Dawah Community of Rajshahi Polytechnic Institute

Dawah Community of Rajshahi Polytechnic Institute একটি অরাজনৈতিক ইসলামী সেবামূলক এবং দাওয়াহ ভিত্তিক প্ল্যাটফর্ম।

13/06/2026
খেলার নামে শুরু হলো এ কোন খেলা! মাওলানা আবু তাহের মিছবাহ (আদীব হুযূর) হাফিযাহুমুল্লাহসুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনটাই য...
13/06/2026

খেলার নামে শুরু হলো এ কোন খেলা!
মাওলানা আবু তাহের মিছবাহ (আদীব হুযূর) হাফিযাহুমুল্লাহ

সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনটাই যেন বিপর্যস্ত করে দিচ্ছে এখন খেলা, শুধু ব্যক্তির জীবন নয়; দেশ ও সমাজের এবং জাতি ও মানবজাতিরও জীবন ! একসময় বলা হতো খেলাধূলা । কেন বলা হতো ? মাঠে খেলতে গেলে ধূলা ওড়ে এজন্য ? কিংবা গায়ে ধূলা লাগে ? কিন্তু কেউ কি কল্পনাও করেছিলো কখনো, খেলার ধূলা এবং ধূলিঝড় এভাবে অন্ধকার করে দেবে জীবন ? ব্যক্তির জীবন ! জাতি ও মানবজাতির জীবন ! একজন ছাত্র যদি রাত জাগে পড়ার জন্য নয়, খেলার জন্য ! না, খেলার জন্য নয়, শুধু খেলা দেখার জন্য ! তাহলে শিক্ষার আলোতে কীভাবে আলোকিত হতে পারে তার জীবন ! জ্ঞানের প্রদীপ নিভিয়ে দিয়ে টিভি-স্ক্রিনের আলো কি উজ্জ্বল করতে পারে কারো ভবিষ্যত ! একজন ছাত্র, হোক সে বিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়ের এমনকি.. হাঁ, লজ্জার সঙ্গে বলছি.. এমনকি হোক সে মাদরাসার ছাত্র, এখন সে জানতে চায় না জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ তথ্য ! কোন বিষয়ের উপর প্রকাশিত গ্রন্থের সর্বশেষ তালিকা । এখন সবার আগে সে জানতে চায় খেলার সর্বশেষ খবর এবং দেখে নিতে চায় পদকতালিকার সর্বশেষ অবস্থান !

আমি যার দিকে তাকিয়ে আছি, আমার জাতি যাদের দিকে তাকিয়ে আছে তাদের দিনরাতের ভাবনা এখন ফিলিস্তীন, বা ইরাক-আফগানিস্তান নয় ! কোথায় হিংস্র হায়েনাদের থাবায় মুসলিম উম্মাহর কত রক্ত ঝরছে তাদের চিন্তা সে সম্পর্কে নয় । তাদের কৌতুহল শুধু, কোন্ খেলোয়াড়ের কত ঘাম ঝরছে স্বর্ণপদকের জন্য ! হায় কারা হতে পারতো 'স্বর্ণজয়ী', অথচ ছুটছে স্বর্ণজয়ের পিছনে! আর কারা সন্তুষ্ট শুধু স্বর্ণজয়ের খবর শুনে!

গোটা দেশ যখন মেতে ওঠে শুধু খেলার ধূলো গায়ে মাখার জন্য তখন সে দেশের ভবিষ্যত কী হতে পারে। এমন যে বাংলাদেশ, খেলার মাঠেও যার কোন প্রাপ্তি নেই একরাশ লজ্জা ছাড়া; ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে যার নিত্য বাস, যে দেশের সত্যি সত্যি 'নুন আনতে পানতা ফুরোয়', খেলাধূলার নামে সে দেশেরও রাষ্ট্রীয় কোষাগার থেকে ঢালা হয় কোটি কোটি টাকা, অথচ বিভিন্ন সেবাকর্ম এবং বহু গবেষণা-প্রকল্প থেমে থাকে প্রয়োজনীয় অর্থের অভাবে ! সেই দেশ, সেই জাতি কীভাবে স্বপ্ন দেখতে পারে উজ্জ্বল ভবিষ্যতের !

সারা পৃথিবী এখন শুধু মেতে আছে নয়, বরং মত্ত ও উন্মত্ত হয়ে আছে চীনের অলিম্পিক নিয়ে। যেন পৃথিবীতে এখন ক্ষুধা নেই, দারিদ্র্য নেই, রোগ-ব্যাধি নেই, শিক্ষার সমস্যা নেই এবং সম্পদের কোন অভাব নেই। তাই তো নির্মম রসিকতা করে সম্প্রতি কেউ বলেছেন, 'মানবজাতির এখন কোন সমস্যা নেই, তিনশ টুকরো স্বর্ণ ছাড়া।'

এক হিসাবে এবার অলিম্পিক-আয়োজনে চীনের খরচ হয়েছে চারহাজার তিনশ কোটি ডলার! আর গেমস চলাকালে দৈনিক খরচ ছিলো ২৯০ কোটি ডলার করে। এটা শুধু চীন সরকারের আনুষ্ঠানিক ব্যয়। এছাড়া রয়েছে অংশ-গ্রহণকারী দেশগুলোর বিপুল ব্যয়। অথচ পৃথিবীর দেশে দেশে, এমনকি খোদ চীনেও কোটি কোটি বনি আদম চরম দারিদ্র্যের শিকার। তারা যাপন করছে অসহনীয় মানবেতর জীবন। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা- এসব মৌলিক মানবিক অধিকার থেকে এখন বঞ্চিত পৃথিবীর অন্তত একশ কোটি মানুষ। এই বিপুল অর্থ, মেধা ও শ্রম যদি ব্যয় হতো পৃথিবী থেকে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার কাজে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে তাহলে মানবতার জন্য তা কত কল্যাণকর হতো!

আমরা হয়ত পারবো না বিশ্বকে সংশোধন করতে, এমনকি আপন দেশ ও জাতিকে সাবধান করতে, কিন্তু আমি কি পারি না অন্তত নিজেকে রক্ষা করতে অর্থের, চিন্তার এবং সময়ের অপচয় থেকে! নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খেলাধূলার অবশ্যই প্রয়োজন আছে, তবে খেলাধূলা থেকে তো নিজেকে অবশ্যই রক্ষা করতে হবে, যদি সত্যি আমি পেতে চাই আলোর ভুবন এবং আলোকিত জীবন।

হে কিশোর! হে তরুণ! 'আগামীকাল' বলো না, 'গতকাল' আমাকে সতর্ক করা হয়নি।

“وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ”— “ঐ ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে ...
18/05/2026

“وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ”
— “ঐ ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে আহ্বান করে।”

আলহামদুলিল্লাহ

Rajshahi University Dawah Community কর্তৃক আয়োজিত অত্যন্ত সুন্দর, গোছানো ও ইলমসমৃদ্ধ “দাওয়াহ কর্মশালা”-তে অংশগ্রহণ করার তাওফিক হয়েছে Dawah Community of Rajshahi Polytechnic Institute–এর কয়েকজন সদস্যের।
দাওয়াহ, আত্মশুদ্ধি, তাকওয়া, কুরআনী দাওয়াতী পদ্ধতি এবং উম্মাহর সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজানো এই আয়োজন নিঃসন্দেহে উপস্থিত সকলের জন্য ছিল অত্যন্ত উপকারী ও অনুপ্রেরণাদায়ক।

এত সুন্দর ও ফলপ্রসূ আয়োজনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি Rajshahi University Dawah Community–এর দায়িত্বশীল ও সংশ্লিষ্ট সকল ভাইদের প্রতি।
আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করুন, ইলম ও আমলে বরকত দান করুন এবং দাওয়াহর এই পথচলাকে আরও বেগবান করুন।

“وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ”
— “তোমরা নেককাজ ও তাকওয়ার বিষয়ে একে অপরকে সহযোগিতা করো।”

আমরা বিশেষভাবে দোয়া করি, অংশগ্রহণকারী আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা ইলমে নাফে’, আমলে সালেহ এবং ইখলাস দান করুন।
দাওয়াহর এই মহান দায়িত্ব পালনে তাদেরকে কবুল করুন এবং উম্মাহর জন্য উপকারী বানিয়ে দিন।

#দাওয়াহ_কর্মশালা

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ“وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ”“তোমরা নেককাজ ও তাকওয়ার বিষয়ে একে অপরক...
18/05/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
“وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ”

“তোমরা নেককাজ ও তাকওয়ার বিষয়ে একে অপরকে সহযোগিতা করো।”
সূরা আল-মায়িদাহ : ২

আলহামদুলিল্লাহ 🌙
দাওয়াহ কমিউনিটি কর্তৃক আয়োজিত রমজান প্রতিযোগিতায় বিজয়ী সকল ভাইদের হাতে হাদিয়া পৌঁছে দেওয়াকে কেন্দ্র করে আমরা একটি ছোট্ট হালাকাহর আয়োজন করেছিলাম।

আল্লাহর অশেষ রহমতে অত্যন্ত আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও দ্বীনি পরিবেশের মধ্য দিয়ে আমাদের এই আয়োজন সম্পন্ন হয়েছে। বিশেষভাবে আনন্দের বিষয় হলো, সকল ভাই স্বতঃস্ফূর্তভাবে এই হালাকাহতে অংশগ্রহণ করেছে এবং পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে।

“إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ”

“নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই।”
সূরা আল-হুজুরাত : ১০

আমরা বিশ্বাস করি, এ ধরনের ছোট ছোট দ্বীনি আয়োজন পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব এবং দাওয়াহর পথচলাকে আরও মজবুত করে।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, ইলম ও আমলের মাঝে বরকত দান করুন এবং আমাদের সবাইকে দ্বীনের খেদমতে কবুল করে নিন।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ, দাওয়াহ কমিউনিটি অব রাজশাহী পলিটেকনিক ইনিস্টিটিউট কর্তৃক, আগামীকাল ১২/০৫/২৬ তারিখ রোজ মঙ্...
11/05/2026

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ,

দাওয়াহ কমিউনিটি অব রাজশাহী পলিটেকনিক ইনিস্টিটিউট কর্তৃক,

আগামীকাল ১২/০৫/২৬ তারিখ রোজ মঙ্গলবার বাদ ইশা রাজশাহী পলিটেকনিক ইনিস্টিটিউট জামে মসজিদে পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, উক্ত আয়োজনে আপনার উপস্থিতি একান্তই কাম্য...

জাঝাকুমুল্লহু-খইরন...

দাওয়াহ কমিউনিটি অব রাজশাহী পলিটেকনিকের পক্ষ থেকে আসন্ন সকল পরিক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা কামনা।
20/04/2026

দাওয়াহ কমিউনিটি অব রাজশাহী পলিটেকনিকের পক্ষ থেকে আসন্ন সকল পরিক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা কামনা।

আলহামদুলিল্লাহ!রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ আয়োজিত 'আঞ্চলিক স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৬'-এ ১ম স্থান অর্জন করে আম...
12/04/2026

আলহামদুলিল্লাহ!

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ আয়োজিত 'আঞ্চলিক স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৬'-এ ১ম স্থান অর্জন করে আমাদের গর্বিত করেছেন ইলেকট্রনিক্স ৫ম পর্বের তিন মেধাবী শিক্ষার্থী— আল নাবিউন, মোঃ তাসলিম ইসলাম অয়ন এবং মোঃ মনিরুল ইসলাম।

​তাদের এই অসামান্য সাফল্যে 'দাওয়াহ কমিউনিটি অফ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট'-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

​আপনারা আপনাদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছেন। ইনশাআল্লাহ, আপনাদের এই উদ্ভাবন আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​আসন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা ও দু’আ। আল্লাহ আপনাদের পথচলাকে আরও সহজ ও সাফল্যমণ্ডিত করুন।

​দাওয়াহ কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন ও দোয়া রইল।

Address

Rajshahi Polytechnic Institute
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Community of Rajshahi Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share