঃ

উচ্চারণঃ আল্লাহুম্ম হা’সিবনি হি’সাবাই-য়্যাসিরা।
অর্থঃ হে আল্লাহ তুমি আমার হিসাব সহজ করো।
ইমাম হাকিম হাদীসটি বর্ণনা করেছেন, শায়খ আলবানীর মতে দুয়াটি হাসান সহীহ।

১৩. ছাত্রদের স্মৃতি শক্তি বাড়ানো, বুদ্ধির প্রখরতা, জিহবার জড়তা বা তোতলামি দূর করার জন্য, ও দাওয়াতী কাজে সাহায্য লাভের জন্য দুয়াঃ
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
وَيَسِّرْ لِي أَمْرِي

وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
يَفْقَهُوا قَوْلِي
উচ্চারণঃ রব্বিশ-রহ’লী ছদরী। ওয়া ইয়াসসিরলী আমরী। ওয়াহ’লুল উ’ক্বদাতাম-মিলাসানি। ইয়াফক্বহু ক্বওলী।
অর্থঃ হে আমার পালনকর্তা! আমার বক্ষকে প্রশস্ত করে দিন। এবং আমার কাজ সহজ করে দিন। আর আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন, যাতে করে তারা আমার কথা বুঝতে পারে। [সুরা ত্বা হাঃ ]

১৪. দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দো‘আঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ওয়াল ‘আজযি ওয়াল কাসাল, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালা‘ইদ দ্বাইনি ওয়া গালাবাতির রিজা-ল।
হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।
[বুখারী, ৭/১৫৮, নং ২৮৯৩; সেখানে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দো‘আটি বেশি বেশি করতেন। আরও দেখুন, বুখারী, (ফাতহুল বারীসহ) ১১/১৭৩; আরও দেখুন যা পৃষ্ঠায় ১৩৭ নং এ বর্ণিত হবে।]

১৫. দুই সিজদার মাঝখানে বসাঃ এখানে নিজের পছন্দমতো যেকোনো দুয়া করা যায়না, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দুয়াগুলো করেছেন শুধুমাত্র সেই দুয়াগুলোই করা যাবে। আর এইখানে দুয়া আরবীতেই করতে হবে। দুই সিজদার মাঝখানে এই দুয়াগুলো করার সময় তাশাহুদের মতো আংগুন দিয়ে ইশারা করা সুন্নত। যেই দুয়া করতে হবেঃ ছোট্ট এই দুয়াটা কি মুখস্থ করা যায়না?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরয, সুন্নত, নফল যে কোনো সালাতের দুই সিজদার মাঝখানে বসা অবস্থায় এই দুআটি করতেনঃ
رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي
উচ্চারণঃ রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি।
অর্থঃ হে আমার রব আমাকে ক্ষমা করা, হে আমার রব আমাকে ক্ষমা কর।
আবু দাউদ ১/৩১, ইবনে মাজাহ, দুয়াটা সহীহ।
এই ছোট্ট দুয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ মিস করা ঠিকনা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনে ৭০ থেকে ১০০ বার তোওবা করতেন। আপনি যদি সালাতের দুই সিজদার মাঝখানে এই দুয়াটা পড়ার অভ্যাস গড়ে তুলেন তাহলে দিনে যত রাকাত করে সালাত পড়বেন, তত বারই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা উপায় হচ্ছে বেশি বেশি করে নিয়মিত তোওবা ও ইস্তিগফার করা (ক্ষমা চাওয়ার দুয়া করা)। এছাড়া দুই সিজদার মাঝখানে আরেকটা ছোট্ট সুন্দর দুয়াঃ
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَاجْبُرْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي
উচ্চারণঃ আল্লা-হুম্মাগফিরলী, ওয়ারহা’মনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়াআ’ফিনি, ওয়ারযুক্বনী, ওয়ারফা‘নী।
অর্থঃ হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন”।
হাদীসটি ইমাম নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থগারগণ সবাই সংকলন করেছেন। আবূ দাউদঃ ৮৫০, তিরমিযীঃ ২৮৪, ২৮৫, ইবন মাজাহঃ ৮৯৮। শায়খ আলবানির মতে হাদীস সহীহ।
বিঃদ্রঃ এই দুয়াটা কম-বেশি বিভিন্ন ভাবে বর্ণনা আছে, সবগুলো সহীহ – তবে এখানে যেটা দেওয়া আছে এটা সবচাইতে বড় যেখানে সবগুলো দুয়া একসাথে আছে। এটা করলে সবগুলো দুয়াই করা হলো।

১৬. নেককার স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য দুয়াঃ

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণঃ রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ক্বুররাতা আ’ইয়ুন, ওয়াজআ’লনা লিল মুত্তাক্বীনা ইমামা।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।[সূরা ফুরকানঃ ২৫:৭৪]

বিঃদ্রঃ - যারা অলসতা বশত বা ইমানের দুর্বলতার কারণে আরবী মুখস্থ করতে চান না বা পারেন না, তারা অন্তত বাংলাটা মুখস্থ করে রাখতে পারেন এবং মুনাজাতের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আল্লাহর কাছে চাইতে পারেন।
وَصَلَّى اللَّهُ وَسَلَّمَ وَبَارَكَ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ.
আল্লাহ্ দরূদ ও সালাম এবং বরকত বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মাদ, তাঁর বংশধর ও তাঁর সকল সাহাবীগণের উপর।

নবীজি (সা.)-এর শেখানো ১০টি লাইফ হ্যাকস।1. "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি, যা নিয়মিত করা হয়, তা পরিমাণে অল্প হলে...
19/07/2026

নবীজি (সা.)-এর শেখানো ১০টি লাইফ হ্যাকস।

1. "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি, যা নিয়মিত করা হয়, তা পরিমাণে অল্প হলেও।"

- সহীহ বুখারি: ৬৪৬৫

2. "একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো, তার সাথে অপ্রয়োজনীয় বিষয়গুলো এড়িয়ে চলা।"

-সুনান আত-তিরমিজি: ২৩১৭

3. "প্রকৃত বীর সে নয়, যে কুস্তিতে কাউকে হারিয়ে দেয়; বরং সেই প্রকৃত বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।"

- সহীহ বুখারি: ৬১১৪

4. "আগে তোমার উটটি বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো।"

- সুনান আত-তিরমিজি: ২৫১৭

5. "পার্থিব বিষয়ে সর্বদা তোমার চেয়ে নিচের অবস্থানে থাকা মানুষের দিকে তাকাও, ওপরের দিকে তাকিও না।"

- সহীহ মুসলিম: ২৯৬৩

6. "পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও: বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দরিদ্রতার আগে সচ্ছলতাকে, ব্যস্ততার আগে অবসরকে এবং মৃত্যুর আগে জীবনকে।"

মুসতাদরাক আলাস সাহিহাইন: ৭৮৪

7. "হে আল্লাহ! আমার উম্মতের জন্য সকাল বেলার সময়ে বরকত দান করুন।"

সুনান আবু দাউদ: ২৬০৬

৪. “তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে।"

- সহীহ বুখারি: ১৩

9. "যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময়ও তোমাদের কারো হাতে একটি গাছের চারা থাকে, সে যেন তা রোপণ করে দেয়।"

মুসনাদে আহমাদ: ১২৯০২

10. "দুনিয়াতে এমনভাবে জীবন কাটাও যেন তুমি একজন মুসাফির অথবা পথচারী।”

- সহীহ বুখারি: ৬৪১৬

দুনিয়ার সবকিছু স্থায়ী মনে করে এর পেছনে পাগলের মতো ছুটে লাভ নেই। ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী চিন্তা কমিয়ে জীবনকে সিম্পল রাখলে দুশ্চিন্তা ও মানসিক চাপ অনেক কমে যায়।

আল্লাহ তাআলা তাঁর মুমিন বান্দাদের জন্য জান্নাতকে চূড়ান্ত সফলতা হিসেবে নির্ধারণ করেছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ...
04/07/2026

আল্লাহ তাআলা তাঁর মুমিন বান্দাদের জন্য জান্নাতকে চূড়ান্ত সফলতা হিসেবে নির্ধারণ করেছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিভিন্ন হাদিসে এমন কিছু আমলের কথা উল্লেখ করেছেন, যেগুলোর জন্য তিনি জান্নাতে প্রবেশের সুসংবাদ, জান্নাতে ঘর কিংবা জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। নিচে সহীহ ও গ্রহণযোগ্য হাদিসের আলোকে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ সেগুলো তুলে ধরা হলো—

▪️১. তাওহীদের ওপর জীবন শেষ করা

مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ

যার শেষ কথা হবে “লা ইলাহা ইল্লাল্লাহ”, সে জান্নাতে প্রবেশ করবে। সুনানে আবু দাউদ: ৩১১৬

জীবনের শেষ মুহূর্তে ঈমানের ওপর মৃত্যু হওয়া জান্নাতের অন্যতম বড় কারণ। এটি খালিস তাওহীদের ফল।

▪️২. পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা

خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ... فَمَنْ أَتَى بِهِنَّ... فَقَدْ عَهِدَ اللَّهُ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ

যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রবেশের অঙ্গীকার করেছেন। সুনানে আবু দাউদ: ৪২৫, নাসাঈ: ৪৬১

নামাজ ইসলামের স্তম্ভ। এটি ঠিক থাকলে জান্নাতের পথ সহজ হয়।

▪️৩. ইলম অন্বেষণ করা

مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ

যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহীহ মুসলিম: ২৬৯৯, তিরমিযী: ২৬৪৬

দ্বীনি ইলম মানুষকে সঠিক ঈমান ও আমলের পথে নিয়ে যায়।

▪️৪. জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত

مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ

যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থান সংরক্ষণ করবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সহীহ বুখারী: ৬৪৭৪

গুনাহের বড় উৎস দুইটি—জিহ্বা ও যৌন প্রবৃত্তি। নিয়ন্ত্রণই জান্নাতের চাবি।

▪️৫. ফজর ও আসরের সালাত

مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ

যে ব্যক্তি ফজর ও আসরের সালাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী: ৫৭৪, মুসলিম: ৬৩৫

এই দুই সালাত সবচেয়ে কঠিন সময়ে হয়, তাই এতে বিশেষ ফজিলত।

▪️৬. মসজিদ নির্মাণ করা

مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ

যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। বুখারী: ৪৫০, মুসলিম: ৫৩৩

এটি সদকায়ে জারিয়া—মৃত্যুর পরও সওয়াব চলতে থাকে।

▪️৭. এতিমের দায়িত্ব গ্রহণ করা

أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا

আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব। বুখারী: ৫৩০৪

এতিমের প্রতি দয়া আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় আমল।

▪️৮. কন্যাসন্তান লালন-পালন করা

مَنْ عَالَ جَارِيَتَيْنِ... كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ

যে ব্যক্তি দুই কন্যাসন্তানকে লালন-পালন করে, তারা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। বুখারী: ১৪১৮, মুসলিম: ২৬২৯

ইসলামে কন্যাসন্তানের মর্যাদা অত্যন্ত উচ্চ।

▪️৯. উত্তম চরিত্র

أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسُنَ خُلُقُهُ

যার চরিত্র সুন্দর, তার জন্য আমি জান্নাতের উচ্চ স্থানে ঘরের নিশ্চয়তা দিচ্ছি। আবু দাউদ: ৪৮০০

সুন্দর চরিত্র ঈমানের পূর্ণতা নির্দেশ করে।

▪️১০. অহেতুক তর্ক পরিহার করা

أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ

যে ব্যক্তি অহেতুক তর্ক পরিত্যাগ করে, তার জন্য জান্নাতে ঘরের নিশ্চয়তা রয়েছে। আবু দাউদ: ৪৮০০

অহংকার ও বিতর্ক অনেক সময় সত্যকে নষ্ট করে।

▪️১১. রোজা পালন করা

إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ...

জান্নাতে একটি দরজা আছে যার নাম ‘রাইয়ান’। কিয়ামতের দিন রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। বুখারী: ১৮৯৬, মুসলিম: ১১৫২

রোজা গুনাহ থেকে আত্মাকে পরিশুদ্ধ করে এবং জান্নাতের বিশেষ দরজা দিয়ে প্রবেশের সুযোগ দেয়।

▪️১২. হজ পালন করা

الْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ

গ্রহণযোগ্য (মাবরুর) হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। বুখারী: ১৭৭৩, মুসলিম: ১৩৪৯

হজ যদি খালিসভাবে হয়, তা জীবনের সব গুনাহ মোচন করে দেয়।

▪️১৩. বারো রাকাআত সুন্নত নামাজ আদায় করা

مَنْ صَلَّى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ

যে ব্যক্তি দিনে-রাতে বারো রাকাআত সুন্নত নামাজ পড়বে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সহীহ মুসলিম: ৭২৮

ফজরের আগে ২, যোহরের আগে-পরে, মাগরিব ও ইশার সুন্নত—এই নিয়মিত আমল জান্নাতের ঘর উপহার দেয়।

▪️১৪. ঈমানের সাথে আল্লাহর পথে মৃত্যুবরণ করা

مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ

যে ব্যক্তি শিরক না করে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহীহ মুসলিম: ৯৩

এটি জান্নাতের সবচেয়ে বড় ও নিশ্চিত শর্ত।

▪️১৫. সালামের প্রসার করা, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো ও রাতের সালাত আদায় করা

يَا أَيُّهَا النَّاسُ، أَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ.

"হে মানুষ! তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো, মানুষকে খাদ্য খাওয়াও, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন (রাতে) সালাত আদায় করো। তাহলে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে।" তিরমিজি: ১৩৩৪

যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে এসব আমল করে, আল্লাহ তাআলা তাকে শান্তি, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জান্নাতে প্রবেশের সুসংবাদ দিয়েছেন।

--- আইন উদ্দিন আইনী
:

সূরা বাকারা শুনলেই অনেকের মনে হয়—এত বড় সূরা, কীভাবে পড়ব?২৮৬টি আয়াত।কুরআনের সবচেয়ে বড় সূরা।পুরোটা পড়তে বসলে অনেক স...
01/07/2026

সূরা বাকারা শুনলেই অনেকের মনে হয়—

এত বড় সূরা, কীভাবে পড়ব?

২৮৬টি আয়াত।
কুরআনের সবচেয়ে বড় সূরা।
পুরোটা পড়তে বসলে অনেক সময় লাগে।
তাই অনেকে শুরুই করতে পারেন না।

কিন্তু সূরা বাকারায় এমন কিছু আয়াত আছে, যেগুলো জীবনের কঠিন সময়ে মুমিনের জন্য সান্ত্বনা, সাহস ও দিকনির্দেশনা হয়ে আসে।

আজকে সূরা বাকারার ৫টি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে বলছি—যেগুলো ভয়, বিপদ, দুশ্চিন্তা, দুনিয়া-আখিরাতের চাওয়া এবং রাতের আমলে খুব গুরুত্বপূর্ণ।

আয়াত ১ — ভয় ও অনিরাপত্তায়

আয়াতুল কুরসি।

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ

উচ্চারণ:

আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ুম।

অর্থ:

আল্লাহ—তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।

সূরা বাকারা: ২৫৫

আয়াতুল কুরসিতে আল্লাহর মহান পরিচয় এসেছে।
তিনি চিরঞ্জীব।
তিনি সবকিছুর ধারক।
তিনি ঘুমান না।
তিনি আসমান-জমিনের মালিক।

তাই ভয়, অনিরাপত্তা বা অস্থিরতার সময় এই আয়াত মুমিনের হৃদয়ে শক্তি দেয়।

ফরজ নামাজের পর, রাতে ঘুমানোর আগে এবং ভয়ের সময় আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করা যায়।

আয়াত ২ — বিপদ ও শোকে

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

উচ্চারণ:

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অর্থ:

নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই ফিরে যাব।

সূরা বাকারা: ১৫৬

এই আয়াত শুধু মৃত্যুসংবাদে বলার জন্য নয়।
বিপদ, ক্ষতি, শোক, কষ্ট—সব অবস্থায় এই বাক্য মুমিনকে মনে করিয়ে দেয়—

আমি আল্লাহর।
আমার জীবন আল্লাহর।
আমার হারানো জিনিসও আল্লাহর।
আমার ফিরে যাওয়াও আল্লাহর কাছেই।

এর পরের আয়াতে আল্লাহ এমন ধৈর্যশীল মানুষের জন্য তাঁর সালাত, রহমত ও হেদায়েতের কথা বলেছেন।

সূরা বাকারা: ১৫৭

আয়াত ৩ — দুনিয়া ও আখিরাতের কল্যাণে

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ:

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ,
ওয়া ফিল আখিরাতি হাসানাহ,
ওয়া কিনা আযাবান নার।

অর্থ:

হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।

সূরা বাকারা: ২০১

এই দোয়ায় দুনিয়ার কল্যাণ আছে।
আখিরাতের কল্যাণ আছে।
জাহান্নাম থেকে মুক্তির আবেদন আছে।

নবীজি ﷺ এই দোয়াটি বেশি বেশি পড়তেন।

সহীহ বুখারি: ৪৫২২

কখনো বুঝতে না পারলে—কী চাইব, কীভাবে চাইব—এই দোয়াটি পড়ুন।

আয়াত ৪ — অসহ্য কষ্ট ও বোঝার সময়

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا

উচ্চারণ:

লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা।

অর্থ:

আল্লাহ কোনো প্রাণকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।

সূরা বাকারা: ২৮৬

কখনো কখনো মনে হয়—

আর পারছি না।
এই কষ্ট নেওয়ার মতো শক্তি নেই।
সংসার, অসুস্থতা, কাজ, দুশ্চিন্তা—সব একসাথে ভারী হয়ে গেছে।

তখন এই আয়াত মুমিনকে মনে করিয়ে দেয়—

আল্লাহ আমার অবস্থা জানেন।
তিনি আমার সীমা জানেন।
তিনি আমার ভেতরের দুর্বলতাও জানেন।
তিনি অন্যায়ভাবে কারও ওপর সাধ্যের বাইরে বোঝা চাপান না।

এই আয়াত হতাশ হৃদয়ে সাহস জাগায় এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে শেখায়।

আয়াত ৫ — রাতে ঘুমানোর আগে

সূরা বাকারার শেষ দুই আয়াত।

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ

উচ্চারণ:

আমানার রাসুলু বিমা উনযিলা ইলাইহি মির রব্বিহি।

সূরা বাকারা: ২৮৫-২৮৬

নবীজি ﷺ বলেছেন—

যে রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, সেই রাতের জন্য তা তার জন্য যথেষ্ট হবে।

সহীহ বুখারি: ৫০০৯

এই দুই আয়াতে ঈমানের ঘোষণা আছে।
আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ভাষা আছে।
সাধ্যের বাইরে বোঝা না দেওয়ার দোয়া আছে।
ভুল-ত্রুটি মাফের আবেদন আছে।

রাতে ঘুমানোর আগে এই দুই আয়াত পড়ার অভ্যাস খুব মূল্যবান।

আজকের জীবনে এই ৫টি আয়াত মনে রাখুন—

ভয় ও অনিরাপত্তায় — আয়াতুল কুরসি।
বিপদ ও শোকে — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুনিয়া ও আখিরাতের কল্যাণে — রাব্বানা আতিনা।
অসহ্য কষ্টে — লা ইউকাল্লিফুল্লাহ।
রাতে ঘুমানোর আগে — সূরা বাকারার শেষ দুই আয়াত।

সূরা বাকারার পুরোটা এখনই মুখস্থ না হলেও চলবে।
কিন্তু এই আয়াতগুলো যদি জীবনে জায়গা পায়, তাহলে কঠিন সময়ে আপনি কুরআনের দিকে ফিরে যেতে শিখবেন।

আপনার জীবনে এখন কোন বিষয়টি বেশি চলছে?

ভয়?
দুশ্চিন্তা?
শোক?
রিজিকের চাপ?
অসহ্য মানসিক কষ্ট?
রাতে ঘুমের অস্থিরতা?

কমেন্টে সংক্ষেপে লিখুন।

আমি চেষ্টা করব কুরআন ও হাদিসের আলোকে সেই অবস্থার জন্য প্রাসঙ্গিক আয়াত, দোয়া বা আমল স্মরণ করিয়ে দিতে।

রেফারেন্স:
সূরা বাকারা: ১৫৬-১৫৭, ২০১, ২৫৫, ২৮৫-২৮৬
সহীহ বুখারি: ৪৫২২, ৫০০৯
আয়াতুল কুরসির ফজিলত: নাসাঈ

জীবনে অনেক তো মুনাজাত করেছেন, এবার উত্তমরূপে এইভাবে একবার করুনমানুষের কাছে কত কিছু চেয়েছেন!কত দরজায় কড়া নেড়েছেন!কত আশা ন...
18/06/2026

জীবনে অনেক তো মুনাজাত করেছেন, এবার উত্তমরূপে এইভাবে একবার করুন

মানুষের কাছে কত কিছু চেয়েছেন!কত দরজায় কড়া নেড়েছেন!কত আশা নিয়ে অপেক্ষা করেছেন!

কিন্তু এমন একজন আছেন, যিনি কখনো বিরক্ত হন না।বরং বান্দা না চাইলে অসন্তুষ্ট হন।

তিনি আল্লাহ... ❤️

আজ দুই হাত তুলে একান্তে বলুন—

🤲 হে আমার রব!

আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন।যে গুনাহ আমি মনে রেখেছি, আর যে গুনাহ আমি ভুলে গেছি—সব।

আমার হৃদয়কে প্রশান্ত করে দিন।অন্তরের সব অস্থিরতা, ভয়, কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দিন।

আমাকে এমন রিজিক দিন, যাতে অভাব না থাকে;এমন বরকত দিন, যাতে অল্পেও প্রাচুর্য অনুভব করি।

আমাকে হিদায়াতের উপর জীবিত রাখুন,হিদায়াতের উপর মৃত্যু দিন,এবং হিদায়াতের উপরই আপনার সামনে উপস্থিত করুন।

আমার ঈমানকে কখনো দুর্বল হতে দেবেন না।আমাকে এক মুহূর্তের জন্যও আমার নফসের হাতে ছেড়ে দেবেন না।

আমার চোখকে হারাম থেকে,জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে,অন্তরকে হিংসা ও অহংকার থেকে হেফাজত করুন।

আমার মা-বাবার উপর রহম করুন।তাদের জীবনে শান্তি দিন,আর যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন।

আমার পরিবারকে হেফাজত করুন।আমার সন্তানদের দ্বীনের খাদেম বানান।আমার ঘরে ভালোবাসা, রহমত ও বরকত নাযিল করুন।

হে আল্লাহ!আমাকে মানুষের মুখাপেক্ষী করবেন না।আপনাকেই আমার জন্য যথেষ্ট করে দিন।

আমার ইজ্জত, আমল ও ঈমানকে মৃত্যু পর্যন্ত নিরাপদ রাখুন।

যেদিন আমার মৃত্যু হবে,সেদিন আমার জিহ্বায় যেন কালিমা থাকে,অন্তরে যেন আপনার ভালোবাসা থাকে,আর আপনি যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন।

হে আল্লাহ!আমি দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ চাই।যা আমার জন্য ভালো, তা আমাকে দান করুন।আর যা আমার জন্য ক্ষতিকর, তা আমার থেকে দূরে সরিয়ে দিন।

কারণ—আপনি ছাড়া আমার আর কেউ নেই,আপনি ছাড়া আমার কোনো আশ্রয় নেই,আপনি ছাড়া আমার কোনো ভরসা নেই।

اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد ﷺ، وأعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد ﷺ

🤍 আমীন ইয়া আরহামার রাহিমীন।

নামাজ ও সিজদাহ্ হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম। সিজদাহ্ কেবল একটি শারীরিক অঙ্গভঙ্গি নয়, বরং এট...
21/05/2026

নামাজ ও সিজদাহ্ হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম। সিজদাহ্ কেবল একটি শারীরিক অঙ্গভঙ্গি নয়, বরং এটি চরম বিনয় ও আত্মসমর্পণের বহিঃপ্রকাশ।

​নিচে কুরআন ও হাদিসের আলোকে সিজদাহর গুরুত্ব এবং পেরেশানি মুক্তির উপায়গুলো বিস্তারিত আলোচনা করা হলো:

​১. সিজদাহ্ বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়

​মানুষ যখন সিজদাহ্ করে, তখন সে দুনিয়ার সব মোহ ছেড়ে দিয়ে তার সবচেয়ে সম্মানিত অঙ্গ (কপাল) মাটিতে ঠেকিয়ে দেয়। এই বিনয় আল্লাহ খুব পছন্দ করেন।

​রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন, যখন সে সিজদারত থাকে। সুতরাং তোমরা (সিজদায়) বেশি বেশি দোয়া করো।"
— (সহিহ মুসলিম, হাদিস নং ৪৮২)

​২. বিপদ ও দুশ্চিন্তায় নামাজের নির্দেশ (কুরআনের আলো)

​আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে, জীবনের কঠিন সময়ে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে।

​কুরআনের আয়াত:
"তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।"
— (সূরা আল-বাকারাহ, আয়াত: ৪৫)

​অর্থাৎ, যখনই মনে হবে পেরেশানি আপনাকে ঘিরে ধরেছে, তখনই সিজদায় লুটিয়ে পড়ুন। আল্লাহ আপনার মনের ভার লাঘব করে দেবেন।

​৩. সিজদাহ্ মনের সংকীর্ণতা ও অস্থিরতা দূর করে

​রাসূলুল্লাহ (সা.)-এর যখনই কোনো বড় দুশ্চিন্তা আসত, তিনি দ্রুত নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে লক্ষ্য করে ইরশাদ করেন:

​কুরআনের আয়াত:
"আমি জানি যে, তাদের (কাফিরদের) কথা তোমার মনে কষ্ট দেয়। সুতরাং তুমি তোমার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করো এবং সিজদাহ্ কারীদের অন্তর্ভুক্ত হও।"
— (সূরা আল-হিজর, আয়াত: ৯৭-৯৮)

​এই আয়াতটি প্রমাণ করে যে, মানুষের কটু কথা বা দুনিয়াবি কোনো চাপ যখন মনকে বিষিয়ে তোলে, তখন সিজদাহ্ প্রশান্তির মহৌষধ হিসেবে কাজ করে।

​৪. গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি

​অনেক সময় আমাদের জীবনে পেরেশানি আসে আমাদেরই করা কোনো ভুলের কারণে। সিজদাহ্ করলে আল্লাহ সেই গুনাহগুলো মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন।

​রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"তুমি আল্লাহর উদ্দেশ্যে বেশি বেশি সিজদাহ্ করো। কেননা তুমি যখনই আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিজদাহ্ করো, আল্লাহ তার বিনিময়ে তোমার একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি গুনাহ মিটিয়ে দেন।"
— (সহিহ মুসলিম, হাদিস নং ১০৭৫)

​৫. সিজদাহ্ হলো জান্নাতে যাওয়ার মাধ্যম

​আমরা দুনিয়ার পেরেশানি নিয়ে চিন্তিত থাকি, কিন্তু সিজদাহ্ আমাদের চিরস্থায়ী জীবনের দুশ্চিন্তাও দূর করে দেয়। একবার রাসূলুল্লাহ (সা.)-এর এক খাদেম রাবীআহ বিন কাব (রা.)-এর কাছে নবীজী জানতে চাইলেন, "তুমি আমার কাছে কী চাও?"

​রাবীআহ (রা.) বললেন, "আমি জান্নাতে আপনার সাথী হতে চাই।"
রাসূল (সা.) বললেন, "তাহলে তুমি বেশি বেশি সিজদার মাধ্যমে (অর্থাৎ নফল নামাজ পড়ে) আমাকে সাহায্য করো।"
— (সহিহ মুসলিম)

​অর্থাৎ, সিজদাহ্ কেবল দুনিয়ার বিপদ নয়, পরকালের কঠিন পথও সহজ করে দেয়।

​৬. সিজদাহ্ শয়তানকে পরাজিত করে

​মানুষের মনের অধিকাংশ পেরেশানি ও কুচিন্তা আসে শয়তানের পক্ষ থেকে। যখন কোনো মুমিন সিজদাহ্ করে, শয়তান তখন চরম হতাশ ও লজ্জিত হয়ে পড়ে।

​রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যখন মানুষ সিজদার আয়াত পাঠ করে সিজদাহ্ দেয়, তখন শয়তান দূরে গিয়ে কাঁদতে থাকে আর বলে— হায় আফসোস! আদম সন্তানকে সিজদার আদেশ দেওয়া হলো আর সে সিজদাহ্ করে জান্নাতী হলো, কিন্তু আমাকে সিজদার আদেশ দেওয়া হয়েছিল আর আমি অবাধ্য হয়ে জাহান্নামী হলাম।"
— (সহিহ মুসলিম)

​শয়তান যখন আপনার থেকে দূরে সরে যাবে, আপনার মনের অস্থিরতা ও কুমন্ত্রণা এমনিতেই কমে আসবে।

​৭. সিজদাহ্ মানুষের চেহারায় নূর ও মনে প্রশান্তি আনে

​সিজদার প্রভাব কেবল আত্মিক নয়, শারীরিকও। সিজদাহ্ করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা মানসিক চাপ (Stress) কমাতে সাহায্য করে। কুরআনে আল্লাহ বলেন:

​"তাদের কপালে সিজদার চিহ্ন থাকবে।"
— (সূরা আল-ফাতহ, আয়াত: ২৯)

​মুফাসসিরিনগণ বলেন, এই চিহ্ন কেবল দাগ নয়, বরং এটি হলো ইবাদতের সেই নূর যা একজন মুমিনের চেহারায় প্রশান্তি হয়ে ফুটে ওঠে। যার চেহারা ও মনে আল্লাহর নূর থাকে, দুনিয়ার ছোটখাটো বিপদ তাকে বিচলিত করতে পারে না।

​৮. শোকরের সিজদাহ্ (সিজদায়ে শোকর)

​পেরেশানি কমানোর একটি বড় চাবিকাঠি হলো কৃতজ্ঞতা। যখনই কোনো খুশির খবর পাবেন বা কোনো বিপদ থেকে মুক্তি পাবেন, তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়ুন।

✅ ​রাসূলুল্লাহ (সা.) যখনই কোনো সুসংবাদ পেতেন, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিজদায় পড়ে যেতেন। (আবু দাউদ)

✅ ​নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন এবং পেরেশানি কমিয়ে দেন।

১০. ​জীবনের ব্যস্ততায় সিজদাহ্ যেভাবে বাড়াবেন:

​✅ সুন্নতে মুয়াক্কাদা ও নফল নামাজ: ফরজের পাশাপাশি সুন্নাত ও নফল নামাজের সংখ্যা বাড়িয়ে দিন।

✅ তাহিয়াতুল ওজু: ওজু করার পর দুই রাকাত নামাজ পড়ার অভ্যাস করুন।

✅ ইশরাক ও চাশতের নামাজ: দিনের শুরুতে এই নামাজগুলো আপনার সারাদিনের কাজের জিম্মাদার আল্লাহর হাতে তুলে দেয়।

✅ সিজদায় দীর্ঘ সময় থাকা: তাড়াহুড়ো না করে সিজদায় গিয়ে অন্তত ৩ বারের বেশি (৫, ৭ বা ৯ বার) তাসবিহ পাঠ করুন এবং ধীরস্থিরভাবে আল্লাহর মহিমা অনুভব করুন।

১১. ​সারসংক্ষেপ: পেরেশানি কমাতে যা করবেন

​আপনি যদি চান আপনার মনের অস্থিরতা কমে যাক, তবে এই তিনটি কাজ নিয়মিত করতে পারেন:

✅ ​দীর্ঘ সিজদাহ্: নফল নামাজে সিজদায় গিয়ে নিজের ভাষায় (মনে মনে) আল্লাহর কাছে সব দুঃখ খুলে বলুন।

✅ ​তাহাজ্জুদ: রাতের শেষ তৃতীয়াংশের সিজদাহ্ মানুষের ভাগ্য বদলে দিতে পারে।

✅ ​ধৈর্য: সিজদার পর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন (তাওয়াক্কুল), কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী।

Address

Ramganj
3720

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর চন্ডীপুর মেহের আলী মোল্লা বাড়ি জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share