Salaf Zone

Salaf Zone 'Salaf Zone' Is a Islamic Dawah Platform.Its main purpose is to change people and bring them to the path of Allah.

16/07/2026

প্রতিশোধ নেওয়া শিখবেন না।
🎙️শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফি.)

12/07/2026

বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি হকের দাওয়াত পৌঁছে দিচ্ছেন প্রিয় শায়খ। 💚

জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত?একবার নিজেকে প্রশ্ন করুন—আমি কেন এই পৃথিবীতে এসেছি? শুধু পড়াশোনা, চাকরি, ব্যবসা, পরিবার গ...
03/07/2026

জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত?

একবার নিজেকে প্রশ্ন করুন—
আমি কেন এই পৃথিবীতে এসেছি? শুধু পড়াশোনা, চাকরি, ব্যবসা, পরিবার গঠন, অর্থ উপার্জন আর একদিন মৃত্যু—এটাই কি জীবনের শেষ কথা?
যদি তাই হতো, তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করতেন কেন?
চলুন, উত্তরটি আল্লাহর কাছ থেকেই জেনে নিই।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সূরা আয-যারিয়াতে বলেন-

"আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমি তাদের নিকট কোনো রিজিক চাই না এবং আমি এটাও চাই না যে তারা আমাকে আহার করাবে।" (সূরা আয-যারিয়াত: ৫৬-৫৭)

এই একটি আয়াতই আমাদের জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে দেয়।
আমরা দুনিয়ায় এসেছি আল্লাহর ইবাদত করার জন্য।
এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে—
তাহলে কি সারাদিন শুধু নামাজ পড়ব? অন্য কোনো কাজ করা যাবে না?

উত্তর হলো—হ্যাঁ, সারাদিনই আপনি ইবাদতের মধ্যেই থাকতে পারেন।

অবাক লাগছে?
আচ্ছা, বিষয়টি একটু সহজ করে বুঝি।
অনেকেই মনে করেন, ইবাদত মানেই শুধু পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ ও যাকাত। অবশ্যই এগুলো ফরজ এবং এগুলো পালন করতেই হবে। কিন্তু ইবাদত এখানেই সীমাবদ্ধ নয়।

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাঁর নির্দেশনা অনুযায়ী করা প্রতিটি হালাল কাজই ইবাদত।
একটি উদাহরণ দেখি—

আপনি রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ দেখলেন রাস্তার মাঝে একটি গাছের ডাল পড়ে আছে। আপনি ভাবলেন, এটি সরিয়ে দিলে পথচারীদের চলতে সুবিধা হবে। তাই ডালটি রাস্তার পাশে সরিয়ে রাখলেন।
এটিও ইবাদত।

কারণ আপনি মানুষের উপকার করেছেন, আর আল্লাহ সৎকাজকে ভালোবাসেন।

আরেকটি উদাহরণ—

আপনি একটি অফিসে চাকরি করেন। আপনার দায়িত্ব ৮ ঘণ্টা কাজ করা। কিন্তু আপনি যদি ৭ ঘণ্টা কাজ করেন আর ১ ঘণ্টা ফাঁকি দেন, তাহলে সেই এক ঘণ্টার উপার্জন আপনার জন্য বৈধ থাকবে না। কারণ আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেননি।
অন্যদিকে, যদি পুরো ৮ ঘণ্টা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে আপনার উপার্জন হবে হালাল।

আর হালাল উপার্জনও ইবাদত।
এখন একটু চিন্তা করুন—
যদি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজ আল্লাহর নির্দেশনা অনুযায়ী করেন, হারাম থেকে বেঁচে থাকেন এবং হালালকে আঁকড়ে ধরেন, তাহলে আপনার পুরো ২৪ ঘণ্টাই ইবাদতে পরিণত হতে পারে।

তাহলে জীবনের উদ্দেশ্য কী?
উত্তর একটাই—
আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভ করা।
দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। যে সম্পদ, পদ-পদবি, সম্মান আর মানুষের প্রশংসার জন্য আমরা এত ছুটছি—একদিন সবই এখানেই রেখে চলে যেতে হবে।
সঙ্গে যাবে না আপনার ব্যাংক ব্যালেন্স। যাবে না আপনার বাড়ি-গাড়ি। যাবে না আপনার পরিচয় বা ক্ষমতা।
সঙ্গে যাবে শুধু আপনার আমল।
তাই আজই নিজেকে প্রশ্ন করুন—
আমি কি এমন একটি জীবন কাটাচ্ছি, যা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে? নাকি এমন পথে হাঁটছি, যার শেষ ঠিকানা জাহান্নাম?

সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার।
আল্লাহ আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টির পথে চলার তাওফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। (আমিন)

লেখা: মেহরাব হোসেন।

Reminder ✅Share your timeline.
03/07/2026

Reminder ✅
Share your timeline.

02/07/2026

দায়ীদের উচিত অহংকার মুক্ত দাওয়াত দেওয়া।
🎙️ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

মুসলিম হওয়া মানে আপনার কোনো সমস্যা থাকবেনা এমনটা নয়। তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস আল্লাহ স...
23/06/2026

মুসলিম হওয়া মানে আপনার কোনো সমস্যা থাকবেনা এমনটা নয়। তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা।

— ড. বিলাল ফিলিপস (হাফি.)

19/06/2026

আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিন ভালো হওয়ার।

18/06/2026

সারা বিশ্বে মুসলিমদের নির্যাতনের পেছনে আজ মুসলিমরাই অনেকাংশে দায়ী। যেখানে ইহুদি ও খ্রিস্টানদের বিপরীতে চলার কথা ছিল, সেখানে আজ মুসলিম ঘরের সন্তানরাই তাদের সমর্থন করছে, তাদের দেশের খেলোয়াড়দের জার্সি পরছে, তাদের দেশের পতাকা ঘরে টাঙিয়ে রাখছে। অথচ ফেসবুকে আবার পোস্ট দেয়, "Free Palestine"!

আর এসব মানুষই আবার বলে, আহলুল হাদিস বা সালাফিরা নাকি ইহুদিদের দালাল! আফসোস লাগে।

যতদিন পর্যন্ত মুসলিমরা কুরআন ও হাদিস থেকে দূরে থাকবে, যতদিন পর্যন্ত তারা আল্লাহর বিধান এবং নবী ﷺ-এর দেখানো পথ অনুযায়ী চলবে না, ততদিন পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না।

হাদিসটি মনে রাখবেন, ভাই—

রাসূল ﷺ বলেন,

"মানুষ কিয়ামতের দিন তার সাথেই থাকবে, যাকে সে ভালোবাসে।"

[সুনান আত-তিরমিজি, ২৩৮৭]

~ মেহরাব হোসেন

একটি জরিপে যদি ১০০ জন মেয়েকে জিজ্ঞেস করা হয় এই দুনিয়ায় তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে?তাহলে দেখা যাবে, অন্তত ৯৫ জন-...
16/06/2026

একটি জরিপে যদি ১০০ জন মেয়েকে জিজ্ঞেস করা হয় এই দুনিয়ায় তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে?
তাহলে দেখা যাবে, অন্তত ৯৫ জন-ই বলবে: "আমার বাবা"।
কেউ কেউ তো তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে লিখে রাখে—"Daddy's Princess"।
এই ভালোবাসা নিঃসন্দেহে প্রশংসনীয়।

কিন্তু একটুখানি ভাবো, হে প্রিয় বোন...
যদি তোমার কারণেই তোমার প্রিয় বাবা গুনাহগার হন?
তখন কেমন লাগবে তোমার?

হয়তো তুমি অবাক হবে শুনে—কেন বা কীভাবে তোমার কারণে তোমার বাবা গুনাহগার হতে পারেন?

তুমি যখন বেপর্দা অবস্থায় চলাফেরা করো, সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি প্রকাশ করো, নিজেকে সবার সামনে তুলে ধরো—তখন শুধু তুমি নয়, তোমার বাবা-ও গুনাহের ভাগীদার হচ্ছেন।
কারণ, ইসলামে মেয়ের পর্দার দায়িত্ব প্রধানভাবে বাবা বা অভিভাবকের ওপর বর্তায়।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
"তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, এবং প্রত্যেকের কাছেই তার দায়িত্বসম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার পরিবার-পরিজনের অভিভাবক, এবং সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।"
(সহীহ বুখারী: ৮৯৩, সহীহ মুসলিম: ১৮২৯)

আর যদি কেউ নিজের পরিবারের মহিলাদের বেপর্দা বা অশালীন অবস্থায় চলাফেরা করতে দেয়, তাহলে সে একজন "দাইয়ুস" হিসেবে গণ্য হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
"আল্লাহ দাইয়ুসকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না।"
(নাসাঈ: ২৫৬২, হাকিম: সহীহ)
"দাইয়ুস" হলো সেই ব্যক্তি, যে তার পরিবারের নারীদের অনাচার ও অশ্লীলতা মেনে নেয়।

তাই হে প্রিয় বোন,
তুমি কি সত্যিই চাও—তোমার প্রিয় বাবা জাহান্নামে যান?
তুমি কি চাও—তোমার কারণে তিনি আল্লাহর গজবের শিকার হন?

নিশ্চয়ই না।

তাহলে এখনই পরিবর্তন হও।
পর্দাহীনতা, অসংযত চলাফেরা, সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড—এসব থেকে নিজেকে বিরত রাখো।
কারণ এতে শুধু তোমার বাবা নয়, তুমি নিজেও গুনাহগার হচ্ছো।

আজই সিদ্ধান্ত নাও—
আল্লাহর সন্তুষ্টির পথে চলবে,
তোমার প্রিয় বাবার জান্নাতের পথ সহজ করবে।

লেখা: মেহরাব হোসেন
তারিখ: ২০/০৫/২০২৫ ইং

16/06/2026

আপনাকে কী করে ভালো না বাসি?
ইয়া রাসূলুল্লাহ (সা.)।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Salaf Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share