বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী কলেজ শাখা

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী কলেজ শাখা

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী কলেজ শাখা ‘বলুন! ইহাই আমার পথ। আমি ও আমার অনুসার?

19/05/2023
13/04/2022

প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল।
আয়োজনে - আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী ও আস্-সুন্নাহ্ মাদ্রাসা কমপ্লেক্স, পটুয়াখালী।
স্থান - আস্-সুন্নাহ্ মাদ্রাসা কমপ্লেক্স, পটুয়াখালী।

30/03/2022

#মাহে_রামাযান_উপলক্ষ্যে_আমাদের_আহবান

১. রামাযানের পবিত্রতা রক্ষা করুন! যাবতীয় অশ্লীলতা হ’তে বিরত থাকুন!
আল্লাহ বলেন, ‘তোমরা প্রকাশ্য ও গোপন অশ্লীলতার নিকটবর্তী হয়ো না’ (আন‘আম ৬/১৫১)।

২. সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন। তিনি আমাদের সব কথা শুনছেন ও সকল কাজ দেখছেন, এ বিশ্বাস রাখুন। নিজ গৃহকে ছবি-মূর্তি ও শিরক-বিদ‘আত থেকে পরিচ্ছন্ন করুন। পরিবারকে পূর্ণ ইসলামী পরিবার হিসাবে গড়ে তুলুন!

৩. দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন! অধিক হারে কুরআন তেলাওয়াত করুন!
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘ছিয়াম ও কুরআন ক্বিয়ামতের দিন আল্লাহ্র নিকট সুফারিশ করবে। ছিয়াম বলবে, হে আমার প্রতিপালক! আমি তাকে দিনের বেলায় খানা-পিনা ও প্রবৃত্তি পরায়ণতা হ’তে বিরত রেখেছিলাম। কুরআন বলবে, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম। ...অতঃপর তা কবুল করা হবে’ (ছহীহ আত-তারগীব হা/৯৮৪; মিশকাত হা/১৯৬৩)।

৪. জিনিস-পত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন!
তিনি বলেন, ‘যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করল, সে আমাদের দলভুক্ত নয়’ (মুসলিম হা/১০১)।

৫. রামাযানের সম্মানে আপনার ব্যবসায় অন্য মাসের চেয়ে লাভ কম করুন!
আল্লাহ বলেন, ‘যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে তিনি তোমাদের জন্য এটা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন’ (তাগাবুন ৬৪/১৭)।

৬. ব্যবসায়ে প্রতারণা এবং মাপ ও ওযনে কম দেওয়া হ’তে বিরত থাকুন!
আল্লাহ বলেন, ‘মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়’। ‘যারা লোকদের কাছ থেকে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়’ ‘এবং যখন তাদের জন্য মেপে দেয় অথবা ওযন করে দেয়, তখন কম দেয়’ (মুত্বাফফিফীন ৮৩/১-৩)। রাসূল (ছাঃ) বলেন, ‘মুসলিম সৎ ব্যবসায়ী ক্বিয়ামতের দিন নবী, ছিদ্দীক ও শহীদগণের সাথে থাকবে’ (ছহীহ আত-তারগীব হা/১৭৮৩)।

৭. অধীনস্তদের প্রতি দয়া করুন!
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা যমীনবাসীর উপর রহম কর, আসমানবাসী তোমাদের উপর রহম করবেন’ (তিরমিযী হা/১৯২৪)।

🎍আল্লাহ ও রাসূলের বাণী মেনে চলুন ও পরকালে মুক্তির পথ সুগম করুন।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী কলেজ শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী কলেজ শাখা:

Share